Habijabi Logo

হাবিজাবি-২১৬

cardiovascular
*******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
June 19, 2021 at 4:21 PM
89 comments
No media

#হাবিজাবি_২১৬

আমি যে উপজেলায় কাজ করতাম শুরুতে সেখানে আমিসহ মোট ৫ জন male medical officer ছিলাম। সিনিয়র ৪ জনের ৩ জনই ছিলেন ধূমপায়ী। এই ৩ জনের একজন ছিলেন ওজনে ভারী।

মেডিকেলে পড়ার সময় Acute coronary syndrome সম্পর্কে জানার পর থেকে রাস্তাঘাটে বেশি স্বাস্থ্যের ধূমপানরত মানুষ দেখলেই কল্পনায় তার যে ভবিষ্যৎ দেখি - 'হঠাৎ তীব্র বুকে ব্যথায় কাতর, পরের গন্তব্য CCU.'

শীতকালের কোন এক সন্ধ্যারাতে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে সবাই মিলে ব্যাডমিন্টন খেলছি। খেলার মাঝে হঠাৎ করেই যেন বড়ভাই একটু হাঁপিয়ে গেলেন। শরীর সামান্য খারাপ লাগছে দেখে কোয়ার্টারে চলে এলেন। তার একটু পরই হঠাৎ তার ডাক পেয়ে সবাই দৌড়ে কোয়ার্টারে চলে এলাম।

গিয়ে দেখি ভাই শুয়ে আছেন, বুকে ব্যথা হচ্ছে, চাপ দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথা যাচ্ছে বুক থেকে বাম হাতের দিকে। অর্থাৎ Typical pain of ACS (acute coronary syndrome)

ততক্ষণে তার sympathetic overactivation হয়ে PST হচ্ছে - Pallor, Sweating, Tachycardia.

ECG করা হল - কিছু lead এ ST depression, T inversion. সম্ভবত NSTEMI, Troponin করে কনফার্ম করতে হবে।

রোগী পাঠাতে হবে কাছাকাছি শহরে যেখানে Troponin করা, Angiography করা, ও প্রয়োজনে Reperfusion therapy দেয়ার সুযোগ আছে।

কিন্তু তার আগে এখানেই প্রাথমিকভাবে আমাদের কিছু করার আছে, যা তার জন্য life saving হতে পারে।

ACS এর প্রথম চিকিৎসা AB

A- Antiplatelets

B- Beta blocker

Antiplatelets নিচের ২ প্রকার একসাথে।

  1. Aspirin

  2. Clopidogrel/Ticagrelor (preferable)

Beta blocker (cardioselective) নিচের যে কোন ১টি।

  1. Bisoprolol

  2. Metoprolol (preferable)

সব মিলিয়ে ACS এর প্রাথমিক চিকিৎসা মনে রাখতে ATM booth

A - Aspirin

T - Ticagrelor

M - Metoprolol

এই নিয়ম মেনে নির্দিষ্ট ডোজে ৩ টি ট্যাবলেট তাকে orally দেয়া হল। যার প্রথম ২টি অর্থাৎ dual antiplatelet এর কাজ হল coronary artery তে platelet aggregation হয়ে further thrombus formation কমানো। তৃতীয়টি অর্থাৎ beta blocker এর কাজ হল coronary artery কে dilate করে blood flow বাড়ানো, post MI arrhythmia VT-VF নিয়ন্ত্রণ করা, post MI acute heart failure হলে cardiac workload কমানো, etc.

এই ওষুধগুলো দেয়ার পর তাকে দেয়া হল Nalbuphine injection. তার বাম হাতে প্রচন্ড ব্যথা ছিল, এটি দেয়ার পর ব্যথা অনেকটাই কমলো। Nalbuphine একটি opioid, প্রয়োজনে আরো শক্তিশালী opioid যেমন morphine/diamorphine দেয়া যায় with anti-emetic coverage.

আপাতত উপজেলার কাজ শেষ। এবার জেলা শহরে CCU তে পাঠানোর পালা।

এটি NSTEMI (Partial block of proximal vessel/Complete block of distal vessel) না হয়ে যদি STEMI (complete block of proximal vessel) হত তবে পরবর্তী চিকিৎসা হলো - Reperfusion therapy দিয়ে blocked vessel খুলে দেয়া।

Reperfusion therapy দিলে লাভ হবে কিনা সেটি নির্ভর করে রোগীর symptoms শুরুর সময়ের উপর।

STEMI ১২ ঘন্টার মধ্যে আসলে Reperfusion therapy দেয়া যায়।

STEMI ১২ ঘন্টার পরে আসলে তার ইতোমধ্যে কিছু irreversible myocardial damage হয়ে গেছে, কিন্তু যেহেতু রোগী survived - তাই এটি অনুমেয় তার শরীরের natural tissue plasminogen activators গুলো কাজ শুরু করেছে blocked vessel এর block খুলতে। তাই তখন আর thrombolysis করার প্রয়োজন নাই।

STEMI রোগী ১২ ঘন্টার আগেই আসছে। অর্থাৎ তাকে reperfusion therapy দিলে লাভ হতে পারে। Reperfusion therapy ২ ধরণের। কোনটি দেয়া যাবে সেটিও সময়ের উপর নির্ভর করে।

২ ঘন্টার মধ্যে আসলে - primary PCI (percutaneous coronary intervention)

২ ঘন্টার পরে আসছে - thrombolysis with Streptokinase/Tissue plasminogen activator + Heparin

thrombolysis দেয়ার পরেও রোগীর কোন উন্নতি নাই - তখন delayed PCI.

thrombolysis দেয়ার পর রোগী ভাল হয়ে গেল, কিন্তু block কি পুরোপুরি খুললো - না অর্ধেক খুললো বা অন্য কোন vessel এ partial block আছে কিনা যা ভবিষ্যতে complete block করতে পারে সেসব দেখার জন্য যত দ্রুত সম্ভব coronary angiography.

তো সেই রাতে আমাদের ভাইকে তার NSTEMI নিয়ে পাঠানো হল কাছাকাছি একটি কার্ডিয়াক সেন্টারে যেখানে এই সব কিছু করার ব্যবস্থা আছে।

NSETMI বা ১২ ঘন্টা পরের STEMI, এ দুটোর চিকিৎসা একই।

LMW Heparin

ভাইকে LMW Heparin দেয়া হল।

Heparin শুরুর পর রোগীর coronary angiography করা লাগবে কিনা সেটি নির্ভর করে GRACE score এর উপর।

Google এ GRACE score calculator আছে। ক্যালকুলেশন শেষে রোগীদের ৩ ভাগে ভাগ করা যায়,

Low risk

Medium risk

High risk

Low risk হলে সাধারণত আর কোন invasive intervention দরকার নাই। কিন্তু এরকম chest pain যদি এর আগেও হয়ে থাকে - অর্থাৎ recurrent episodes - তবে coronary angiography লাগবে।

অন্যদিকে medium/high risk হলে অবশ্যই coronary angiography.

আর এই coronary angiography যত দ্রুত করা যায় ততই ভাল - future event prevent করবে।

coronary angiography করার সময় block পেলে একই সেটিং এ stenting করে দেয়া যায়। block না পেলে stenting এর প্রয়োজন নাই।

তো আমাদের সেই বড় ভাইয়ের medium risk থাকায় পরদিন সকালে coronary angiography করা হল - block পাওয়া গেল - stenting করা হল।

ACS এর emergency management এগুলোই।

এরপর দিতে হবে maintenance therapy.

শুরুতে দেয়া সেই AB এর সাথে এবার যোগ হবে AS

A- Antiplatelet (Dual)

B- Beta blocker

A- ACEi/ARB

S- Statin

ওষুধ বলতে এই ৫ টা ট্যাবলেট।

এখন কারো যদি dual antiplatelet এ dyspepsia হয়, বা আগে থেকে PUD/peptic ulcer bleeding এর হিস্ট্রি থাকে তবে কেবল তাদেরই প্রয়োজনমত short/long term PPI coverage দিতে হবে। আর এর পাশাপাশি আগে থেকে সে যদি অন্য কোন ওষুধ খায় যেমন কোন antihypertensive বা antidiabetic - সেসব পূর্বের নিয়মে চলবে। Antidiabetic হিসেবে যদি Metformin খায় তবে সেটি সাময়িক সময়ের জন্য বাদ দিতে হবে কারণ Metformin lactic acidosis করতে পারে, এবং এই সম্ভাবনা MI রোগীদের বেশি থাকে যেহেতু তাদের ejection fraction কমে tissue perfusion কম হয় - anaerobic metabolism হয় - বাড়ে lactic acidosis এর সম্ভাবনা।

maintenance therapy চলাকালে রোগীর যদি মাঝেমাঝে chest pain/discomfort হয় তখন sublingual nitroglycerin ব্যবহার করতে পারে।

অনেক MI রোগীর complication হিসেবে left ventricular dysfunction হতে পারে - ejection fraction (EF) কমে যেতে পারে - echocardiography করে দেখা গেল EF 35% এর কম - ডেভেলপ করেছে pulmonary oedema, তখন তাকে দিতে হবে Diuretic Mineralocorticoid receptor antagonist Spironolactone/Eplerenone.

আর এ কারণে MI এর acute management পরবর্তী রোগীর হার্টের structural ও functional অবস্থা দেখতে ও কার্যকর ব্যবস্থা নিতে Echocardiography করা জরুরী।

কোন রোগী হয়তো ACEi/ARB এর সাথে Spironolactone/Eplerenone পাচ্ছে। এ দুটোই hyperkalemia করতে পারে। hyperkalemia হয়ে cardiac arrhythmia হতে পারে। সেরকম কোন symptom হলে S. electrolyte monitor করতে হবে।

এছাড়া কোন কোন রোগীর nodal infarction হয়ে severe bradycardia - hemodynamic compromise হতে পারে, তাদের temporary pacemaker লাগতে পারে।

কোন রোগীর হয়তো post MI cardiac arrhythmia হচ্ছে - beta blocker এ কাজ হচ্ছে না - রোগী hemodynamically compromised - EF কমে 30%. এই রোগীর arrhythmia নিয়ন্ত্রণে ICD (implantable cardiac defibrillator) লাগতে পারে।

এতো গেল ওষুধের কথা। এসব রোগীর ওষুধের চেয়েও গুরুত্বপূর্ণ maintenance therapy হল risk factors modification.

SDR

S- Smoking cessation

D- Diet control

R - Regular exercise

চিকিৎসা শেষে বড়ভাই যখন ফিরে আসলেন তখন তাকে বেশ counselling করেছিলাম smoking cessation এ। শুরুতে কিছু কমেছিলো, কিন্তু সফল হইনি...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Acute Coronary SyndromeSTEMINSTEMIAntiplatelet therapyThrombolysis

Comments (89)

Md Tanvir Latif
5y

Wonderfully written vai.. Hope it helps all of us in proper mx of ACS. (শুধু এরপরো আশ্চর্য লাগে, কীভাবে, কোন যুক্তিতে বা কোন আবেগে নিজের স্বাস্থ্যের জন্য নিকৃষ্টতর কাজগুলোর মধ্যে অন্যতম- ধূমপান করতে পারেন একজন চিকিৎসক, যিনি/যারা কিনা এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সবচেয়ে ভালো জানেন)

Dr-Ferdows Ahmed Chowdhury (Lucky)
5y

গল্পের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসার শুরু থেকে শেষ, ধন্যবাদ

Shahin Hossain
5y

excellent writing in a easy way.

Fayeza Karim Sheela
5y

Nice explanation.

Khaled Mahmud
5y

খুব ভালো

Shahed Goni
5y

গল্পে গল্পে অসাধারণ শিক্ষনীয় পর্যবেক্ষণ মূলক পোস্ট --- মোস্ট ট্যালেন্ট রাইটিং --

Shariful Alam Rubel
5y

thanks

Kamrul Hoque
5y

অসাধারণ

Ashfak Ahmad
5y

Loading dose হিসেবে অনেকে statin দিতে বলে। আর GTN maintenance এও রাখতে বলে অনেকে। এগুলো সম্পর্কে একটু যদি বলতেন??

Kawsar Uddin
5y

Ashfak Ahmad loading dose হিসেবে এখানে statin দিয়ে আসলে তেমন একটা লাভ নেই। অদ্ভুত মেকানিজমে ভরপুর আমাদের এই শরীর এমন পরিস্থিতিতে বেশ বিচিত্র এক কাজ করে, আর সেটি হলে circulation ভেসে বেড়ানো cholesterol এর অনেকটাই হঠাৎ করে liver এ uptake হওয়া শুরু হয়। আর এই অবস্থা বিরাজ করে বেশ কয়েক সপ্তাহ। GTN maintenance ACS এ আসলে দিয়ে লাভ নাই। ACS হচ্ছে platelet aggregation আর thrombus দিয়ে, সেগুলো প্রতিরোধে ওষুধ পাচ্ছেই। তাই এমন অবস্থায় extra maintenance dose এর GTN তেমন অতিরিক্ত কল্যাণ বয়ে আনবে না। বরং অনেকের transient BP fall হবে, headache হবে, চলতে চলতে এক সময় sensitivity কমে যাবে। তাই angina তে GTN দেয়াই যাবে, কিন্তু ACS এর আর প্রয়োজন নেই, এর চেয়ে বরং anti-anginal হিসেবে beta blocker ই বেশ ভাল ভূমিকা পালন করবে।

Md Jewel Rana
5y

Ejonnoi tor onek hingshuk. Bishesh kore medhabi polapiner moddhe. Lots of love . BTW, 2 ta bisoy alochonai anle aro purnota peto 1. Echocardiography kore LVEF kebol 35 er niche gele koronio noi borong below 50 hole koronio. 2. ACEi/ARBs & Spironolactone jehetu potassium barai, Abar oneker hyperkalemia howar onnanno factor o thake(CKD etc), Tai Serum Electrolytes jamon dekhte Hobe temni Ekhane Spironolactone er sathe Loop diuretic er fine tuning Tao alochonai ashle Valo hoito.

Kawsar Uddin
5y

Md Jewel Rana ধন্যবাদ ভাই। Immediate After ACS অধিকাংশ রোগীরই left ventricular dysfunction হয়, কমে যায় EF, এটি আবার কিছুদিন পর ঠিক হয়ে যায়, তাই যদি significant EF reduction না হয় তবে কোন diuretics ব্যবহার না করাই ভাল, কারণ এতে circulatory volume কমে গিয়ে organ perfusion কমে যেতে পারে। তাই EF যাই হোক রোগীর যদি preload বাড়ে, PE থাকে, অর্থাৎ symptomatic due to left ventricular volume overload তখন irrespective of Echo or EF diuretics দেয়া যাবে, এবং এমতাবস্থায় অনেক ক্ষেত্রেই Spironolactone alone is ineffective, বরং তখন acute heart failure এর চিকিৎসা হিসেবে এর সাথে Loop diuretic দিতে হবে।

Taufique Hasan
5y

Wonderful writing Thank you

Kawsar Uddin
5y

Taufique Hasan Thank you, Sir.

Samina Sultana
5y

সবসময়ের মতই প্রাঞ্জল লেখা! অনবদ্য!

Sultan Mahmud Shourav
5y

Love to read,dear Mentor...

M K Chy
5y

excellent writing!

Faysal Rahat
5y

This is nearly all about MI management.Thanks dear Kawsar Uddin.

Md Kabir Hossain
5y

খুবই গুরুত্বপূর্ণ লেখা অতি সহজ উপস্থাপন। তবে ATM এর dose উল্লেখ থাকলে আরো একটু ভালো লাগে।

Azad Hasan
5y

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, ACS-এর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। এ প্রসংগে আমার কয়েকটি জিজ্ঞাসা আছে, অনুগ্রহ করে জানালে খুশি হবো।। ১) পেসেন্ট-এর যখন Acute chest pain থাকে তখন পেসেন্টকে Isosorbid- Dinitrate / Mono nitrate দেয়া যাবে কিনা? ২) মেনইটেনেন্স থেরাপির ক্ষেত্রে পেসেন্টকে কখন Carvidelol জাতীয় ঔষধ দেয়া যায়? ৩) Dual anti-platelate Theray কখন দেয়া যাবে। এবং তা কতদিন চলবে? ৪) Metropol, Bisoprolol, Carvidelol - এ জাতীয় ঔষধ কিসের ভিত্তিতে রোগীদের জন্য চয়েস / সিলেক্ট করা হয়?

Wasif Adnan Hoque
5y

Azad Hasan inferior MI/RV infarction না হলে দেয়া যায় বা দেয়া উচিত। কিন্তু সেটা ইসিজি করা ছাড়া সম্ভব না। তাই ACS এর বুকে ব্যথাতে (৩০ মিনিটের বেশি) সবাইকে ইসিজি ছাড়া নাইট্রেট দেয়াটা রিস্কি।

Fahim Auric
5y

Wasif Adnan Hoque vai, acs e b blocker & gtn er use ektu confusing... Oneke bole pt aslei refer korar age sublingual nitrate, jodio gtn diye to infarction pain komar kotha na, but non st elevated/unstable angina hole to kombe? Tahole jehetu amra sure hote parchi na immediately, diye deyai uchit na? Kono risk ache? & b blocker heart failure, hypotension bade baki sob mi er referral er agei diye dibo? Jodi b blocker dei, sathe ki gtn deya jabe?

Wasif Adnan Hoque
5y

Fahim Auric মূল পোস্টে সুন্দর করে গুছায়ে রাইটার বেসিকালি ডেভিডসনের ACS management চার্ট কাভার করেছে। ওখানে সব ACS এ ATM এই তিনটাই বলেছে। কোন স্পেসিফিক কন্ট্রাইন্ডিকেশন না থাকলে দিতে হবে। কিন্তু প্র‍্যাকটিকালি তো তুমি পেশেন্ট দেখে ডিসিশন দিবা৷ যেমন ব্র‍্যাডিকার্ডিয়া বা পেশেন্ট শকে থাকলে বেটাব্লকার দেয়ার আগে অনেকবার চিন্তা করবা। আমি কার্ডিয়াক হাসপাতালে কাজ করেছি বছর খানেক। ওখানে inferior MI, RV infarction বাদে Beta-blocker Nitrates routinely দেয়া হতো। আর ৩০ মিনিট হওয়ার আগে GTN তো Stable angina এর ট্রিটমেন্ট হিসেবেই দিতে হবে।

Fahim Auric
5y

Vaia inferior mi, rv mi e gtn contraindicated keno? Hypotension hoy dekhe?

Wasif Adnan Hoque
5y

Fahim Auric inferior MI তে Right coronary artery usually involved হয়, যেটায় RIght ventricular infarction extension হতে পারে। তখন RV stiff হয়ে যায়। vasodilator দিলে RVF, shock হতে পারে।

Kawsar Uddin
5y

Azad Hasan ধন্যবাদ স্যার। ১। nitrate গুলো মূলত venodilator, যদিও coronary vasodilatation এরা কিঞ্চিৎ ভূমিকা পালন করে তবুও MI বিশেষ করে যদি right ventricle involved হয় তবে সেক্ষেত্রে venous return কমে যাবে গিয়ে কমবে right heart stroke volume - subsequently left heart stroke volume. তাই এসব ক্ষেত্রে nitrate avoid করাই ভাল। এদের sensitivity ও সময়ের সাথে কমে যায়, অনেকের cerebral hypoperfusion হয়ে temporary headache ডেভেলপ করে। অন্যথায় nitrate ব্যবহারে বাঁধা নেই, oral বা IV nitrate ব্যবহার করা যাবে। ২। Carvedilol একটি cardioselective beta blocker, কিন্তু Biso/Meto এর তুলনায় এর beta 2 receptor এর উপর activity বেশি, আর এ কারণে অনেক বেশি peripheral vasodilatation হতে পারে - কমে যেতে পারে BP, অন্যদিকে এমনিতেই MI হয়ে left ventricular dysfunction হয়ে stroke volume কমে যায়, আর এ কারণে biso/meto is better choice, পাশাপাশি more cardiac selective হওয়ায় cardiac arrhythmia কমাতে biso/meto বেশি ভাল সাহায্য করে Carvedilol এর চেয়ে। carvedilol তাই heart failure এই বেশি preferable. ৩। তেমন কোন major adverse effect ডেভেলপ না করলে dual antiplatelet চলতেই থাকবে। ৪। ১ নম্বরেই এর অনেকটা উত্তর।

Wasif Adnan Hoque
5y

Kawsar Uddin দোস্ত বেশির ভাগ গাইডলাইনে ACS এরপরে ১২ মাস Dual antiplatelet এবং এরপর লাইফ লং শুধু এস্পিরিন, intolerant হলে অন্য একটা।

Kawsar Uddin
5y

Wasif Adnan Hoque ধন্যবাদ দোস্ত। অনেক জায়গায় at least 12 months after an acute coronary syndrome এরকম পাইছি। অর্থাৎ অন্তত ১২ মাস, এর কম না, বরং বেশি হতে পারে। যদি ১২ মাস ব্যবহারের পরও ব্যবহারে পেশেন্টের কোন significant side effects ডেভেলপ না করে, বরং রোগী IHD event free থাকে, তাহলে pt can take this dual combination as long as possible. তাই ১ বছরের পর রোগী dual/single কোনটা কন্টিনিউ করবে এটা ডিপেন্ড করবে রোগীর risk benefit ratio এর উপর। আবার অনেক সময় দেখা যায় এই রোগীদের ischaemic stroke এর risk বেশি থাকে, যেক্ষেত্রে Clopidogrel is superior to Aspirin. তাই ১ বছর পর bleeding risk মাথায় রেখে রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে সে কোনটা কতদিন চালাবে।

Wasif Adnan Hoque
5y

Kawsar Uddin upto 12 months according to Davidson! যদিও আমাদের এখানে সবাই চলবে লিখেন। নিউরোলজিস্টরা কিন্তু আজীবন ডুয়াল এন্টিপ্লেটলেট দেখলেই আবার রেগে যান

Reply attachment
Azad Hasan
5y

Kawsar Uddin, ধন্যবাদ।।

Raaid Tajwar
5y

Nice

Shahid Islam
1y

Excellent presentation. You make a pdf book that will help us immense.

MD Shahid
5y

Mashallah, Well described ACS.

Shehabul Hasib Anik
5y

Mashallah! What a writing!

Umayir Chowdhury
5y

ধন্যবাদ ডক্টর! আমার এক আত্মীয় এসিএস নিয়ে রামেকহা তে ভর্তি হয় কদিন আগে। রোগীর সাথের লোকদের ভাষ্য অনুযায়ী ইকেজি এবনরমাল পাবার পর তাকে একটা ইনজেকশন দেয়া হয় এবং সে তারপরই বুকে জ্বলুনির কথা বলতে বলতে নিস্তেজ হয়ে যায়। ড্রাগটা কি ছিল আর জানা যায়নি আর ইকেজিও আর কেউ দেখেনি আসলে ডায়াগনোসিস কি ছিল। এটা কি হতে পারে? থ্রোম্বোলাইটিকে এরকম কিছু হতে পারে নাকি এন্টিএরিদমেটিকে এমন হবার সম্ভাবনা আছে?

Bijoy Dutta
5y

Thanks Dr. Kawsar Uddin for your detailed information regarding ACS. As a Cardiologist I have to correct some of your statement regarding STEMI. The time frame of Primary PCI is as like as Thrombolysis & it is within 12 hours of the onset of chest pain. But where there is a chance of transportation delay of more than 2 hours Thrombolysis can be done outside of PPCI capable hospital. Dr. Bijoy Dutta, MBBS(DMC), MD(Cardiology), FSCAI, Clinical & Interventional Cardiologist. Asstt. Prof. Cardiology, NICVD

Kawsar Uddin
5y

Bijoy Dutta স্যার, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য। আপনি যেটা বলেছেন সেটাই হওয়া উচিৎ। কিন্তু অনেক সময় এমনটা দেখা যায় রোগী উপজেলায় অসুস্থ, কাছের কোন জেলা শহরে অল্প সময়ে গিয়ে thrombolysis করতে পারবে, কিন্তু রাজধানী বা কাছাকাছি যেখানে PCI করা যায় সেখানের উদ্দেশ্য রওনা দিলো -পৌছাতে বেশ কয়েক ঘন্টা লাগবে। এর চেয়ে উত্তম, আগে দ্রুত জেলা শহরে thrombolysis করে পরে দূরের শহরে গিয়ে PCI করাবে। আর যদি কাছাকাছি এমন সেন্টার থাকে যেখানে PCI Thrombolysis দুটোই available, তাহলে irrespective of time limit PCI করা উত্তম। একটা স্টাডি বলছে ২ ঘন্টা পর PCI এর চেয়ে pharmaco-invasive থেরাপির 5 year mortality rate কম। আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়টিকে গুরুত্ব দিতে গিয়েই বিষয়টিকে এভাবে উপস্থাপন করা হয়েছে https://pubmed.ncbi.nlm.nih.gov/31539043/

Reply attachment
Bijoy Dutta
5y

Kawsar Uddin পরবর্তী লেখায় 5 years mortality rate কম হবে। তবে এখানে ২ ঘন্টা মানে সেই একই কথা অর্থাৎ Transportation delay. There should be no confusion regarding Indication of Primay PCI & it is in Acute STEMI within 12 hours of onset of chest pain; with some exceptions it can be extended upto 24 hours or even more if there is ongoing chest pain, Haemodynamic instability, Heart failure or Cardiogenic shock.

Kawsar Uddin
5y

Bijoy Dutta ধন্যবাদ স্যার।

Abdullah Al Mamun
5y

Kawsar Uddin আমার এক relative কে গত সপ্তাহে STEMI এর জন্যে thrombolysis করা হয়েছে ACS এর ৭ ঘন্টা পর( Inj metalyse) Kushtia medical college এ। He is symptom free within minutes. He was 42 yrs,78kg,smoker,non diabetic,hypertensive with anterior MI

Kawsar Uddin
5y

Abdullah Al Mamun ধন্যবাদ স্যার। এমনটাই হওয়া উচিৎ। Tenecteplase বেশ কস্টলি হলেও চমৎকার একটি ড্রাগ। PCI এর অপেক্ষায় দূর যাত্রায় দেরী না করে কাছাকাছি available centre ও thrombolysis করা উত্তম। আপনার মন্তব্যটি যার চমৎকার উদাহরণ। এরপর তিনি Angiography করাবেন with or without delayed PCI. modifiable risk factors গুলো নিয়ন্ত্রণ করাই এরপর বড় চ্যালেঞ্জ। আপনার আত্মীয়ের সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

Bijoy Dutta
5y

Kawsar Uddin Thanks for correction.

Mohima Rahman
5y

Excellent writing.

Rowshan Jahan Sathi
5y

সহজ ভাষায় বললেন । সামনে আরো আশা করছি।

Shihab Uddin
5y

Very informative .... Thanks

Syeda Umme Haany Shaba
5y

Very informative contents. Thank u so much vaiya

Shinjini Trisha
5y

Well written

Mohammad Hasanul Iqbal
5y

অসাধারণ !

Rakib Uddin Ahmed
5y

Very informative

Noashad Alam Dip
5y

গল্প বললেন , নাকি পড়ালেন? নাকি গল্পের ছলে পড়ালেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এত সুন্দর করে উপস্থাপনের জন্য ধন্যবাদ ।

Farhana Akram
5y

Thanks for writing. Very helpful.

Mohammad Ruhul Amin
5y

Thanks for this important post.

Abbas Bhuiyan
5y

Mashallah, Excellent writings vaia, Golpe golpe porar techniques ATM er sathe loading e amra Statin add kori, ATMS

Mir Shakhawat Ali Shakil
5y

So nice writing. Marvelous.

Dr-Rezwan Reza
5y

Very nice

Rifat Tarin Awal
5y

Wow..nicely written..very informative... Arif Ridwan

Chowdhury Monjur Monthahee Jahin
5y

Excellent

Shuprio Paul Shuvo
5y

অনেক কিছু জানার পরেও লেখা টা পড়ে মনে হলো যেন আগের জানা জিনিস গুলো জট পাকিয়ে ছিলো। আজ এক টানে জট খুলে সোজা হয়ে গেলো!

Mehedi Hassan Victor
5y

So informative

Md Tofazzal Haque
5y

লিখাটি সুন্দর হয়েছে। সবার কার্ডিয়াক ম্যানেজমেন্টের প্রাথমিক ধারনাটা থাকা ভাল। ধন্যবাদ।

Hafsa Khanom
5y

সুন্দর করে পড়ানোর জন্য ধন্যবাদ

Ccardiac Musa
5y

খুব সুন্দর হয়েছে লেখাটা...

Jahangir Kabir
5y

Helpful post.

Umme Ruman Siddiqi
5y

Excellent. Very helpful post. Want to share.

Talukder Mohammad Saddam
5y

গ্রুপটা এরকম হলে কতই না ভাল লাগে।ধন্যবাদ সবাইকে।

Kamrun Nahar Sifat
5y

খুব চমৎকার গুছিয়ে লেখা।

Kawsar Uddin
5y

Kamrun Nahar Sifat ধন্যবাদ স্যার।

Asgar Hossain Saleh
5y

So informative

Arif Ridwan
5y

Very lucratively written ......Thanks.

Alim Haq
5y

Than you for the elaborate explanation.

Tamim Islam
5y

দারুণ সুন্দর লেখা। CABG কখন করতে হবে?

Kawsar Uddin
5y

Tamim Islam unresponsive to above management and recurrent relapse after PCI due to restenosis.

Roquibul Hoque
5y

গল্পে গল্পে চিকিৎসা শিক্ষা, অসাধারণ হয়েছে। এখানে কোন জায়গায় কি MPI এর কোন ভুমিকা আছে ?

Kawsar Uddin
5y

Roquibul Hoque ধন্যবাদ স্যার। post MI myocardial functional status দেখার জন্য, infarct myocardial tissue identify ও সেই অনুপাতে ভবিষ্যৎ ventricular aneurysm কতটা হতে পারে, arrhythmic foci চিন্হিতকরণে MPI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Mahir Faisal
5y

ACE inhibitor এর ডিউরেশন কি আজীবন চলবে নাকি একটা পর্যায়ে এসে বন্ধ করে দেয়া যাবে?

Kawsar Uddin
5y

Mahir Faisal MI পরবর্তী infarct myocardium এ যে কোন সময় fibrosis, volume overloaded aneurysm, এসব cardiac remodeling হতে পারে। তাই preload afterload কমানো, heart failure control, RAS কে control, coronary circulation বাড়ানো এ সবকিছুতেই ACEi/ARB হেল্প করে। symptomatic benefit এর পাশাপাশি এর আছে mortality benefit ও। তাই তেমন কোন contraindication না থাকলে বন্ধ না করে চলতেই থাকবে।

Maliha Hoque Shaily
5y

Nusrat Jahan Ema প্রীতিলতা ঘরামী পড় , অনেক গুছানো করে লিখা !

Papiya Rahman
5y

Amazing. Very informative.

Sme Al Baker
5y

সহজে বোধগম্য খুব ভালো লিখা হয়েছে।

Mominur Rahman
5y

· Reply

Comment attachment
Mubin Ahmed
5y

· Reply

Nahid Kamal Sumon
5y

অসাধারন

Tote Tung
5y

মেডিকেল কলেজের স্বাদ পায় আপনার লেখায়। মরিচে ধরা মস্তিষ্কে এই তথ্যপূর্ণ লেখাগুলো খুব মূল্যবান।লেখা ও শিক্ষা চালিয়ে যান।ধন্যবাদ। #এখনো অধিকাংশ জেলা শহরেই thrombolysis এর সুবিধা বা প্রেক্টিস আনএভেইলএবল। এই সুবিধা যেন উপজেলাতেই শুরু করা যায়,সরকারি স্বাস্থ্য সেবার ব্যবস্থাপনা বা প্রশিক্ষণ সেভাবেই হওয়া উচিত বলে মনে করি।তাহলে অনেক জনের প্রাণ অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা পাবে। প্রতি বছর বছর চিকিৎসকদের এ বিষয়ে রিফ্রেশার ট্রেনিং এর প্রয়োজনীয়তাও অনুভব করি। #মন্তব্যে মতামতও জানালাম।

Kawsar Uddin
5y

Tote Tung অনেক ধন্যবাদ। যথার্থ বলেছেন। এমনটাই হওয়া উচিৎ।

Wasif Adnan Hoque
5y

একটু ভেজাল আছে ডেভিডসনের কথাটায়। আমারও আগে ধারণা ছিল primary PCI এর জন্যে বুকে ব্যথা শুরুর ২ ঘন্টার মধ্যে পেশেন্ট আসতে হয়। কিন্তু ব্যাপারটা এমন না। PCI as early as possible in all cases of ACS including after thrombolysis, irrespective of duration of chest pain. দুই ঘন্টার কথাটা বলেছে যে STEMI এর রোগি যদি thrombolysis এর সময়ের মধ্যে, মানে ১২ ঘন্টার মধ্যে হাসপাতালে আসে কিন্তু পরবর্তী দুই ঘন্টার মাঝে PCI করা সুযোগ থাকে, তো Thrombolysis না দিয়ে PCI করতে হবে। এতে Thrombolysis এরচেয়ে বেটার আউটকাম সম্ভব আর সাথে ব্লিডিং রিস্কও এড়ানো সম্ভব হয়।

Mohaiminul Islam
5y

Wasif Adnan Hoque exactly .. eita bujhte onk er problem hoy..

Kawsar Uddin
5y

Wasif Adnan Hoque ধন্যবাদ দোস্ত। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে প্র‍্যাকটিস যেমনই হোক, ডেভিডসনের কথাটিই সত্য, কিছু স্টাডি এমনটাই বলে "A substantial proportion of patients have pPCI beyond recommended timelines. As foreseen by the guidelines, these patients have poorer 5-year outcomes, compared with a pharmaco-invasive strategy" এই বিবেচনায় ডেভিডসনের কথাটি সরলভাবে সত্য।

Md Hasan Shahriar
5y

Wasif Adnan Hoque After thrombolysis যে PCI সেটা তো delayed PCI, not Primary PCI..নাকি?

Wasif Adnan Hoque
5y

মো. হাসান শাহরিয়ার জি ভাই। Failed thrombolysis এরপরে urgent PCI করলে Rescue PCI. বলে আর কি। ডেভিডসনের চার্টে কিন্তু low risk ACS বাদে সবই ultimate management PCI.