Habijabi Logo

হাবিজাবি-৬

endocrinologyobstetrics
******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
June 8, 2019 at 10:44 AM
20 comments
No media

#হাবিজাবি_৬

মিসেস বনলতা সেন। একটু মোটাসোটা স্থুল শরীরের। বিয়ের বয়স ১০ বছর। কিন্তু বাচ্চাকাচ্চা হচ্ছে না। গেলেন ডাক্তারের কাছে। স্বামী স্ত্রী দুজনের কিছু টেস্ট করা হল। দেখা গেল বনলতা সেনের hypothyroidism আছে! Thyroid function test (TFT) ইন্টারপ্রিটেশন করে দেখা গেল FT3, FT4 কম ও TSH বেশি, অর্থাৎ এটা primary hypothyroidism, প্রবলেম থাইরয়েড গ্লান্ডেই। ধরে নেয়া হল এই সমস্যার জন্যই তার এই sub-fertility. কারেকশন করলে সমস্যার সমাধান হবে আশা করা যায়। সেই মনোবাসনা নিয়ে ডাক্তার বনলতাকে Levothyroxine (T4) প্রেসক্রাইব করলেন। আসতে বললেন ৬ সপ্তাহ পর। রিপিট TFT করে দেখা গেল রিপোর্ট নর্মাল। ডাক্তার খুশিমনে তাদের আনুসাঙ্গিক পরামর্শ দিয়ে কাউন্সেলিং করলেন আর অপেক্ষা করতে বললেন, দেখা যাক কি হয় এবার! এক বছর পর আবার TFT করে দেখাতে বললেন। বছর শেষ হওয়ার আগেই বনলতা সেনের খুশির খবর নিয়ে ডাক্তারের নিকট গমন। সে কনসিভ করেছে! ডাক্তার তাকে তৎক্ষণাৎ TFT করতে দিলেন, দেখলেন FT3, FT4 একটু কম, TSH একটু বেশি! একটু চিন্তিত! TSH কম হলে এই চিন্তাটা থাকতো না। কারণ গর্ভাবস্থায় অন্য সময়ের চেয়ে thyroid binding plasma protein এর পরিমাণ বেড়ে যায়, ফলে বেড়ে যায় total thyroid hormone এর পরিমাণ, ফলে কমে যায় TSH, যা স্বাভাবিক। কিন্তু TSH বেড়ে যাওয়া মানে pregnancy তে হরমোনের ডিমান্ড বেড়েছে। এটাও স্বাভাবিক, ভয়ের কিছু নেই। যত তাড়াতাড়ি সম্ভব কারেকশন করাটা জরুরী। তা না হলে বাচ্চা hypothyroidism এ ভুগতে পারে, impaired brain development হতে পারে। ডাক্তার বনলতাকে তার স্বাভাবিক Levothyroxine এর ডোজ সামান্য (25 micro gram) বাড়িয়ে দিলেন আর ৬ সপ্তাহ পর আবার TFT করিয়ে দেখা করতে বললেন। ৬ সপ্তাহ পর রিপিট টেস্টে দেখা গেল রিপোর্ট সব নর্মাল লিমিটের মধ্যে। যাক বাবা বাঁচা গেল! বনলতা সেনকে উপদেশ দিলেন প্রতি ৩ মাস পরপর অর্থাৎ প্রতি trimester এ একবার করে TFT করে তাকে দেখাতে। সময় মত ৯ মাস শেষে বনলতা সেন একটি সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিলেন। জন্মের সাথে সাথেই বেবি অফ বনলতার TFT করা হল, রিপোর্ট নর্মাল। সবাই হাফ ছেড়ে বাঁচলেন। কারণ এটা যদি কম হত, তাহলে এটা চিন্তা করতে হত - বাচ্চার এই hypothyroidism এর কারণ মায়ের কোন autoimmune thyroid disease কিনা, যেখানে মায়ের শরীরে কোন Antibody তৈরি হচ্ছে, যেমন Antibody to TPO (Thyroid peroxidase) যা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে এসে বাচ্চারও hypothyroidism করছে। এরকম কিছু ঘটলে মায়ের সাথে বাচ্চাকেও Levothyroxine দিতে হত। কারণ বুকের দুধে Levothyroxine এর সিক্রেশন খুবই কম, যা বাচ্চার কোন লাভ ক্ষতি করে না। মনে আছে প্রেগনেন্সির শুরুতে বনলতা সেনের ওষুধের ডোজ বাড়িয়ে দেয়া হয়েছিল। ডেলিভারি তো শেষ, এখন কি সেটা কমাবো? ৩ মাস পর আবার TFT করে দেখাতে বলা হল। তার কারণ হল ৫-১০% মায়েদের ডেলিভারির ৬ মাসের মধ্যে post-partum thyroiditis ডেভেলপ করতে পারে। thyroiditis, নাম শুনেই বুঝি thyroid গ্লান্ড এর imflammation! যেখানে প্রথমে ডেভেলপ করে hyperthyroidism, পরে hypothyroidism! কারণ inflammation এর শুরুতে গ্লান্ডের মধ্যে জমা থাকা হরমোনগুলো হঠাৎ করেই সব সার্কুলেশনে চলে আসে, তাই hyperthyroidism! আর পরে এই inflamed গ্লান্ড সুস্থ না হওয়া না পর্যন্ত যথেষ্ট হরমোন তৈরি করতে পারে না, তাই তখন hypothyroidism! হিসেব মতে ডেলিভারির পর বনলতা সেনের TFT তে FT3 FT4 বাড়তে পারে, আবার নাও পারে। যদি বাড়ে তো প্রেগনেন্সিতে বাড়ানো ডোজ কমিয়ে দিতে হবে। এভাবেই চলবে আজীবন, আর বলে দিতে হবে ওষুধ যেন বন্ধ না করে, প্রতি বছরে একবার যেন TFT করে দেখায়। যাওয়ার সময় বনলতা সেন কৃতজ্ঞ চিত্তে ডাক্তারকে অনুরোধ বললেন তার সন্তানের নাম রেখে দিতে। ডাক্তার সাহেব জানালা ঘেষা গাছটির দিকে তাকিয়ে বনলতা সেনের পুত্রের নাম রাখলেন বকুল সেন! কুল বংশের রাজা বকুল...

keywords:HypothyroidismPregnancyLevothyroxinePostpartum thyroiditisSubfertilityTSH monitoring

Comments (20)

Tamanna Tabassum Chaity
7y

Liver disease in pregnancy nieo ekta story chai .

Kawsar Uddin
7y

লিখবো ইনশাআল্লাহ।

Abdul Kader
7y

wonderful

Md Kabir Hossain
7y

প্রাথমিকভাবে এমন কোন প্রতিরোধের ব্যবস্থা কি আছে? যা মেনে চললে ভবিষ্যতে অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পাবে।

Kawsar Uddin
7y

Iodine যুক্ত খাবার খাবে যথেষ্ট পরিমাণে। ডেইলি 250 micro gram খাবে প্রেগনেন্সিতে।

Md Kabir Hossain
7y

Kawsar Uddin ভাই লবনেতো আয়োডিন নামে আছে কাজে নাই। ধন্যবাদ।

Saiful Ansary
7y

Well done Kawsar ! Your journey with the Imaginary ( or real?) patient so interesting and focused on so many critical issues as progress .....Keep writing this way.....Keep in mind GP’s like me are also your audience . Take care.

Kawsar Uddin
7y

Thanks a lot. I'll try my best.

Asif Övik
7y

ধন্যবাদ ভাই। আপনার ফ্রেন্ড লিস্টে থেকে আমার মনে হচ্ছে আমি কোন লাইব্রেরীতে আছি যেখানে শুধুই বিশুদ্ধ জ্ঞানচর্চা হয়। এজন্যই আপনার পোস্ট গুলো ভালো লাগে। শুভকামনা রইলো। (Dr. Asif, BDS Session : 2006-07)

Kawsar Uddin
7y

Welcome vai.

Alam M K
7y

Nice

Kawsar Uddin
7y

Thanks Sir.

Alam M K
7y

Kawsar Uddin You should make a collective soft copy of your all academic post

Alam M K
7y

Kawsar Uddin It will help us and enrich us academically

Kawsar Uddin
7y

Sir, I'll make one insaAllah.

Alam M K
7y

Kawsar Uddin Thank you so much

Maksuda Shilu
7y

Very good try keep it up

Kawsar Uddin
7y

Thanks Mam.

Kawsar Uddin
7y

Thanks Sir for the valuable comment. There is some controversy about the day. Current practice in secondary level institution is to test the thyroid function of infants of mothers on treatment for hypothyroidism on day 5-7 or 10-14 of life. This is not the practice in other developed countries such as Australia, New Zealand and the USA, who consider newborn screening adequate for detection of congenital hypothyroidism. All babies born in Ireland are screened for thyroid dysfunction between days 3 to 5 of life as part of the ‘heel prick’ Newborn Screening Program. Whatever, it is the best i think to do it after 5 days as you said. Thanks again.

Azizur Rahman
7y

Thanks. They have newborn screening program for major inborn metabolic disease and thyroid disease