Habijabi Logo

miscellaneous-৭

infectiouspharmacologydermatology
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
August 26, 2024 at 11:33 AM
0 comments
5 images
Media File (1/5)
Episode illustration

#Medical_camp_essential_drugs

অনেকেই বন্যাপ্লাবিত অঞ্চলে যাচ্ছেন মেডিকেল টিম নিয়ে, চিকিৎসক নিয়ে। বন্যাদূর্গতদের অনেক ওষুধ প্রয়োজন। কিন্তু সব ওষুধ সমান পরিমাণে নিয়ে লাভ নাই। বরং প্রয়োজনীয় ওষুধ বেশি পরিমাণে নিতে হবে। দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকতে থাকতে তাদের অধিকাংশের পায়েই fungal skin infection হয়েছে, তাই Topical antifungal অনেক বেশি নিতে হবে, সাথে oral antifungal for severe infection. অনেকের secondary bacterial infection হয়েছে, wound infection হয়েছে, তাই appropriate antibiotics both Topical & Oral. বন্যার পানি থেকে জীবন বাঁচাতে ভারী জিনিসপত্র নিয়ে তাদের movement, তাই তাদের অধিকাংশেরই musculoskeletal pain, নিতে হবে analgesic, NSAID & PPI. RTI খুব বেশি, বুড়ো থেকে গুড়ো শিশু পর্যন্ত সবারই জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, তাই যথেষ্ট পরিমাণ Paracetamol, Antihistamine, Antitussive, Mucolytic syrup, Antibiotics নিতে হবে। Nebulizer machine অপারেট করা যায় না বিদ্যুতের অভাবে, ভাল হয় sulbutamol inhaler, steroid inhaler with spacer সাথে নিতে পারলে। nasal congestion আছে বিশেষ করে বাচ্চাদের, nasal decongestant drop লাগবে। বাচ্চাদের জন্য Antifungal syrup, Zinc syrup, Emistat syrup, Sulbutamol syrup, Antihistamine syrup, Mucolytic syrup, Paracetamol syrup, Antibiotic syrup যেমন Azithromycin, Cefixime কারণ অনেক শিশু severe pneumonia নিয়ে আসতে পারে। injectable দেয়া ডিফিকাল্ট। Povidone iodine solution, gauze piece লাগবে wound dressing এর জন্য, সাথে কয়েকটি কাঁচি gauze piece ও ওষুধের পাতা কাঁটার জন্য। one time bandage লাগবে। অনেকেই আসবে বিশেষ করে বয়স্করা Calcium & iron tablet এর জন্য, তাদেরকে পরিস্থিতি স্বাভাবিকের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কালেক্ট করতে বলেছি৷ pregnant মহিলাদের জন্য কিছু iron folic acid supplement নেয়া যেতে পারে। Diarrhoea, Dysentery, Dyspepsia এগুলো আসবেই। আসতে পারে enteric fever. ORS, Rice saline, Ciprofloxacin, Azithromycin, Metronidazole লাগবে। Antibiotics prescribe করার সময় অবশ্যই rational হতে হবে, যথেচ্ছ দেয়া যাবে না। পেটে ব্যাথার জন্য antispasmodic. কৃমির ওষুধ অবশ্যই। scabies ও পাওয়া যাচ্ছে, তাই অল্প কিছু permethrine cream. Atopic dermatitis আছে, কিছু topical Steroid cream. দু একটা antibiotic eye drop, আমাদের লাগেনি। অবশ্যই অবশ্যই কিছু প্রেশারের ওষুধ, গ্রামের লোকেরা অল্প কিছুদের এসব ওষুধ কেনে, বন্যার জন্য অনেকেই প্রেশার ওষুধ খাচ্ছেন না ক'দিন ধরে, আজ এমনই এক রোগীর প্রেশার 200/120 mmHg, তাই কিছু Amlodipine 5, Losartan 50 নিতে পারেন, যেন এরকম রোগীকে অন্তত 4-5 দিনের ওষুধ দিতে পারেন। ডায়বেটিসের ওষুধও অনেকে চেয়েছে, আমরা নেইনি, আপনি চাইলে কিছু নিতে পারেন, যেমন সস্তায় তাড়াতাড়ি গ্লুকোজ কমানোর জন্য Glimepiride 1. Drowning এর রোগী হুট করে আসতে পারে, ১টা Ambu bag যদি সাথে থাকে তবে খুবই ভাল। ফিমেলদের জন্য স্যানিটারি ন্যাপকিন। আর last but not the least যথেষ্ট পরিমাণ water purification tablets নিতে হবে, সাথে সম্ভব হলে বিশুদ্ধ পানি নিবেন, কারণ খাবারের চেয়েও এখন পানির বেশি সংকট তাদের। যতটুকু আজ আমরা ফেস করেছি, ততটুকু লিখলাম। কিছু রোগীর পায়ের ছবি দিলাম।

কাওসার

কে-৬৫

keywords:Flood medical campFungal infectionRespiratory tract infectionWaterborne diseasesEssential drugsDisaster medicine

Comments (0)

No comments available for this post.