Habijabi Logo

হাবিজাবি-১৯৪

gastroenterologyinfectiouspharmacology
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
November 14, 2020 at 11:12 PM
86 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_১৯৪

কুল বংশের রাজা ডা. বকুল কক্সবাজার বেড়াতে গেছে। বোকা বকুল সন্ধ্যায় গেল ফিস মার্কেটে, আর চতুর মাছবিক্রেতা বাসি-পঁচা কাকড়া চিংড়ি ধরিয়ে দিল তাকে। মসলাদার মচমচে সি-ফুডগুলো বকুল বেশ মজা করেই খেল। আর তারপর...

মুচরে কামড়ে পেট ব্যথা, সাথে পানির মত পায়খানা। বেশি না, এভাবে রাতে মোট ৪ বার।

আপাতত Dx: Acute watery diarrhoea

ডা. বকুল তার তরল বিসর্জনের ঘাটতি পূরণে স্যালাইন তরল যা পেল তাই খেল। কিন্তু তার আর তর সইলো না, সকালে ঘুম থেকে উঠেই খেয়ে নিলো Azithromycin!

Azithromycin খাওয়াটা কি যৌক্তিক ছিল?

না। তবে হয়তো যৌক্তিক হত যদি,

৩ দিনের বেশি Diarrhoea হত।

দিনে ৬ বারের বেশি Diarrhoea হত।

তার আগ পর্যন্ত যতটুকু fluid loss, ততটুকুর ঘাটতি পূরণই হল মূল চিকিৎসা।

এটি হলো Travellers Diarrhoea.

বকুলের খাওয়া মজার খাবারে নিচের bacteria বা virus এর কোন একটি হয়তো ছিল,

E. coli ( Enterotoxigenic)

Shigella species

Campylobacter jejuni

Rotavirus

যা অধিকাংশ সময়ই self limiting.

বকুলের বাবা মিস্টার মুকুল যিনি রক্তের চর্বি কমাতে statin খান, আর শ্বাসকষ্টের জন্য খান doxyphylline. তিনি যদি এমন Travellers Diarrhoea তে অপ্রয়োজনে Azithromycin (Macrolide) খান, তবে তার statin এর সাথে মিলে এটি Arrhythmia করতে পারে।

Azithromycin না খেয়ে তিনি যদি Ciprofloxacin খান, তবে সেটিও তার Doxyphylline এর সাথে মিলে Arrhythmia করতে পারে।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে Ciprofloxacin এর আর একটি ক্ষতিকর দিক হলো এটি Tendon rupture করতে পারে।

এমনকি এমনো হতে পারে, watery diarrhoea কমাতে তিনি Ciprofloxacin খেলেন, কয়েকদিন পর শুরু হলো bloody diarrhoea, আর এর কারণ হল Ciprofloxacin induced Pseudomembranous colitis!

মিস্টার মুকুল Azithromycin, Ciprofloxacin কোনটাই খেলেন না। তিনি গেলেন নিকটস্থ হাসপাতালে, যেখানে নন-ডাক্তার বা ভুলজানা-ডাক্তার তাকে Inj. Ceftriaxone ও Inj. Metronidazole লিখে ভর্তি দিয়ে দিলো। এই broad spectrum Ceftriaxone ও কিন্তু Pseudomembranous colitis করতে পারে। যদিও বাড়তি সতর্কতা স্বরূপ, normal gut flora restore করতে সাথে তাকে দেয়া হল Pobiotics! একদিকে Antibiotics অন্যদিকে Probiotics, দু'য়ে মিলে ফলাফল শূন্য! লাভ শুধু ওষুধ কোম্পানির!

পাশাপাশি, এই unnecessary Antibiotics ব্যবহারে Antibiotics resistance হওয়ার সম্ভাবনা তো আছেই। তাই এসব ক্ষেত্রে ধৈর্য্যধারণ আবশ্যক!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Traveler's diarrheaAntibiotic stewardshipAzithromycinClostridium difficileMacrolides

Comments (86)

Mesbah Chowdhury
5y

অনেক ডিগ্রিধারী ডাক্তারকেই দেখেছি এন্টিবায়োটিক এর সাথে প্রোবায়োটিক সাজেস্ট করতে। রোগী ঠান্ডা করতে না হয় সে বাধ্য হয়ে এন্টিবায়োটিক দেন। কিন্তু সাথে প্রোবায়োটিক দেয়া যে তার জানার ঘাটতিকেই প্রমাণ করে সেটা বোঝেন না।

Kawsar Uddin
5y

মেজবাহ্ চৌধুরী এক্সাক্টলি। এমন অবস্থায় probiotics গুলোর জন্য কষ্টই হয়, বেচারারা gut এ গেল, কিন্তু side by side antibiotics খাওয়ার জন্য বাঁচতে পারলো না! কি একটা অবস্থা। ওষুধ কোম্পানি যা বুঝায়, অনেকেই তাই বুঝে, নিজস্ব চিন্তা বলে অনেকের কিচ্ছু নাই!

Tuhibur Rahman Tusher
5y

In acute watery diarrhoea, Racecadotril works very well, I have used it in some patients, result was excellent & It really reduces unnecessary antibiotic use. What's your opinion vaia regarding it?

Kawsar Uddin
5y

Tuhibur Rahman Tusher in case of secretory diarrhoea it is a good choice.

Mehedi Hasan
5y

Travellers Diarrhoea ব্যাপারটা সম্ভবত এটা না যেটা আমাদের স্যাররা শিখিয়েছেন বা আপনি বুঝাতে চেয়েছেন ভাইয়া। ট্রাভেলারস ডায়রিয়া এই সাব কন্টিনেন্টে ট্রাভেলিং হিস্ট্রি থাকলে তাকে বুঝানো হয়েছে সম্ভবত ডেভিডসনে। তারপরেও ক্লিয়ার হওয়ার জন্য লিখলাম। দয়া করে ভুল বুঝবেন না।

Kawsar Uddin
5y

Mehedi Hasan might be, but here is a nice short description on behalf of my point. https://www.mayoclinic.org/.../symptoms-causes/syc-20352182

Reply attachment
Mehedi Hasan
5y

Kawsar Uddin thanks vaia.. ডাঃ সওগাত এহসান any comment?

Kawsar Uddin
5y

Mehedi Hasan আর একটা মজার বিষয়। out of the books, উন্নত দেশীরা যেখানে এসব infection এখন নাই বললেই চলে, তারা মনে করে এসব infection শুধু আমাদের মত গরিব sub-continent এই আছে, তাই এখানে যারা travel করে তাদের খাদ্যাভ্যাসের অসতর্কতার জন্যই এটা হয়, তাই travellers diarrhoea হল এসব sub-continent এ travel করার জন্যই। কিন্তু বিষয়টা একদমই এমন না। আমি যদি আমার দেশ থেকে এক বোতল জীবাণুযুক্ত পানি UK তে নিয়ে খেয়ে ফেলি তবে সেটিও Travellers Diarrhoea. Europe, USA এর মত উন্নত দেশেও এক স্থান থেকে অন্য স্থানে travel করার সময় এটি হতে পারে খাবারে জীবাণু থাকার জন্য, কারণ তারা এসব infectious disease থেকে অনেকটা মুক্ত থাকলেও শতভাগ মুক্ত না!

ডা. সওগাত এহসান
5y

Mehedi Hasan Actually term Travellers Diarrhoea came from Any diarrhoea in Tropic Travellers . Same way Davidson এ লেখা আছে Fever in Travellers . Actually Travellers Diarrhoea কথা টা আসছে western country এর লোকজন যখন Tropic Area তে ঘুরতে আসে তখন এই Diarrhoea টা হয়।

Reply attachment
ডা. সওগাত এহসান
5y

Mehedi Hasan Here traveller Means actually Tropic Traveller

Reply attachment
Md Hannan
5y

মাশা আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লিখেছেন ভাই।ধন্যবাদ আপনাকে

Kawsar Uddin
5y

Md Hannan most welcome.

Shaila Sharmin Retina
5y

Informative

Kawsar Uddin
5y

Shaila Sharmin Retina Thanks, Mam.

Md Shariful Islam
5y

ফার্মেসি তে গিয়েছি ঔষধ আনার জন্য। জনৈক ভদ্রলোক এসে ফার্মেসিওয়ালা কে বলছে ফ্ল্যাজিল আছে? ১ টা ফ্ল্যাজিল দেন। আমি অতি উৎসাহী হয়ে জিজ্ঞেস করলাম ফ্ল্যাজিল কেন নিচ্ছেন? উনি বলল ডায়রিয়ার জন্য। এই হলো অবস্থা

Kawsar Uddin
5y

Md Shariful Islam ডায়রিয়ার জাতীয় ড্রাগ! অনেকের ঘরে ঘরে থাকে, ফার্মেসিতে ফার্মেসিতে নির্দ্বিধায় বিলি বিক্রি হয়!

Shihab Shahriar
5y

Thanks

Kawsar Uddin
5y

Shihab Shahriar most welcome

S M Mehedi
5y

এন্টিবায়োটিক প্রোবায়োটিক একসাথে হরহামেশাই দিতে দেখি, ধন্যবাদ, গুরুত্বপূর্ণ পোস্ট

Kawsar Uddin
5y

S M Mehedi ধন্যবাদ ভাই। এমন combination এ কোন লাভ নাই।

Asif Ud-daula Sifat
5y

Kawsar Uddin ভাই আমারো এটাই প্রশ্ন ছিল এতদিন, এন্টিবায়োটিক আর প্রোবায়োটিক এর কম্বিনেশন তো জিরোই হবার কথা। আমার একটা প্রশ্ন আপনার কাছে, প্রোবায়োটিক ঠিক কখন দিবো। আর দিলে ইন কেইস এন্টিবায়োটিক কোর্স শেষ হবার কতদিন পরে দিবো।

এএম আসিফ রহিম
5y

দারুন লিখলেন৷

Kawsar Uddin
5y

Ama Titu Rahm ধন্যবাদ স্যার।

Kawsar Uddin
48w

Anonymous member 191   · vaia, যারা স্ট্যাটিন খান তাদের কে azithromycin দেয়ার ইন্ডিকেশান থাকলে সেক্ষেত্রে উপায় কি? Reply

Taslim Uddin Ahmed
5y

Helpful discussion.If all clinician do practice by knowing drug interaction and side effects then it will save money and untoward side effects of drugs.Hoping you will continue such discussion .

Kawsar Uddin
5y

Taslim Uddin Ahmed Sir, thanks for your continuous inspiration.

Mainuddin Ahmed
5y

মাশাল্লাহ সুন্দর লিখেছেন। এব্যাপারে আমাদের ব্যাপক নলেজ ঘাটতি রয়েছে। হয়ত এই লেখা আমদের অনেক উপকারে আসবে

Kawsar Uddin
5y

Mainuddin Ahmed ধন্যবাদ স্যার। দোয়া করবেন।

Ccardiac Musa
5y

খুব মজার উপস্থাপনা... ডরে কেউ ঔষধ লেখবে না। investigation for Trav diarrhoea with exclude dd বেপারে একটু গল্পটা লম্বা করা যায় না

Kawsar Uddin
5y

Ccardiac Musa ধন্যবাদ স্যার। এ সংক্রান্ত বিস্তারিত কয়েকটি পর্বে বহু পূর্বে Diarrhoea_in_details এ লিখেছি।

Mohammad Muzibur Rahman
5y

Kawsar Uddin Link please

এএম আসিফ রহিম
5y

Kawsar Uddin লিংকটা আমাকেও দিয়েন প্লিজ

Ayesha Beg
5y

Very true

Kawsar Uddin
5y

Ayesha Beg Thanks, Mam.

Junnu Janna
5y

Darun

Kawsar Uddin
5y

Junnu Janna Thanks

Mrinal Kanti Ghosh
5y

Very informative & excellent presentation.

Kawsar Uddin
5y

Ghosh Mrinal Thanks

Mrinal Kanti Ghosh
5y

Kawsar Uddin Welcome

Maksudun Nahar
5y

Nice presentation.

Kawsar Uddin
5y

Maksudun Nahar Thanks

Nazmul Islam
5y

Vai,stap/bacillus/clostridium induced food poisoning e ki kono antibiotic er dorkar ace??? Preformed toxin diye zegula hoy ar ki????

Kawsar Uddin
5y

Nazmul Islam These BCS, Bacillus Clostridium Staph aureus Usually no need of of antibiotics for those, unless or otherwise severity demands.

Nazmul Islam
5y

Kawsar Uddin Vai,Asthma and COPD er Management niye ekdin details e likhen vai.

Sunanda Shil
5y

Nice

Kawsar Uddin
5y

Sunanda Shil Thanks, Mam.

Jannat Imran
5y

Thanks for explaining the way you do

Kawsar Uddin
5y

Jannat Imran Most welcome

ডা.ফয়সাল রহমান
5y

খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা। ধন্যবাদ ভাইকে

Kawsar Uddin
5y

ডা.ফয়সাল রহমান Most welcome.

Dr-Md Mahamudun Nobi Mahmud
5y

Ma sha allah. Nice presentation. We want a story of PUD from you vai.

Kawsar Uddin
5y

Dr-Md Mahamudun Nobi Mahmud Thanks. I wrote something on it on previous occasion. I will try next.

Salman Abdullah
5y

ভাইয়া Antibiotic resistance week উপলক্ষ্যে লেখা চাই! And excellent explanation. Thank you bhai.

Kawsar Uddin
5y

Salman Abdullah ধন্যবাদ সালমান। চেষ্টা করবো ইনশাআল্লাহ।

রায়হান কাদের
5y

এন্টিবায়োটিক না দিয়ে Racecadotril দেওয়া যাবে কি না? যতটুক জানি এটা সিক্রেশন কমায়, এবং অনেকে বেশ ভালো রেসপন্স করে। এটা কখন দেওয়া যাবে এবং কখন যাবে না জানতে চাই ভাই।

Kawsar Uddin
5y

রায়হান কাদের so far I know, it is indicated in large volume secretory diarrhoea.

Wasi Deen Ahmed
5y

কোন বাচ্চার যদি এমন acute watery diarrhoea for 2 days এর history থাকে, তার ক্ষেত্রে protocol ও same? স্বাভাবিক খাবার, স্যালাইন এবং মায়ের বুকের দুধ খাবে? No role of Metro?

Kawsar Uddin
5y

Wasi Deen Ahmed same protocol. There is no role of Metro here. Metro is indicated for other indication.

Wasi Deen Ahmed
5y

Kawsar Uddin could you please mention the other indications

S M Mehedi
5y

Amebic dysentery

Wasi Deen Ahmed
5y

S M Mehedi so for bloody diarrhoea. Ok.

Dr-Raju Ahmed
5y

Thank u vaya

Kawsar Uddin
5y

Raju Ahmed most welcome.

Tarik Ony
5y

তিন দিনের বেশি ডায়রিয়া বা দিনে ছয় বারের বেশি ডায়রিয়া হলে এজিথ্রোমাইসিন কেন যৌক্তিক হবে ?

Kawsar Uddin
5y

Tarik Ony ভাই, যতটুকু জানি, এরা অধিকাংশ সময়ই self limiting, কিন্তু কখনো কারো ক্ষেত্রে disease severity বেশি হতে পারে, বা distressing prolong suffering হতে পারে, আর এর কারণ হয়তো তাদের natural immunological status is not sufficient enough to fight it’s best against these, আর এসব ক্ষেত্রে Azithromycin is a reasonable option for reinforcement.

Tarik Ony
5y

Kawsar Uddin I have never heard or read of such explanation. Have never seen such practice here. Any evidence based recommendation?

Kawsar Uddin
5y

Tarik Ony Thanks Bhai. But I have read such explanation. You can find some related info here. https://www.nice.org.uk/cks-uk-only#!backgroundSub

Reply attachment
Tarik Ony
5y

Kawsar Uddin Aussie, British , European and American guidelines are pretty similar. Nice guidelines : haven’t seen anything like that. Moreover, Cochrane review also nullified antibiotic use in uncomplicated travellers diarrhoea. Interestingly number of motions is not considered a good indicator of severity. Dehydration, hypotension, electrolyte imbalance are!

Kawsar Uddin
5y

Tarik Ony Thanks Bhai for the valuable comment. I am not emphasising here on irrational prescribing of antibiotic at all in such situations, rather I am saying it might be a reasonable option in some conditions. Here are some relevant info from CDC. https://wwwnc.cdc.gov/.../preparing.../travelers-diarrhea

Reply attachment
Tarik Ony
5y

Kawsar Uddin . This literature is also mostly saying no to antibiotic even though antibiotic showed some benefit in controlled study. We have to remember Study and recommendation from a study : these are 2 different things. Good discussion. Thanks

Sadakatul Bari Nosib
5y

ভাইয়া rota virus কি Travellers Diarrhoea করে?

Kawsar Uddin
5y

Sadakatul Bari Nosib Travel করার সময় যারাই Diarrhoea করবে তারাই Travellers Diarrhoea এর কারণ, সেটি Rota virus ও হতে পারে।

Sadakatul Bari Nosib
5y

Kawsar Uddin তার মানে ভাইয়া Travel area Depend করবে। বুঝতে পারছি ভাইয়া

Mohammad Ashraf Uddin
5y

গল্পের ছলে সুন্দর একাডেমিক আলোচনা, সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ অজস্র ।।

Kawsar Uddin
5y

Ashraf Uddin Most welcome, Sir.

Mohammad Anayet
5y

একবার ভেবে দেখেছেন এভাবে আপনার/ আমার কর্মের ব্যবচ্ছেদ অন্য কোন পেশায় এত নগ্নভাবে করে কিনা"

Comment attachment
Kawsar Uddin
5y

Mohammad Anayet এটা দেখতে বাধ্য করছে কোম্পানি, আর অধিকার দিচ্ছে কিছু চিকিৎসকরা। যে দেশে ব্যাঙের ছাতার মত ওষুধ কোম্পানি বাড়ে, যাদের অধিকাংশেরই ওষুধের মান নিয়ে হাজারটা প্রশ্ন, নিজস্ব কোন রিসার্চ নাই, পারে শুধু আটা ময়দা মিশিয়ে চাইনিজ, ইন্ডিয়ান র ম্যাটারিয়ালস প্যাকেটজাত করতে, সে দেশে এর চেয়ে ভাল কিছু আমাদের আশা করা উচিৎ না। স্যার, এ সিস্টেমের সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথা!

Mohammad Anayet
5y

Kawsar Uddin সকাল বেলাই এম আরদের প্রেসক্রিপশন টানাটানি বিরক্তিকর। প্রশাসনের শিথিলতায়, আমাদের মর্নিং সেশনের নাস্তার ব্যবস্থা, পিকনিক, ছাত্র/ ইন্টার্নদের ট্যুর। কেউ আবার হাসপাতাল শেষেই চেম্বারের পানে ছুটতে হয়, বাসায় যেতে না পারায় কোম্পানির দায় পড়ে লাঞ্চের ব্যবস্থা করা। এত ইনভেস্ট কোম্পানি তো সার্ভে করবেই। এবং একটা একটা খুলে নাঙ্গা করে চেক করে। আর কত?

Kawsar Uddin
5y

Mohammad Anayet জি স্যার, তাদের কোন দোষ নেই, দোষ আমাদের সিস্টেমের। সিস্টেম যেদিন বড় বড় কোম্পানিগুলোকে এসব নিয়ে প্যাদানি দিবে, সেদিন তারা এগুলো নিয়ে তার কর্মীদের চাপ দিবে না, তারা মনযোগ দিবে ওষুধের মানোন্নয়নে। তারা তখন চিকিৎসকদের এটা সেটা ওষুধ লেখাবে না, বরং সেই টাকা ট্রায়াল এর পিছনে খরচ করবে, মান দেখিয়ে ওষুধ বিক্রি করবে। যারা এমন মান বজায় রাখতে পারবে তারাই টিকে থাকবে। কোম্পানি চিকিৎসক সিস্টেম সব পক্ষের নিয়মতান্ত্রিক সততা বজায় থাকলে এগুলো ঘটে না। আর যখনই অনিয়মটাই নিয়ম হয়, তখন কিসের কি সামাজিক দায়বদ্ধতা, তখন লাভের হিসাব কষা কিছু অসাধুর চিন্তায় শুধু থাকে, 'ওষুধ কোম্পানিতে প্রচুর লাভ। তাই তারা মান সর্বস্ব ওষুধের কোম্পানি খুলবে, আর তার প্রচার প্রমোশনে অনৈতিক পন্থা অবলম্বন করবে।' ব্যস, এসবের ফলাফল এ চিত্র!

Akram Hossain
5y

Mohammad Anayet এটা কি শুধু মাত্র ডাক্তারকে অযাচিত স্যাম্পল বা গিফট দেয় সে জন্য নাকি নিজেদের মানহীন বানিজ্যিক প্রতিযোগীতার জন্য!

Baapon Shahriar Parvez
5y

এক জীবনে বহু রোগী কে এন্টিবায়োটিক ছাড়া এ ধরনের ডাইরিয়া ভালো করার চেষ্টা করেছি। গায়ে মাথায় হাত বুলিয়ে কত বুঝালাম যে ভাই, ১-৩ দিনের মাঝে ভালো হয়ে যাবেন কোন ঔষধ লাগবে না। খালি স্যালাইন খান। দুধ আর ফলের রস এভয়েড করুন। একটু ধৈর্য্য ধরুন। "ভালো ডাক্তার" বা "পারফেক্ট গাইডলাইন ফলো করা ডাক্তার" হিসেবে বাহবা পেয়েছি কত পারসেন্ট লোকের জানেন?? শূন্য পারসেন্ট লোকের। অশ্বডিম্ব। রোগী হয়তো সুস্থ্য হয়েছে ঠিকই। কিন্তু ফার্মেসীওয়ালার কাছে/ লোকের কাছে/ নন-মেডিকেল পন্ডিতের কাছে / বা মাঝে মাঝে অন্য ডাক্তারের কাছে রোগী শুনেছে, "কি বললেন!!! ঐ ডাক্তার আপনাকে একটা মেট্রো দেয় নাই???? সিপ্রো ও দেয় নাই??? একটা ইমোটিল ও দেয় নাই?? শুধু স্যালাইন খাইতে বলে ভিজিট নিসে!!! ওনার নামে কেস করেন। পিচ্চি ডাক্তার এরা চিকিৎসা জানে নাকি!!" এ ধরনের বিপদে পড়তে পড়তে এখন আমিও ছাড়ি না। একটা সিপ্রো মেরেই দেই। কিছু করার নাই। যেমন দেশ, তেমন মুগুর।

Abir Ahammed
1h

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Rukhsana Khanam Sumi
5y

Baapon Shahriar Parvez ডাক্তারদের নিজেদের ডায়রিয়া হলেও বেশীরভাগ ডাক্তার মেট্রো এবং সিপ্রো খাওয়া শুরু করে দেয়।

Kawsar Uddin
5y

Rukhsana Khanam Sumi ঠিক বলেছেন ম্যাম।

Kawsar Uddin
5y

Baapon Shahriar Parvez যথার্থ বলেছেন। নিয়মের কাজ করলে এদেশের অল্পজ্ঞানি মানুষের বিবেচনা নির্ভর সামাজিক প্রেক্ষাপটে 'চিকিৎসা না জানা' ডাক্তারের তকমাই পেতে হবে, বহুবার যা পেয়েছিও! তবুও যার যার অবস্থানে থেকে সঠিক চেষ্টাটা করে যেতে হবে। সবাই চেষ্টা করলেই একদিন হয়তো সমাধান আসবে। পাশাপাশি কিছু মানুষকেও শুদ্ধ হতে হবে, যারা কি জানি কিসের লোভে ডায়রিয়ার এমন রোগী পেলেই কুখ্যাত বিখ্যাত বিভিন্ন কোম্পানির ceftriaxone মেরে দিত, যারাই দামি ওষুধ দেয়া দামি ডাক্তার!

Ďŕ Parveen
5y

Baapon Shahriar Parvez amar ekhane to cipro/metro Govt supply nai,cotrim deya lage,naile ulta gali khawa lage