#হাবিজাবি_২৮২
রোযা ও ডায়বেটিস, how to balance?
Insulin এবং oral drug যেমন Sulphonylurea গ্রুপের Glimepiride, Gliclazide ওষুধগুলো hypoglycaemia করে। রোযার মাসে Fasting এর জন্য ব্লাড গ্লুকোজ বেলা বাড়ার সাথে সাথে এমনিতেই একটু কমে যায়, তাই diabetic রোগী বিশেষ করে যারা insulin নেন বা sulphonylurea গ্রুপের ওষুধ সেবন করেন তাদের একটু সতর্ক থাকতে হবে।
hypoglycaemia হলে যে symptoms গুলো হতে পারে,
দুর্বল লাগা
ঘাম হওয়া
বুক ধরফর করা
হাত পা কাঁপা
কনফিউশন
মাথাব্যথা
চোখে ঝাপসা দেখা
কথা জড়িয়ে যাওয়া
খিঁচুনি হওয়া
অজ্ঞান হয়ে যাওয়া, ইত্যাদি
যারা হার্টের সমস্যা বা প্রেশারের জন্য beta blocker গ্রুপের ওষুধ খায় বা যাদের দীর্ঘ ডায়বেটিসের complications হিসেবে autonomic neuropathy আছে, তাদের ওই hypoglycaemic symptoms গুলো প্রকাশ নাও পেতে পারে। তাদের ক্ষেত্রে hypoglycemic unawareness এর জন্য severe hypoglycemia হয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, তাই তাদের দিকে সব সময় খেয়াল রাখতে হবে, রোযার মাসে খাবার ও ওষুধের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
hypoglycemia লক্ষন প্রকাশ পেলে করণীয় হলো ব্লাড গ্লুকোজ চেক করা। যদি সেটি 3.9 mmol/L এর নিচে থাকে, বা ব্লাড গ্লুকোজ কমেনি বা গ্লুকোজ চেক করা সম্ভব হচ্ছে না, কিন্তু যেহেতু hypoglycemic symptoms আছে সেহেতু সাথে সাথে,
রোযা ভেঙে শর্করা জাতীয় খাবার যেমন চিনির পানি, মিষ্টি, শরবত বা অন্য কোন খাবার খাওয়াতে হবে। এমতাবস্থায় রোযা ভাঙার ব্যাপারে ইসলামে অনুমতি আছে।
রোগী hypoglycemic shock এ থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে hypertonic গ্লুকোজ স্যালাইন শিরায় দিতে হবে।
যারা হাসপাতালে hypoglycemic shock এর চিকিৎসা দিবেন তারা 25% nutridex দেয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। কারণ prolong hypoglycemic period এর পর হঠাৎ concentrated dextrose infusion এর জন্য lethal hyperglycemia হয়ে irreversible cerebral tissue injury হতে পারে due to free radical generations. তাই চিকিৎসা শুরু করে blood glucose frequently monitor করতে হবে, GCS দেখতে হবে। 10% dextrose is a better choice in most cases. রোগীর জ্ঞান ফিরে আসলে dextrose infusion বাদ দিয়ে মুখে খাবার দিতে হবে, hypoglycemia হওয়ার কারণ খুঁজে রোগী ও তার পরিবারের সদস্যদের সেভাবে উপদেশ দিতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় হুট করে insulin বা drug বন্ধ করে দেয়া হয়, এর ফলে রোগী hyperglycemic complications নিয়ে প্রেজেন্ট করে।
শুধু hypoglycemia না, পাশাপাশি খেয়াল রাখতে হবে কোন কারণে রোগীর hyperglycemia হচ্ছে কিনা। যেমন কোন কারণে রোগী হয়তো ওষুধ খেতে বা insulin নিতে ভুলে গেছে বা প্রয়োজনের চেয়ে insulin dose কম নিয়েছে বা ওষুধ খায়নি। রোগীর concomitant কোন risk factors যেমন infection or myocardial infarction এর জন্য এই hyperglycemia থেকে হতে পারে HHS বা DKA. এমন অবস্থায় রোগীর severe dehydration হয়, প্রকাশ পায় নানাবিধ উপসর্গ যেমন,
প্রসাব কমে যাওয়া
প্রেশার কমে যাওয়া
পালস বেড়ে যাওয়া
মাথা ব্যথা
ঝাপসা দেখা
পেট ব্যথা
বমি হওয়া
জ্বর
দুর্বলতা
জ্ঞান কমা
শ্বাসকষ্ট হওয়া, ইত্যাদি
এমন অবস্থায় দ্রুত hospitalization করতে হবে। লক্ষনের শুরুতে blood glucose চেক করতে হবে। গ্লুকোজ 16.6 mmol/L এর বেশি থাকলে রোযা ভেঙে ফেলবে, প্রচুর পানি ও স্যালাইন খাবে। এসবে উন্নতি না হলে বা অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে পরবর্তী চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করবে।
ডায়বেটিক রোগীদের পূর্বে চলমান oral anti-diabetic ওষুধের time & dose এডজাস্টমেন্ট করার জন্য খুব সহজ কয়েকটি বিষয় মনে রাখতে হবে।
Time:
সকালে নাস্তার সময় যে ওষুধ খেত সেটি খাবে ইফতারিতে।
রাতের খাবারের সময় যে ওষুধ খেত সেটি খাবে সেহরিতে।
Dose:
পূর্বের ন্যায় একই ডোজে গ্রহণ করবে - Metformin, DPP4 inhibitors, SGLT2 inhibitors, GLP-1 agonist.
পূর্বের চেয়ে কম ডোজে গ্রহণ করবে - Sulphonylurea, insulin.
দুপুরে যে ওষুধ খেত সেটি আপাতত খাবে না। যেমন কেউ কেউ ৩ বেলা Metformin খায় - Metformin 1000mg খায় সকালে ও রাতে, Metformin 500mg খায় দুপুরে। দুপুরের Metformin 500mg আপাতত খাবে না, রোযার মাস শেষ হলে আগের মত খাবে।
কিছু উদাহরণ যেমন,
কেউ Sulphonylurea - Glimepiride (Tab. Secrin 1) সকালে খায়, রোযার সময় সেটি ইফতারে খাবে।
কেউ Sulphonylurea - Gliclazide (Tab. Diapro 80) দিনে দু'বেলা খায়। সকালের ডোজ ইফতারে খাবে, রাতের ডোজের অর্ধেক সেহরিতে খাবে।
কেউ premixed insulin দিনে ২ বার নেয় সকালে ও রাতে। ঠিক উপরের নিয়মে সকালের insulin ইফতারিতে, রাতের insulin এর অর্ধেক সেহরিতে নিবে।
কেউ bolus insulin যেমন short বা rapid acting insulin দিনে ৩ বার নেয়, সকালে দুপুরে ও রাতে। ঠিক উপরের নিয়মে সকালের insulin ইফতারিতে, রাতের insulin অর্ধেক সেহরিতে, দুপুরের insulin বাদ। অর্থাৎ ৩ বার নেয়ার insulin রোযার মাসে ২ বার নিবে।
কেউ উপরের bolus insulin এর সাথে বা শুধুমাত্র basal insulin যেমন long acting insulin দিনে ১ বার নেয় at bed time, সেটি সে ইফতারিতে নিবে, hypoglycemic risk থাকলে এর dose 15-30% কমিয়ে নিবে।
insulin এর মত একটি injectable drug, কিন্তু hypoglycemia করে না, সেটি GLP-1 agonists Exenatide, Liraglutide, Dulaglutide, Semaglutide. এদের সুবিধা হল, এরা glucose dependent insulin secretagogue, অর্থাৎ রক্তে গ্লুকোজ বাড়লে এরা insulin secretion বাড়ায়, তাই তারা hypoglycemia করে না এবং রোযার সময় dose adjustment এর প্রয়োজন হয় না।
DPP-4 inhibitors যেমন sitagliptin, vildagliptin, linagliptin, এদের কাজ GLP-1 বাড়ানো, তাই উপরের injectable GLP-1 agonist এর মত এরাও glucose dependent insulin secretagogue, অর্থাৎ এদের ক্ষেত্রেও hypoglycemia হওয়ার ঝুঁকি নেই। তাই সকালের ডোজ ইফতারিতে ও রাতের ডোজ সেহরিতে খাবে। কেউ কেউ Metformin + Sitagliptin/Linagliptin combination ২ বেলা খায়, তারা উপরের নিয়মে সকালের ডোজ ইফতারিতে ও রাতের ডোজ সেহরিতে খাবে। Linagliptin আগে শুধু সকালে খেত, এখন ইফতারিতে খাবে।
SGLT-2 inhibitors Canagliflozine, Dapagliflozine, Empagliflozin এই ওষুধগুলো রোগীরা সাধারণত সকালে খায়। ডায়বেটিস ছাড়াও হার্ট ফেইলিউরের অনেক রোগী এই ওষুধ খায়। তারা রোযার সময় একই ডোজে এই ওষুধ শুধুমাত্র ইফতারিতে খাবে। এই ওষুধগুলো polyuria করে, এতে অনেকের dehydration & polydipsia হয় - গলা শুকিয়ে যায়। তাই ইফতারির পর যথেষ্ট পরিমানে পানি ও পানি জাতীয় খাবার খাবে। অতিরিক্ত চা কফি পরিহার করবে। দিনের বেলা চেষ্টা করবে রোদে কম বের হতে, তুলনামূলক ঠান্ডা জায়গায় থাকতে যেন ঘাম কম হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে কোন জটিলতা ছাড়াই রোগীরা রোযা রাখতে পারে সেই কামনা করছি।
কাওসার
কে-৬৫