Habijabi Logo

হাবিজাবি-৩৩৮

gastroenterologytoxicology
**********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
August 11, 2025 at 11:41 AM
0 comments
5 images
Media File (1/5)
Episode illustration

#হাবিজাবি_৩৩৮

কিছু মানুষের বেশি মন খারাপ হলে তারা হয়তো মনে করেন তাদের খাদ্যনালীতে ময়লা জমেছে! আর সেই ময়লা পরিষ্কারে তারা টয়লেট পরিষ্কারের Herpic বা Vixol ঢকঢক করে গিলে ফেলেন! তারা যে উদ্দেশ্যে এটা খান সে উদ্দেশ্য তো সফল হয়ই না, যেটা হয় সেটা ভয়ংকর! যদি পরিমাণে বেশি খায় বিশেষ করে Vixol তাহলে যতদিন বাঁচে ততদিন অনেকের লড়াই করতে হয় জটিল সব complications এর সাথে, তারা বেঁচে থেকেন খেতে না পারার সীমাহীন কষ্ট নিয়ে।

রিসেন্ট কিছু Endoscopy ছবি দেখাই, যা করা হয়েছে Vixol & Herpic খাওয়ার 24 ঘন্টার মধ্যে। 48 ঘন্টা পর্যন্ত করা যাবে, বেশি ভালো হয় 12 ঘন্টার মধ্যে করতে পারলে, এরপর বাড়ে iatrogenic perforation risk. ২ দিন পার হলে এরপর endoscopy করা যাবে ২ সপ্তাহ পর, তার আগে না। ছবির esophagus & stomach এর অবস্থা দেখুন, জাস্ট জলন্ত আগ্নেয়গিরি! ছবিতে যা দেখা যায় তা কিছুই না - এন্ডোস্কপি করার সময় কম্পিউটার স্ক্রিনে দেখা ছবিগুলো আরো ভয়ংকর! এই আগ্নেয়গিরি একদিন শান্ত হবে, inflammation followed by extensive fibrosis হবে, upper GI tract চিকন হয়ে এমন হয়ে যাবে তরল খাবারও সহজে আর নিচে নামবে না!

এই narrowing dilatation এর যে procedure গুলো আছে সেগুলো কারো কারো ক্ষেত্রে তেমন কাজ করেনা, কারো কারো লাগে repeated episodes endoscopic dilatation & steroid injection. কারো কারো করতে হয়ে surgery - surgical resection of narrowed part with end to end anastomosis, পাশাপাশি করতে হয় feeding gastrostomy or jejunostomy. এত কিছুর পরও কারো কারো nutrition maintain হয় না, ফলাফল ছবিতে দ্রষ্টব্য এক ইয়াং লেডির এই কংকালসার ছবি, jejunostomy tube দৃশ্যমান।

তাই মানুষরা, বিশেষ করে তারা, এরকম কিছু খেয়ে মরার চিন্তা করার আগে ২য় বার ভাবুন। বিপদে আপদে দুশ্চিন্তা হতাশায় স্রষ্টার সাহায্য প্রার্থনা করুন, চিকিৎসা নিন। সবার মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি।

কাওসার

কে-৬৫

keywords:Corrosive ingestionEsophageal strictureUpper GI endoscopyToxicologySuicide attempt

Comments (0)

No comments available for this post.