#হাবিজাবি_৩৫৪
UTI (urinary tract infection)
Urine R/E তে pus cell দেখে UTI ডায়াগনোসিস করে অনেকেই ব্লাইন্ডলি Cefuroxime প্রেসক্রাইভ করে থাকেন। কিন্তু যতগুলো Urine C/S রিপোর্ট দেখেছি তার 99% এ Cefuroxime resistant!
তাই অনুমানে Cefuroxime প্রেসক্রাইভ না করাই ভালো। বেশি ভালো হয় Urine C/S করে দেখা।
Cefuroxime resistant এর বিষয়টা চিন্তা করে Nitrofurantoin প্রেসক্রাইভ করা হয়। আজকাল সেটাও resistant আসছে অনেকের।
Oral antibiotic গুলোর মধ্যে পুরনো antibiotics যেমন Quinolone: Ciprofloxacin, Cotrimoxazole, Amoxicillin+Clavulanic এগুলো অনেক ক্ষেত্রে sensitive পাওয়া যায়।
অপ্রয়োজনে অনেক antibiotics ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক fever গুলোর ম্যাক্সিমামই viral, কিন্তু অধিকাংশ রোগী antibiotic খেয়ে আসছে। এছাড়া আরো বিভিন্ন কারণে অপ্রয়োজনে broad spectrum antibiotics, reserved antibiotics গুলো irrationally দেয়া হচ্ছে। ফলাফল হিসেবে antibiotics resistance দিনকে দিন বাড়ছেই।
UTI এর কারণ হিসেবে typical organism হিসেবে E. Coli যেমন পাওয়া যাচ্ছে, তেমনি পাওয়া যাচ্ছে atypical organisms,
Klebsiella
Pseudomonas
Staphylococcus
অনেক Diabetic রোগী, Heart failure এর রোগী SGLT2 inhibitor যেমন Empagliflozin পাচ্ছে, যাদের অনেকে UTI নিয়ে আসে। Uncontrolled diabetes & Empagliflozin দুটোই UTI রিস্ক বাড়ায়। Empagliflozin পাওয়া যে রোগীর UTI হচ্ছে বারবার তাদের ক্ষেত্রে অন্য anti-diabetics are preferable যেমন insulin.
কাওসার
কে-৬৫
