#হাবিজাবি_৩৫৬
প্রসাব বা পায়খানার প্রচন্ড বেগ থাকা অবস্থায় প্রেশার চেক করবেন না। একবার প্রেশার বেশি পেয়েই প্রেশারের ওষুধ শুরু করবেন না।
মনে করেন, কোন এক রোগী ডাক্তারের চেম্বারে যাবেন, এখন রাস্তায় আছেন। রাস্তায় প্রচন্ড প্রসাবের বেগ পেয়েছে, কিন্তু আশেপাশে করার মত জায়গা নাই।রোগী চেষ্টা করবে প্রসাব ধরে রাখতে, sphincter কে tight রাখতে যেন গেট খুল মূত্র বিসর্জন না হয়। এতে
sympathetic activation হবে। যেয়েই দেখলো তার সিরিয়াল, মোটামুটি দৌড়ে দ্রুত চেম্বারে ঢুকলো - আবার sympathetic activation. আর চেম্বারে ঢোকার আগে নিচ থেকে চা খেয়ে আসছে বা ধূমপান করেছে। সব মিলিয়ে ডাক্তার সাহেব যখন রোগীর BP চেক করলেন, বেশি পেলেন 145/100!
Diastolic pressure ৩ ডিজিটের! তা দেখেই তিনি combination antihypertensive শুরু করলেন। তার দু'দিন পর রোগী হাজির হলো উঠে দাঁড়ালেই মাথা ঘোরে, দূর্বল লাগে। প্রেশার মেপে দেখা গেল 90/60!
ঘাপলা হলো কোথায়?
হঠাৎ এত প্রেশার কমলো কেন?
ওষুধের জন্য। আগে যে প্রেশারকে hypertension মনে করা হয়েছিল, সেটা ছিল transient rise of blood pressure due to sympathetic overactivation. ভুল হয়েছে, ideal নিয়মে প্রেশার না মেপে HTN হিসেবে level করে ওষুধ শুরু করা।
তাই end organ damage না থাকলে, একবার প্রেশার বেশি দেখেই ওষুধ না দিয়ে প্রেশার চার্ট মেইনটেইন করতে বলতে হবে। আর অবশ্যই অবশ্যই প্রেশার চেক করার সময় প্রসাব পায়খানার চাপ আছে কিনা, খুব দ্রুত দৌড়ে রেস্ট না নিয়ে আসছে কিনা, চা কফি ধূমপান করে আসছে কিনা, ঘুম কম হয় কিনা এগুলো জিজ্ঞাসা করতে হবে। হাতটাও হার্টের লেভেলে আছে কিনা দেখতে হবে মাপার সময়।
ছবিতে প্রসাবের প্রচন্ড চাপ থাকা অবস্থায় একজনের BP. প্রসাব করে আসার পর সেটা কমে ১২৫/৮৫!
ফাইনাল মেসেজ এটাই, ideal way তে BP চেক করতে হবে। home blood pressure মনিটরিং এর উপদেশ দিতে হবে, কারণ ডাক্তারের চেম্বারে এলে রোগ নিয়ে চিন্তা করলেও BP সাময়িক বাড়ে - white coat hypertension.
কাওসার
কে-৬৫
