#হাবিজাবি_১১২
#convalescent_plasma
convalescent শব্দের অর্থ হলো,
'of a person recovering from an illness or medical treatment'
এই person এর blood থেকে extract করা plasma কে বলা হয় convalescent plasma.
COVID-19 রোগী, recovered করলো। তার plasma তে তাই SARS-CoV-2 এর বিরুদ্ধে তৈরি হওয়া antibody/immunoglobulin আছে। এই immunoglobulin তাকে যেমন রক্ষা করছে, তেমনি কোন SARS-CoV-2 পজিটিভ রোগীর শরীরে দিলে passive immunity এর মাধ্যমে তার শরীরের ভাইরাসগুলো opsonization প্রক্রিয়ায় মেরে ফেলবে, viral load কমাবে, ফলে কমবে viral replication, সুস্থ হতে পারে সেও!
আমরা জানি শরীরে infection হলে তার 7-10 দিন পর বাড়ে IgM, পরে সেটা কমে যায়। তারপর বাড়ে IgG, যা অনেক দিন ধরে রক্তে থাকে। SARS-CoV-2 এর বিরুদ্ধে এই IgG কতদিন থাকবে এটা এখনো নিশ্চিত না। নির্ভর করছে SARS-CoV-2 এর বিরুদ্ধে যে memory B cells গুলো এই specific IgG তৈরি করছে তাদের life span কত দিন! এটা ১ বছর, ১০ বছর, বা ২০ বছরও হতে পারে। এটা যতদিন হবে, তার উপর নির্ভর করবে আমাদের শরীর এই ভাইরাসের বিরুদ্ধে কতদিন immunized!
যে recovered COVID-19 রোগী থেকে convalescent plasma নিবো তার সিরামে antibody titre করে দেখে নিতে হবে। titre positive হলে বুঝে নিবো তার IgG আছে - অর্থাৎ সে active infection এর মধ্য দিয়ে naturally immunized. অর্থাৎ তার শরীর থেকে convalescent plasma নেয়া যাবে।
এখন কিভাবে সেটা আলাদা করবো?
apheresis এর মাধ্যমে তার শরীর থেকে শুধু plasma কে বের করে আনুন। একজন ডোনার থেকে কতটুকু নিতে পারবেন?
সর্বোচ্চ 850ml, অর্থাৎ 2 ব্যাগ। প্রয়োজন কম থাকলে 1 ব্যাগও ড্র করতে পারেন। প্রতি ব্যাগ অর্থা 400ml plasma দিয়ে 2 dose convalescent plasma তৈরি করা যাবে। তাহলে 850ml plasma দিয়ে তৈরি হবে 4 dose convalescent plasma. অর্থাৎ প্রতি dose এ থাকে 200ml.
কোন রোগীর একবারে হয়তো সব লাগবে না, বা এর চেয়ে বেশিও লাগতে পারে। যতটুকুই লাগুক আপনি যদি তখনই সেটা সেটা ব্যবহার করতে চান - তবে ব্যবহার করতে হবে plasma ড্র করার 8 ঘন্টার মধ্যে, কারণ এর বেশি দেরী হলে স্বাভাবিক তাপমাত্রায় এর মধ্যে থাকা coagulation factor গুলো নষ্ট হয়ে যাবে। তাই fresh অবস্থায় যত dose ব্যবহার করতে চান সেটা 8 ঘন্টার মধ্যেই ব্যবহার করুন। আর বাকিটা পরে ব্যবহারের জন্য frozen করে রাখুন FFP এর মত,
-18°C তাপমাত্রায় 12 মাস,
-24°C তাপমাত্রায় 36 মাস,
-65°C তাপমাত্রায় 72 মাস স্টোরেজ করে রাখতে পারবেন।
এই যে convalescent plasma বের করে আনলাম তাতে কি কি থাকে?
Plasma protein
Immunoglobulin/Antibody (produced against his SARS-CoV-2 infection)
Clotting factors
একজন donor থেকে 4 dose convalescent plasma আলাদা করলাম, কিন্তু receiver এর কতটুকু লাগবে সেটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর।
যেমন ধরুন, আমি infected, আমার immunity ভাল। কিন্তু আমার শরীরে ভাইরাসের বিরুদ্ধে IgM তৈরি হতে সময় লাগবে 7-10 দিন, আর IgG হতে সময় লাগবে 14 দিন বা তারও বেশি। কিন্তু ভাইরাল ইনফেকশনের 5 দিনের মাথায় আমি severe symptoms ডেভেলপ করলাম, supportive therapy আমাকে adequate সাপোর্ট দিতে পারছে না। সেক্ষেত্রে আমাকে হয়তো কম dose convalescent plasma দিলেই হবে, কারণ আমার immunity যেহেতু ভাল - সেহেতু কয়েকদিন পরই আমার নিজস্ব immunoglobulin তৈরি হবে, যা আমাকে সাপোর্ট দিবে।
কিন্তু ধরুন, উপরের ঘটনাই একজন immunosuppressed রোগীর ক্ষেত্রে ঘটলো, যার নিজের যথেষ্ট পরিমাণ immunoglobulin তৈরি হওয়ার সম্ভাবনা কম, তাই তাকে কিন্তু বেশি dose এ convalescent plasma দিতে হবে।
★এখন ধরুন, আমার লাগবে 1 dose. একজন ডোনার থেকে 4 dose কালেক্ট করে আমাকে 1 dose দিয়ে বাকি 3 dose স্টোরেজ করে রাখতে পারেন অন্য কারো ব্যবহারের জন্য।
★কিন্তু এমন হল immunosuppressed কারো লাগবে 12 dose. তাহলে তার ডোনার লাগবে 3 জন। এক একজন 4 dose করে ডোনেট করবে, 3*4=12 dose.
সব recovered COVID-19 রোগী কি ডোনার হতে পারবে?
হ্যা! ABO compatibility থাকতে হবে, কিন্তু Rh compatibility না থাকলেও চলবে। কেন Rh compatibility লাগবে না, কারণ এটা শুধু plasma - কোন blood cell নেই, তাই Rh incompatibility হয়ে RBC breakdown এরও কোন সুযোগ নেই। তাই cross matching করার দরকার নেই, শুধু screening হলেই চলবে।
আচ্ছা যে ডোনারের কাছ থেকে convalescent plasma নেয়া হল, ডোনেট করার জন্য তার শরীরে কি SARS-CoV-2 এর বিরুদ্ধে immunoglobulin কমে যাবে?
হ্যা, আপাতত কমে যাবে। কিন্তু তাতে চিন্তার কিছু নেই! কারণ তার আছে memory B cells, যারা চিনে রেখেছে SARS-CoV-2 দেখতে কেমন। তাই আগে যেখানে তাদের B cells গুলোর IgM তৈরিতে 7-10 দিন লাগাতো, আর এখন ওই একই ভাইরাস re-exposure হলে IgM তৈরিতে সময় লাগবে মাত্র 2-3 দিন! IgG ও তৈরি হবে আগের চেয়ে অতি অল্প সময়ে।
আমরা এক কাজ করতে পারি, যে সব COVID-19 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে, অনুমতি সাপেক্ষে তাদের শরীর থেকে convalescent plasma কালেক্ট করে স্টোরেজ করে রাখতে পারি ABO ব্লাড গ্রুপ অনুযায়ী।
অথবা, আর এক কাজ করতে পারি! তাদের সাথে যোগাযোগের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার রেখে একটা ডাটাবেজ তৈরি করতে পারি, যেন প্রয়োজনে দ্রুত তাদের সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করা যায়। ভাল থাকুন সবাই। শুভকামনা।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

