Habijabi Logo

হাবিজাবি-১৮৫

cardiovascular
**********************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
October 14, 2020 at 9:24 PM
19 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_১৮৫

#ইসিজি_পর্ব_৩

right coronary artery থেকে posterior descending artery অরিজিনি হয়, এবং সেটি 70% ক্ষেত্রেই - right dominant. আর 10% ক্ষেত্রে left coronary artery থেকে অরিজিন হয় - left dominant.

SA node এর 60% ক্ষেত্রে blood supply আসে right coronary artery থেকে, বাকি 40% left থেকে, এখানেও right dominant.

এখন right dominant কারো যদি right coronary artery ব্লক হয়ে সাপ্লাই কমে যায় তবে SA node সাপ্লাই কম পায়। আর SA node যেহেতু হার্ট এর pace maker, তাই তার electrical discharge কমে যেতে পারে - হতে পারে bradycardia.

right coronary artery অরিজিন হয়ে শুরুতে SA node, তারপর AV node, তারপর right ventricle, তারপর post surface of ventricles, inferior surface of ventricles কে ব্লাড সাপ্লাই দেয়। এ কারণে right coronary artery কোথায় ব্লক হলো তার উপর নির্ভর করে বিভিন্ন রকম চেঞ্জ পাওয়া যাবে। যেমন যদি একটু উপরের দিকে ব্লক হয় তখন inferior MI এর সাথে posterior MI ও পাওয়া যেতে পারে। আর যদি একটু নিচের দিকে হয় তবে শুধু inferior MI.

হার্টের আবার একট মজার ব্যাপার হল মানুষের মধ্যে অনেক হিংসা বিদ্বেষ আর স্বার্থপরতা থাকলেও right and left coronary artery একে অপরের বিপদে বেশ সাহায্য করার চেষ্টা করে যতটুকু পারে। এই যেমন right coronary artery যখন নিচের দিকে ব্লক হয়ে inferior MI হয়, তখন left coronary artery তার মূল ব্রাঞ্চ left anterior descending artery এর সাপ্লাই বাড়িয়ে দেয় নিচের দিকে, আর এতে left coronary artery এর আর left circumflex ব্রাঞ্চে ব্লাড সাপ্লাইয়ে কিছু ঘাটতি পরে যায়, আর এর ফলে হতে পারে lateral ischaemia. আর তাই inferior MI তে inferior lead (2, 3, aVF) গুলোতে চেঞ্জ পেলে lateral lead (1, aVL) গুলোর দিকেও একটু চোখ দিতে হয়, কারণ সেখানে থাকতে পারে lateral ischaemic change.

ইসিজিতে Lead সব হার্টের সামনে লাগানো থাকে, তাই পিছনে অর্থাৎ posterior MI হলে সেটি এই ইসিজি দিয়ে সহজে ধরা কঠিন। তোতা পাখিরা সহজে ধরতে পারে। কিন্তু যারা তোতা পাখি না তাদের একটু কল্পনার জগতে গিয়ে কিছু বিষয় চিন্তা করতে হয়।

posterior MI তে heart এর posterior ventricular surface infarction হয়, both right and left, কিন্তু ঝামেলা বেশি হয় left ventricle এ কারণ তার উপরই দায়িত্ব বেশি - পুরো সিস্টেমে তাকে ব্লাড পাম্প করতে হয়।

এবার দুটো Lead V1 ও V6 এর নিচের কথাগুলো এভাবে মনে রাখি। তার আগে দুটো কথা সব সময় এভাবে মনে রাখতে হবে,

১। R সব সময় আগে থাকে এবং এর upward deflection হয়, তাই height লিখে প্রকাশ করি।

২। S সব সময় R এর পরে হয় এবং তার downward deflection, তাই depth লিখে প্রকাশ করি।

Lead V1:

V1 lead placement থাকে right ventricle এর ঠিক উপরে, তাই তার

★ প্রথমে R - right ventricular depolarization ও এর upward deflection - কারণ right ventricle থাকে ঠিক V1 বরাবর।

★ R এর পরে S - left ventricular depolarization ও এর downward deflection - কারণ left ventricle থাকে V1 থেকে দূরে।

Lead V6:

অন্যদিকে V6 lead placement থাকে left ventricle এর ঠিক উপরে, তাই V6 lead এ কোনটা কি বুঝাবে তা উপরের V1 lead হিসাব থেকে খুব সহজেই বলা যায়। septal Depolarization Q wave এর পর,

★ প্রথমে R - left ventricular depolarization ও এর upward deflection - কারণ left ventricle থাকে V6 বরাবর।

★ R এর পরে S - right ventricular depolarization ও এর downward deflection - কারণ right ventricle থাকে V6 থেকে দূরে।

উপরের ব্যাখা থেকে এখন এক কথায় বলতে পারি,

right ventricular depolarization দেখি,

Lead V1 এর R wave এবং

Lead V6 এর S wave এ।

এবং left ventricular depolarization দেখি,

Lead V1 এর S wave এবং

Lead V6 এর R wave এ।

left ventricle এর muscle mass কিন্তু right ventricle থেকে বেশ পুরু। এই কথাটা সব সময় মনে রাখতে হবে, কারণ এ কারণেই normally,

Lead V1 এর S wave depth > Lead V1 এর R wave height,

এবং Lead V6 এর R wave height > Lead V6 এর S wave depth.

আর abnormally,

যদি ঠিক উপরের উল্টোটা হয়, অর্থাৎ tall R wave in Lead V1 এবং deep S wave in Lead V6, তবে বুঝতে হবে কোন কারণে right ventricular muscle mass বৃদ্ধি পেয়ে left ventricle এর চেয়ে মোটা হয়ে গেছে। ডায়াগনোসিস হবে right ventricular hypertrophy (RVH).

আর left ventricular hypertrophy (LVH) কখন বলবো?

যখন উপরের normal আরো বেশি normal হবে, অর্থাৎ left ventricle depolarization এর height+depth স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট লিমিট ক্রস করবে তখন। যার বিস্তারিত #ইসিজি_পর্ব_১ এ পড়েছি।

অর্থাৎ মোটামুটি দুটো Lead V1 ও V6 থেকে RVH, LVH সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

posterior MI খুব সহজে বুঝতে গেলে এই ধারণাটি মাথায় রাখতে হবে!

ওই যে বলেছিলাম posterior MI হয়ে dominant left ventricle এর অবস্থা বেশ খারাপ, আর এ কারণে খারাপ তার conduction system এর অবস্থাও। আর একারণে bundle of His থেকে left bundle branch এর চেয়ে right bundle branch এ electricity conduction কিছুটা বেশি হবে। right bundle branch এর এই চেঞ্জটা তাই বেশি দেখা যাবে right ventricle এর ঠিক উপরে থাকা Lead V1 এ।

একটু আগেই উপরে পড়েছি,

Lead V1 এর,

R wave: right ventricular depolarization

S wave: left ventricular depolarization

এবং S wave depth > R wave height

কারণ left ventricle বেশি মোটা।

কিন্তু posterior MI হয়ে কিছুটা দূর্বল left ventricle এর চেয়ে right ventricle এখন একটু বেশি electricity সাপ্লাই পাওয়ায় সুযোগ বুঝে সেখানে এই উল্টো ঘটনা ঘটে!

Lead V1 এ R wave height > S wave depth!

অর্থাৎ tall R wave পাওয়া যায়! আর এটাই হল posterior MI চেনার সবচেয়ে সহজ উপায়!

এখন ওই যে অনেক উপরে পড়েছি,

RVH তে,

tall R wave in lead V1

deep S wave in lead V6

তাই প্রথমে Lead V1 এ tall R wave দেখে দুটো DD মাথায় আসতে পারে,

  1. posterior MI

  2. RVH

এ দুটো DD মাথায় আসার পরপরই চোখ দিতে হবে Lead V6 এ,

যদি সেখানে deep S wave থাকে (S>R) তাহলে RVH,

আর না থাকলে (R>S) সেটি posterior MI.

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Posterior MIRight ventricular hypertrophyTall R in V1Coronary dominanceECG interpretation

Comments (19)

Mohammad Neamat Ripon
5y

অনেক ভাল একটি Lecture... ধন্যবাদ.....

Kawsar Uddin
5y

Mohammad Neamat Hossain Ripon Sir, thanks for your continuous inspiration.

Tanusree Saha Mumu
5y

Vai,Can u plz the link of previous 2 ecg lecture in the comment section?

Kawsar Uddin
5y

Tanusree Saha Mumu Mumu, click on my name here and then scroll down, you will get those.

Tanusree Saha Mumu
5y

got it vai.thanks a lot

MD Shahid
5y

Grea kawsar

Kawsar Uddin
5y

MD Shahid Thanks, Sir.

Moynul Hasan Shuvo
5y

What a lecture sir!! ..

Kawsar Uddin
5y

Moynul Hasan Shuvo Thanks Bhaiya.

Ahsan Sabbir
5y

গুড এক্সপ্ল্যান্যাশন ... আমি পোস্ট এময়াই অন্যভাবে হিসাব করতাম ।

Tahsin Tanjim Mithi
5y

Very impressive, please continue

Kawsar Uddin
5y

Tahsin Tanjim Thanks Apu.

M Tanbirul Islam
5y

বরাবরের মতোই অসাধারণ ভাইয়া। thank you

Kawsar Uddin
5y

M Tanbirul Islam most welcome.

Millia Islam
5y

Nice

Nafis Al Mehedee Alvee
5y

Thanks a lot

Nazmul Islam
5y

Vai,SA node er blood supply ta 60/40 distribution eita people er percentage,na blood supply er percentage???? Kawsar Uddin

Kawsar Uddin
5y

Md Mahfuzur Rahman Thanks

Kawsar Uddin
5y

Shahriar Rahman Ridhu most welcome Bhaiya.