Habijabi Logo

হাবিজাবি-১১৯

infectiousgastroenterology
*******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
May 1, 2020 at 9:34 PM
26 comments
No media

#হাবিজাবি_১১৯

#A_tale_of_true_negative_and_true_positive

ময়নার মা খুব চিন্তিত। চারপাশে যে হারে করোনা, কখন না তাকেই কাবু করে ফেলে!

তিনি সময় পেলেই ফেসবুকে ঢোকেন, আর করোনা থেকে বাঁচতে হাবিজাবি সমাধান খোঁজেন!

'জাকিরের তেলেসমাতি' 'ফকিরের কেরামতি' এইসব লাখ লাখ লাইকের পেজে পোস্ট করা করোনা নির্মুলের একশ একটি উপায় তিনি আগ্রহ নিয়ে পড়েন!

ময়নার মা বেজায় খুশি। হাজার হাজার বিশেষ অজ্ঞাতরা মিনিটে মিনিটে করোনা মারার পোস্ট দিচ্ছে, এখন সেগুলো এপ্লাই করার পালা!

প্রথমে ঘরের উপায়। গরম পানিতে করোনা মরে। তাই তিনি সারাদিন গরম পানি খান, ঘরের সবাইকে খাওয়ান। সকাল দুপুর রাত ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে খাওয়ান!

ময়নার বাপও কম না! তিনি ফেসবুকে মহান নেতা ট্রাম্প আর তার এদেশীয় ফ্যান ফলোয়ারদের পোস্ট দেখে দেখে একটা প্রেসক্রিপশন বানান!

বহু কাঠখড় পুড়িয়ে, অনেক দোকান খুঁজে ময়নার বাপ অবশেষে বিখ্যাত একটা ওষুধ, দুইটা এন্টিবায়োটিক, তিনটা ভিটামিন, ও সাথে কিছু স্টেরয়েড কিনে বাসায় ফিরে আসেন!

কিছুদিন পর,

★ বারবার বেশি গরম পানি খাওয়ার জন্য তাদের oropharyngeal epithelium গুলো burn হয়ে গেল, throat এ grow করলো fungus.

★ বিখ্যাত ওষুধ ও steroid খাওয়ার পর তাদের immunity suppressed হয়ে throat এ grow করলো fungus.

★ পাওয়ারফুল এন্টিবায়োটিক খাওয়ার পর normal flora গুলো মরে ভুত হয়ে throat এ grow করলো fungus.

ময়নার বাপের uncontrolled DM আছে, তাই তিনি এমনিতেই immunosuppressed. তার throat এ তাই অন্য সবার চেয়ে অনেক বেশি fungus grow করলো!

পাশাপাশি, এন্টিবায়োটিকে তার large intestine এর normal flora গুলো মরে সেখানে চুপচাপ থাকা কিছু দুষ্ট bacteria দুষ্টামিও শুরু করলো!

সব মিলিয়ে ময়নার বাপের,

★ throat এ candida albicans নামক fungus grow করে হল oropharyngeal candidiasis, ফলাফলঃ গলা ব্যথা, ঠোক গিলতে ব্যথা।

★ colon এ clostridium difficile নামক দুষ্ট bacteria grow করে হল pseudomembranous colitis, ফলাফলঃ জ্বর, পেটে ব্যাথা, ডায়রিয়া।

ময়নার বাপের গলা ব্যথা, জ্বর, ডায়রিয়া দেখে তো ময়নার মায়ের ঘুম নষ্ট। নির্ঘাৎ করোনা!

ময়নার বাপরে নিয়ে তিনি হাজির হলেন মেডিকেল কলেজ হাসপাতালে। তার সিম্পটম শুনে তো চক্ষু চড়কগাছ!

সাসপেক্টেড করোনা। অমুক হাসপাতালে যান। সেখান থেকে তমুক। এভাবে ঘুরলেন সারাদিন।

ময়নার খালু বড় নেতা। তার ফোনে তমুক হাসপাতালে অবশেষে তাকে ভর্তি করা গেল!

ময়নার বাপ স্যাম্পল দিল। রিপোর্ট negative.

সিম্পটম যেহেতু আছে, তাই এটা false negative হতে পারে!

হাসপাতালে তাকে ভর্তি রেখে symptomatic treatment চলতে লাগলো। ডায়রিয়ার জন্য একটা এন্টিবায়োটিক, গলা ব্যাথার জন্য analgesic, আর সাথে করোনা সন্দেহে prophylaxis.

এদিকে যা হলো, ময়নার বাপ accidentally হাসপাতালের অন্য positive রোগী থেকে করোনা exposed হলেন!

তিনি তো এমনিতেই immunosuppressed. তাই কিছুদিন পর তার করোনা symptoms হিসেবে শ্বাসকষ্ট শুরু হল। সাথে আগের ডায়রিয়া, গলা ব্যথা, জ্বর, এগুলো তো আছেই।

তার অবস্থা আগের চেয়ে খারাপ দেখে আবার স্যাম্পল পাঠানো হল। রিপোর্ট এবার positive.

ময়নার বাপের সেবাযত্নে ময়নার মাও positive. ময়না তার নানির কাছে!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:False negativeNosocomial infectionCandidiasisClostridium difficileIrrational antibiotics

Comments (26)

Ahashanul Habib Himel
6y

So nice & it actually happen

Kawsar Uddin
6y

Bhai, it's bitter truth.

Sultan Mahmud Shourav
6y

Truth....

Talukder Ayeash
6y

Polypharmacy prophylaxis

Kawsar Uddin
6y

Must be avoided!

Fazle Rabbii
6y

টেকনোলজিস্ট যদি ক্যান্ডিডিয়াসিস চিনতো,তাহলে বেশ সহজ হত এটা চেনা, থ্রট সোয়াব নেয়ার সময়...!!

Kawsar Uddin
6y

Fazle Rabbii সেটা হলে তো ভালই হত। এখন অনেক টেকনোলোজিস্ট throat swab নেয় না। স্টিক হাতে ধরিয়ে দিয়ে বলে, দুই নাকে যত দূর পর্যন্ত ঢুকানো যায় ততধুর ঢুকিয়ে বের করে আমার হাতে দিবেন! তাই দেখার অবকাশ কম!

Enamul Hoq
6y

Kawsar...R8ly said...ekjon technologist koiti sample nibe???aitato blood collectoin noy!! Proper enviornment with proper protection...kotokkon...kotodin nibe..tecnologistder rest dorkar ase kina?? Health worker barate hobe to collect sample with proper techniqe...kawsar tumi safe a thako vi

Mohammad Neamat Ripon
6y

বাস্তবতা এমনই। বর্তমান অবস্থায় দেশের জনগণের এটাই ভবিষ্যৎ!!! এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায়, প্রতি suspected রোগীর জন্য আলাদা আলাদা রুম.... যদি সম্ভব হতো

Kawsar Uddin
6y

সম্ভব না স্যার। চায়না বড় জায়গায় হাসপাতাল বানিয়েছে, যেখানে হার্ডবোর্ড দিয়ে আলাদা আলাদা বানানো কক্ষ ছিল, কোন কোন কক্ষে চারটি কি দুটি বেড। আর আমাদের হল গন ওয়ার্ড। কবে কোথায় জানি কত বড় হাসপাতাল হবে শুনেছিলাম, শুনেই যাচ্ছি, কার্যকর কিছু দেখছি না!

Akter Ahmed
6y

ময়নার বাপের ইতিহাস নিয়ে তাকে হা করিয়ে মুখের ভিতর একটা বাতি জ্বালালেই তো সমস্যাটির সমাধান হয়ে যেত ।

Kawsar Uddin
6y

Akter Ahmed ধন্যবাদ স্যার। আপনি যে কথাটি সরাসরি বলেছেন, আমি ইনিয়ে বিনিয়ে সেটা বুঝাতে চেষ্টা করেছি। এই হিস্ট্রি নেয়া, সামান্য এক্সামিনেশন করা ইদানিং করোনার ভয়ে কমে গেছে। অনেক হাসপাতালে আলাদা কক্ষের observation ward নাই, তাই suspected সন্দেহে করোনা রোগীদের সাথে একত্রে রাখা হয়। প্রোপার প্রটেকশন নিয়ে সিম্পল কিছু স্ট্রাটেজি ফলো করলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কমে যায়।

Neaz Ahmed Emran
6y

দুঃখের বিষয় হলো স্বাভাবিক সময়েও মুখ হাঁ করিয়ে টর্চ ফেলে দেখাটা কমে যাচ্ছে। কোর্সের সময় PACU শেখাতে গিয়ে একজন স্যার বলেছিলেন দয়া করে মুখ হাঁ করিয়ে গলায় আলো ফেইলেন।অনেক তামশা দেখতে পাবেন আর পরেরদিন intubation করতে যেয়ে ইজ্জতও বাঁচবে।

Afruza Khanam
6y

What a explanation! stay bless

Kawsar Uddin
6y

Thanks Mam. Take care.

Towhidul Islam
6y

এক গল্পে পুরো বাস্তবতা হাজির।

Kawsar Uddin
6y

ধন্যবাদ। নির্মম বাস্তবতা।

Khondker Mahbuba Jamil
6y

নির্মম বাস্তবতা!

Kawsar Uddin
6y

Mam, we need to more cautious to prevent such painful realities. Besides increasing public awareness is a mandatory task.

Ashikur Rahman
6y

অল্পবিদ্যা ভয়ংকরী, ময়নাই ভালো।

Lutful Huda
6y

ময়না গেছে কুটুমবাড়ী গাছের ডালে ওই ময়নার মা ময়নামতি ময়না তোমার কই

Ayesha Akter Suhi
6y

ভাইয়া symptom develop করার কয়দিন পর টেস্ট এ ধরা পড়ে? এরকম কোন সময়সীমা কি আছে?

Kawsar Uddin
6y

Symptom develop করার যত তাড়াতাড়ি পারেন ততই ভাল। আর symptom না থাকলে সম্ভাব্য exposure এর ৫ দিনের মাথায় করাটা বেস্ট।

Tanzina Jahan
6y

Positive Pt er again test kotodin por korte hobe??

Kawsar Uddin
6y

Tanzina Jahan Mam, you can read it. https://www.facebook.com/groups/platform.bd/permalink/1683496801789772/

Ahsan Sabbir
6y

মধু হই হই বিষ খাবাইলা...