#হাবিজাবি_৩৬৩
#MAFLD
নতুন কিছু শুনেই লুফে নি, pros & cons চিন্তা না করে হরহামেশা প্রেসক্রাইভ করে দিই। যাদের দরকার তাদের দিতে হবে, আর যাদের দরকার নাই তাদের দিলে হিতে বিপরীত হবে।
আগে নাম ছিল NAFLD (Non alcoholic fatty liver disease) এটা progress করলে হয় NASH (Non alcoholic steatohepatitis). এগুলো পুরাতন টার্ম।
বর্তমানে MAFLD (Metabolic dysfunction associated fatty liver disease), progress করলে MASH (Metabolic dysfunction associated steatohepatitis)
USG তে প্রায়শই fatty liver disease পাওয়া যাচ্ছে, কারো grade কম, কারো বা বেশি। আর এসব দেখেই, বা এ সুযোগ নিয়ে অনেকে এর চিকিৎসায় অপ্রয়োজনীয় অনেক ওষুধ প্রেসক্রাইভ করছেন, যার কোন প্রয়োজন নেই, রোগীর চিকিৎসা ব্যয় বাড়ানো ছাড়া। FDA approved একমাত্র ওষুধ Resmetirom, যা নির্দিষ্ট indication ছাড়া দেয়া যাবে না, কার লাগবে তা জানতে প্রয়োজন হয় transient elastography (Fibroscan) করা, কিন্তু অনেকে শুধু USG রিপোর্ট দেখেই এই ওষুধ দিয়ে দিচ্ছেন, ওষুধ কোম্পানিগুলোর প্রচারও অনেক। অধিকাংশ ক্ষেত্রে lifestyle & dietary modifications ই যথেষ্ট এমন রোগীদের জন্য।
MAFLD নিয়ে কেন সবাই এত কনসার্ন? কারণ এটি একটি important metabolic sign, যা নির্দেশ করে মানুষটির metabolism এ প্রবলেম হচ্ছে, mainly fat metabolism এ, এতে fat জমা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় - obesity & central obesity হচ্ছে - ভুড়ি বাড়ছে - insulin resistance হচ্ছে - Type 2 diabetes mellitus হচ্ছে, রক্তে কোলেস্টেরল বাড়ছে - বাড়ছে atherosclerotic cardiovascular disease, অর্থাৎ একটা vicious cycle হচ্ছে।
আর এই MAFLD যত বাড়তে থাকবে - তত ঝুঁকি বাড়বে MASH হওয়ার - ফলাফল fibrosis - এরপর liver cirrhosis - এমনকি HCC.
Transient Elastography (Fibroscan) করার সুযোগ না থাকলে সহজ FIB-4 score দিয়ে Fibrosis risk অনুমান করা যায়। FIB-4 বের করতে বেশি কিছু না, ALT, AST, Platelet count & Age লাগে।
FIB-4 এর negative predictive value বেশি, অর্থাৎ normal value থাকলে Fibrosis থাকার সম্ভাবনা খুব কম। কিন্তু FIB-4 এর Positive predictive value কম হওয়ায় positive value পেলে অন্যান্য test করে নিশ্চিত হতে হবে আসলেই Fibrosis আছে কিনা।
যাদের Hypothyroidism আছে তাদের MAFLD হওয়ার ঝুঁকি বেশি। তাই Hypothyroidism এর চিকিৎসা ঠিকভাবে নিতে হবে। পাশাপাশি তাদের দেখতে হবে lipid profile & liver function এর কি অবস্থা, insulin resistance ডেভেলপ করছে কিনা।
অনেকে সারাদিন বসে কাজ করেন, হাঁটা হয়না - কায়িক পরিশ্রম কম, শক্তি খরচের চেয়ে খাওয়া বেশি হয় অনেকের, এতে তাদের ভুড়ি ও ওজন বাড়ছে, অনেকেই ভুগছে obstructive sleep apnea (OSA) তে। OSA তে hypoxia induced stress hormone release বেশি হচ্ছে, ফলাফল blood sugar & blood pressure বাড়ছে, বাড়ছে MAFLD.
প্রয়োজনে অপ্রয়োজনে ওষুধ অনেকেই দিবে, কিন্তু সবকিছু ছাপিয়ে healthy lifestyle এর কোন বিকল্প নেই। eat healthy, go healthy, live healthy...
কাওসার
কে-৬৫

