Habijabi Logo

হাবিজাবি-১৫৩

hematologypharmacology
***************************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
June 18, 2020 at 5:56 PM
250 comments
No media

#হাবিজাবি_১৫৩

COVID-19 রোগীদের চিকিৎসায় ৩ টি মূলনীতির একটি হল Thromboprophylaxis.

তাই বলে এটি সবার জন্য প্রযোজ্য না। গাইডলাইনে পরিষ্কার করে বলা আছে কাদের কিভাবে দিতে হবে। আমরাও আমাদের পক্ষ থেকে প্র‍্যাকটিকাল গ্রাউন্ড থেকে এ বিষয়ে টুকটাক তথ্য দেয়ার চেষ্টা করেছি।

চিন্তার বিষয় হল, অনেকেই বিষয়গুলো সম্পর্কে ঠিকভাবে অবগত নয়। অনেকেই এই ধারণা নিয়ে বসে আছেন COVID-19 মানেই হল coagulopathy, আর তাই সবাইকেই দিতে হবে anticoagulants. কিন্তু বিষয়টি মোটেই তেমন না।

এখানে Thromboprophylaxis হিসেবে most recommended drug হল LMWH যেমন Enoxaparin. এটি অত্যন্ত নিরাপদ drug অন্য যে কোন anticoagulant এর তুলনায়, বা এর বড় ভাই unfractionated Heparin এর তুলনায়ও। কিন্তু এই নিরাপদ LMWH ব্যবহারেও যে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে সেগুলোও আমাদের মনে রাখতে হবে।

হাসপাতালে অন্য যে কোন রোগীর thromboembolic event prevent করতে যখন LMWH ব্যবহার করি, সেটা কিন্তু বেশিদিন ব্যবহার করি না। এই যেমন 7-10 দিন, মোটামুটি এমনই।

কিন্তু Thromboembolic disease গুলোর আসল prophylaxis হল warfarin. তবে এই LMWH বা warfarin কোনটাই কিন্তু existing কোন thrombus কে lysis করে না। অর্থাৎ acute thrombotic condition এ treatment হিসেবে এদের কারোরই কোন ভূমিকা নেই, বরং prophylaxis হিসেবে প্রতিরোধ করার চেষ্টা করে future thromboembolic events.

existing thrombus কে lysis করতে treatment হিসেবে আমরা ব্যবহার করি thrombolytic agents যেমনঃ streptokinase, alteplase, reteplase, tenectaplase, etc.

যদিও acute condition এ একটি নির্দিষ্ট সময় পার হয়ে thrombus mature হয়ে গেলে এই thrombolytic agents ব্যবহার করে কোন লাভ হয় না। এদের মধ্যে streptokinase এর আবার কিছু hypersensitivity reaction আছে। তাই একবার ব্যবহার করলে পরেরবার বেশ সাবধান। আর একারণেই acute coronary syndrome এ ইদানিং অনেক জায়গাতে alteplase, reteplase, tenectaplase এগুলো ব্যবহারের চেষ্টা করা হয়, কারণ এদের hypersensitivity নাই, কিন্তু দাম বেশি।

তো যা বলছিলাম আর কি, thrombus formation প্রতিরোধ করতে মূল prophylaxis Warfarin হলেও শুরুতেই এটা ব্যবহার না করে আমরা প্রথমে অল্প কিছুদিন LMWH ব্যবহার করি কারণ,

একঃ এর quick onset of action

দুইঃ Vit K inhibiting artificial anticoagulant Warfarin ব্যবহার করার শুরুতে হঠাৎ করেই Vit K dependent natural anticoagulant Protein C কমে যেতে পারে। তখন যে অদ্ভুত ঘটনাটি ঘটতে পারে সেটি হল - warfarin এর anticoagulant effect শুরু হওয়ার আগেই Protein C কমে যাওয়ায় একটি acute coagulant state তৈরি হতে পারে - আর এর ফলে peripheral venules এ thrombus জমা হয়ে skin necrosis করতে পারে। একে বলে warfarin induced skin necrosis (WISN). তাই কাউকে warfarin দেয়ার আগে শুরুতে কিছুদিন LMWH দিয়ে এই ঝামেলা এভয়েড করা হয়!

অন্যদিকে warfarin এর action দেরীতে শুরু হলেও একবার শুরু হলে action অনেক বেশি হতে পারে। যে কারণে regular INR monitoring করতে হয়। তার কারণ হল warfarin vitamin K antagonist হওয়ায় সে 2,7,9,10 এই চারটি coagulation factor কে inhibit করে, কিন্তু LMWH করে মাত্র একটি factor কে inhibit করে - factor 10, তাও আবার directly না, বরং indirectly - antithrombin 3 নামে একটি natural anticoagulant আছে তাকে LMWH activate করে - আর এই antithrombin 3 inhibit করে factor 10 কে। আর এ কারণেই LMWH কে বলা হয় indirect thrombin inhibitor.

আর অনেকে যে Rivaroxaban এর কথা বলেন, সেটা হল direct thrombin inhibitor, যা directly factor 10 কে inhibit করে। তাই অনেকে যেভাবে Rivaroxaban কে oral drug হিসেবে বেশি নিরাপদ ভেবে নিজেরা নিজেদের ইচ্ছামত বাসায় সবাইকে খাওয়ানো শুরু করেছেন, তাদের অবগতির জন্য বলছি, direct thrombin inhibitor oral Rivaroxaban এর চেয়ে indirect thrombin inhibitor S/C LMWH তুলনামূলক বেশি নিরাপদ। বাসায় কারো indication থাকলে S/C LMWH ব্যবহার করুন, কিন্তু নিজের ইচ্ছামত যথাযথ চিকিৎসকের পরামর্শ ছাড়া oral Rivaroxaban নয়।

তো আমরা যেখানে ছিলাম, warfarin এর মত এত বেশি bleeding risk LMWH এর নেই, আর এর ব্যবহারে INR ও সহজে বাড়ে না, তাই warfarin এর মত ঘনঘন INR monitor করার ঝামেলাও এর নেই, আর তাই LMWH অনেক নিরাপদ একটি drug.

এবার তিনটি গল্প বলি।

প্রথম গল্পঃ

রহিম সাহেব, COVID-19 positive, LMWH পাচ্ছেন। হঠাৎ একদিন তার বুকটা কেমন ধড়ফড় করে, pulse গুলো irregular মনে হয়।

ECG করা হয়: Tall tented T wave, wide QRS complex, short QT interval, ST depression, flat P wave.

Dx: Hyperkalemia

S. Electrolyte করা হলঃ Hyperkalemia

এই ঘটনার কারণ হলঃ LMWH

LMWH inhibit করতে পারে Aldosterone কে, তখন হতে পারে Hyperkalemia, Hyponatraemia.

দ্বিতীয় গল্পঃ

করিম সাহেব, COVID-19 positive. তিনিও LMWH পাচ্ছিলেন। হঠাৎ করে কিছুদিন পর খেয়াল করেন তার ডান পায়ে ব্যথা ফোলা।

Duplex USG করা হলঃ DVT (right lower limb)

এর কারণ হিসেবে অনেকে মনে করতে পারেন, তিনি হয়তো যথাযথ পরিমাণে LMWH পাচ্ছিলেন না, কম পাচ্ছিলেন।

কিন্তু ঘটনা অন্য জায়গায়!

তার CBC করা হলঃ Thrombocytopenia, platelet count এক লাখের নিচে।

platelet কমায় তার বড়জোর bleeding হতে পারতো। সেটা না হয়ে উল্টো তার বরং thromboembolism হল। এই Thrombus তৈরিতে platelet খরচ হয়ে গেছে, তাই তার thrombocytopenia. কিন্তু কিভাবে এসব হলো?

এই ঘটনাকে বলে HIT

Heparin Induced Thrombocytopenia

LMWH এর চেয়ে এটি বেশি হয় unfractionated Heparin ব্যবহারে। কিন্তু দুটো ক্ষেত্রেই হতে পারে।

এর কারণ হল, অনেক রোগীর শরীরে Heparin ব্যবহারের পর এর বিরুদ্ধে antibody তৈরি হয় - anti heparin platelet factor 4 antibody.

আর এই antibody এর কাজ হল platelet খরচ করে thrombus তৈরি করা।

অর্থাৎ LMWH ব্যবহার করলাম thrombus প্রতিরোধে। উল্টো এটাই হল thrombus সৃষ্টির কারণ! মধু খই খই আরে বিষ খাওয়াইলা!

LMWH ব্যবহারের 5-10 দিন পর এই ঘটনা ঘটতে পারে। কেউ যদি আগে কাছাকাছি সময়ে LMWH ব্যবহার করে থাকে তবে তার 5-10 দিনের আগেই এই ঘটনা ঘটতে পারে, কারণ আগের তৈরি হওয়া antibody তার শরীরে রয়ে গেছে।

HIT দুই রকম হয়,

Type 1 HIT:

LMWH শুরু করার 2-3 দিনের মধ্যে হয়।

2-3 দিন পর একটি CBC করলে যদি দেখা যায় তার platelet count কম, কিন্তু এক লাখের কম না। পরদিন আবার repeat CBC করুন। আগের দিনের মতই platelet, বা আগের চেয়ে একটু বেশি। তারপর দিন আরো একটু বেশি। তাহলে নিশ্চিত থাকুন। ভয়ের কিছু নাই। 4 দিন পরই platelet আবার আগের মত স্বাভাবিক হয়ে যাবে।

আর এই পুরো সময়টা LMWH নিয়ে চিন্তার কিছু নেই, আগের মত চালিয়ে যান।

Type 2 HIT:

কিন্তু 5 দিন পর হঠাৎ দেখলেন platelet অনেক বেশি কম, এক লাখের নিচে। ধারণা করে নিন এটা Type 2 HIT, যেখানে thromboembolism হওয়ার ঝুঁকি অনেক বেশি, তাই LMWH বাদ, একদমই বাদ। না হলে রোগীর এটা থেকেই হতে পারেঃ MI, stroke, DVT, pulmonary embolism, peripheral arterial occlusion, etc.

আর তাই LMWH বাদ দিয়ে বিকল্প কোন anticoagulant শুরু করতে হবে তখন।

LMWH বন্ধ করার পর platelet মনিটর করুন। যদি বাড়ে তো আপনি সঠিক পথে আছেন। আর যদি না বাড়ে, তো বুঝতে হবে তার এটা HIT না, অন্য কোন কারণে platelet কমছে।

তৃতীয় গল্পঃ

indication আছে এরকম এক COVID-19 রোগীকে LMWH দেয়া হল, adequate dose এই দেয়া হল, আগেভাগেই দেয়া হল। কিন্তু কিছুদিন পরই রোগীর thromboembolic manifestations শুরু হল, তারপর D-dimer করেও সেটা বেশ বেশি পাওয়া গেল!

সবকিছু ঠিকঠাক, তবুও এর কারণ কি?

কারণ হল, LMWH যে Antithrombin 3 কে activate করে indirectly thrombin কে inhibit করে - সেই Antithrombin 3 তার শরীরে কম। আর এ কারণে তাকে যতই LMWH দিই না কেন - এই রোগীর thromboembolism prevent করতে এটি তেমন কোন কাজই করবে না।

অর্থাৎ এটি হল Antithrombin 3 deficiency.

এর কারণ হতে পারে, Antithrombin 3 এর production house Liver এ কোন সমস্যা আছে। বা hepatic production ঠিক থাকলেও Kidney তে সমস্যা আছে, nephrotic syndrome - Antithrombin 3 loss হচ্ছে!

Finally, your observation as a clinician and as per taking decisions are vitals here. So, try your best and hope for the best. STAY SAFE.

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:LMWHHeparin induced thrombocytopeniaAntithrombin III deficiencyHyperkalemiaWarfarin bridging

Comments (250)

Dr-Md Al-Amin Ron
6y

খুবই সুন্দর বলেছেন ভাই। প্রথম গল্পে একটু কারেকশন আছে। Long term LMWH নিলে Hyperkalemia হতে পারে তাছাড়া COVID-19 এর জন্য যে কয়েকদিন দেওয়া হয় এতে সাধারণত Hyperkalemia হয় না। তবুও যাদের Hyperkalemia হওয়ার বিভিন্ন রিস্ক আছে তাদের ক্ষেত্রে সাবধান হওয়া জরুরী।

Dr-Md Al-Amin Ron
6y

·   · Follow Reply

Reply attachment
Fahim Uddin
6y

Al Amin RN echara DM, CKD, underlying raised potassium, potassium sparing drug esob khetre barte pare.. eijonno monitoring e rakha valo..

Reply attachment
Kawsar Uddin
6y

Al Amin RN Thanks Al Amin. But it is not always exactly what you said or documented from Katzung. The change in sodium and potassium levels on the fifth day of therapy was increased with LMWH compared with heparin. It is documented is articles and you can find in journals. Some patients may have preexisting renal disease or endocrinopathaies who are more susceptible to develop such problems. So as you are not sure about the pt preexisting abnormality, you must keep these possibilities and associated probable electrolyte in your mind.

Dr-Md Al-Amin Ron
6y

Kawsar Uddin ভাই Exactly. এটাই বলতে চেয়েছিলাম ভাই অবশ্যই তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত। তবে Indication থাকা সত্ত্বেও Hyperkalemia এর ভয় পেয়ে তাদের ক্ষেত্রে LMWH দেওয়া থেকে বিরত থাকা যাবে না। Thank you so much Fahim Uddin ভাই

Ismot Kabir
6y

Kawsar Uddin চমৎকার পোস্ট। RivaroXaban, ApiXaban, EdoXaban এরা ফ্যাক্টর Xa এর বিরুদ্ধে কাজ করে, এদের নামের মধ্যেই Xa আছে। Direrct Thrombin Inhibitor ফ্যাক্টর IIa বা Thrombin এর বিরুদ্ধে কাজ করে। তিন ধরণের DTI আছে। এদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখে খাওয়ার ওষুধটি হচ্ছে Dabigatran. অন্যান্য এফডিএ ছাড় পাওয়া ইঞ্জেকশনগুলোর মধ্যে আছে, Lepirudin, Desirudin, Bivalirudin and Argatroban. শুভেচ্ছা।

Mahbub Mutanabbi
6y

Thank you. Would you please explain which is the actual clinical feature and labfinding, from where Enoxaparin is to be started?

Salma Afrose
6y

Excellent presentation thanks a lot

Kawsar Uddin
6y

Salma Afrose Thanks Mam. Stay safe. Fi Amanillah.

Zinat Sharmin
6y

Very informative...Thank you, Stay safe...

Kawsar Uddin
6y

Zinat Sharmin Thanks Apu

Babul Saha
6y

অসাধারণ

Kawsar Uddin
6y

বাবুল চন্দ্র সাহা Thanks

Md Noor Nabi Khondaker
6y

excellent

Kawsar Uddin
6y

Md Noor Nabi Khondaker Thanks Bhai. Stay safe.

Km Nazmul Nazmul
6y

just excellent.

Kawsar Uddin
6y

Km Nazmul Nazmul Thanks

Sifat Zereen Khan
6y

Ideally heparin infusion for therapeutic reason is monitored by antiXa level. Antithrombin 3 def is sometimes found in neonates and young infants. Interesting thing Management of this is antithrombin 3 conc. transfusion and if not available we give FFP. So you give heparin to prevent thrombosis but when there is Antithrombin 3 def you will give them clotting factor for working heparin properly.

Md. Abdul Hannan
6y

Very good Information!

Kawsar Uddin
6y

Md. Abdul Hannan Thanks Sir

Enamul Hoq
6y

Allah tumar. Nek hayat dan korun...ohongkar jeno tumak sporso na korte pare...stay safe dear

Kawsar Uddin
6y

Enamul Hoq Thanks Sir. Stay safe.

Golam Kibria Kazal
6y

Already I have got HIT type 2 patient. Thank a lot for your extraordinary & informative post. Is there any chance to develop sudden internal bleeding due to excessive use of Anticoagulant?

Kawsar Uddin
6y

Golam Kibria Kazal Thanks. Yes, there are chances in normal situation if the pt has related risk factors. And presence of hemorrhagic stroke pt or hemorrhagic transformation of ischaemic stroke pt after using anticoagulant is not that uncommon if it is not properly used and adjusted.

Towhidur Rahman
6y

Thanks.

Kawsar Uddin
6y

Towhidur Rahman Thanks Sir

Mosharraf Hossain Palash
6y

Excellent

Kawsar Uddin
6y

Mosharraf Hossain Palash Thanks

Mohammad Saiful Islam
6y

thank you for your informative post..

Kawsar Uddin
6y

Mohammad Saiful Islam most welcome

Sabrina Islam Chowdhury
6y

তোর গল্প ১ আর ২ এক্সামে আসবে দোস্ত, তোর তো রিভাইসও লাগবে না

Jannat Rosy
6y

Lot of thanks. But what is the indication of starting LMWH?

Kawsar Uddin
6y

Jannat Rosy Thanks Mam. I described it earlier.

Abrar Mahmud
6y

as usual.. Informative.....

Kawsar Uddin
6y

Abrar Mahmud Thanks Bhaiya.

Jahid Hasan
6y

LmWH anti thrombin 3 inhibit kore.ar anti thrombin inhibit more factor 10.tahole to factor 10 uninhibited thakbe.correct me if I'm missing

Jahid Hasan
6y

But you didn't write it.pl see.a bit confused.

Jahid Hasan
6y

You wrote LmWH inhibit anti thrombin

Kawsar Uddin
6y

Jahid Hasan Thanks Sir. It will be indirectly inhibiting thrombin, directly increasing the action of Antithrombin 3.

Jahid Hasan
6y

It's ok.kawsar write something about haemostasis

Kawsar Uddin
6y

Jahid Hasan Thanks Sir. I will try InshaAllah.

Md Mosleh Uddin
6y

ভালো লিখেছেন / i want to know why you said direct inhibitions (rivaroxaban) worse than indirect?

Md Mosleh Uddin
6y

?

Kawsar Uddin
6y

Md Mosleh Uddin Thanks Bhai. As its direct, and its antidote in case of any unwanted event is not that available or effective.

Md Mosleh Uddin
6y

Kawsar Uddin not agreed

Fahim Ahmed Sadi
6y

thank u vaiya

Kawsar Uddin
6y

Fahim Sadi Most welcome

Md Mahfuzur Rahman
6y

why rivaroxaban is worse than warfarin?

Kawsar Uddin
6y

Md Mahfuzur Rahman Thanks Sir. I didn’t say it.

Aminul Islam Emon
6y

একজন কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ কতদিনের মধ্যে থ্রোম্বোটিক মেনিফেস্টো দেখা যেতে পারে?

Kawsar Uddin
6y

Aminul Islam Emon It is variable. If pt has previous coagulopathy or risk factors predisposing to coagulopathy may show the thrombotic manifestations earlier.

Aminul Islam Emon
6y

Kawsar Uddin ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম। পেশেন্টের সাইন সিম্পটম ইম্প্রুভ হওয়ার কতদিনের মধ্যে এই থ্রম্বোটিক মেনিফেস্টো থেকে যায়? সাপোজ পেশেন্ট ১০ দিন ধরে আলহামদুলিল্লাহ ভালো আছেন। কোন সিম্পটম নাই। ডায়বেটিক পেশেন্ট। পরবর্তীতে কোন রিস্ক থাকে?

Zaid Al Hassan
6y

ধন্যবাদ। তথ্যবহুল।

Kawsar Uddin
6y

Zaid Al Hassan most welcome Sir.

Md Serajul Hoque
6y

খুব দরকার ছিল।

Kawsar Uddin
6y

Md Serajul Hoque ধন্যবাদ স্যার।

Kaniz Fathema
6y

Excellent ... Carry on....

Kawsar Uddin
6y

Kaniz Fathema Thanks

Abdur Rahim
6y

Nice

Kawsar Uddin
6y

Abdur Rahim Thanks Sir

Fahim Uddin
6y

Nice post vai

Kawsar Uddin
6y

Fahim Uddin Thanks Fahim

Rokeya Anwar
6y

Excellent explanation.Some time situation goes beyond emagination. Cardiologist started warferin on 3rd pod (TAH for fibroid) pt had a H/O valve replacement (biological valve). Huge bleeding from wound,at that time all other cardiologist were in usa to attend a conference . Life time experience . iatrogenic complication. After proper Mx pt became ok.

Kawsar Uddin
6y

Rokeya Anwar Thanks Mam for your valuable comment. You said it exactly. We must be aware of it.

Tariq Jamil Apu
6y

Rokeya Anwar mam. How you managed that patient?

Shahin Suman
6y

Excellent, splendid, fabulous

Kawsar Uddin
6y

Shahin Suman Thanks

Nasim Ahmed
6y

Excellent

Kawsar Uddin
6y

Nasim Ahmed Thanks Sir

Sk Misu
6y

Nicely explained Thank you

Kawsar Uddin
6y

Sk Misu most welcome

Mostofa Alam Bony
6y

Excellent

Kawsar Uddin
6y

Mostofa Alam Bony Thanks

Kamal Uddin Asm
6y

Very informative, thanks.

Kawsar Uddin
6y

Kamal Uddin Asm Thanks Sir. Stay safe.

Mohiuddin Ahmad Masum
6y

Thank u brother. May Allah bless You.

Kawsar Uddin
6y

Mohiuddin Ahmad most welcome. Stay safe.

Nahid A. Khan
6y

What a beautiful post. Thanks a lot. Cleared a lot of confusions.

Kawsar Uddin
6y

Nahid Anwar Khan most welcome

Sumona Sumi
6y

Thanks for your explanation. If it is possible, please say something about Rivaroxaban. Few physician prescribe it as a routine in covid positive patient, even clinically mild case

Kawsar Uddin
6y

Sumona Sumi Thanks for your question. No such use of it in mild case. If mild case with risk factors and anticoagulant is indicated, then go for LMWH.

Sumona Sumi
6y

Kawsar Uddin again thanks. I know that. But few physician prescribed in mild case without risk factor. So I was confused. Even the duration was 10 days for every patient.

Mutah Ara Begum
6y

Well written , very informative , thanks .

Kawsar Uddin
6y

Mutah Ara Begum Thanks Mam.

Neaz Islam
6y

Thanks for enriching our knowledge

Kawsar Uddin
6y

Neaz Islam most welcome Sir.

Nawsher Alam Jewel
6y

Wel described. Thank you.

Kawsar Uddin
6y

Ahmed Nawsher Alam most welcome Sir

Rinky Sharma
6y

Thank you so much.

Kawsar Uddin
6y

Rinky Sharma most welcome

Mohammad Neyazur Rahaman
6y

Very informative and nicely presented for easy digestion.

Kawsar Uddin
6y

Mohammad Neyazur Rahaman Thanks. Stay safe.

Amirul Islam Amir
6y

অসাধারন, nice

Kawsar Uddin
6y

Amirul Islam Amir Thanks

Nazmul Ahsan Siddiqi Rubel
6y

অসাধারণ!! তবে শিকল দিয়ে রাখতে হবে কোনো ভাবে! কে কেথায় কখন আবার টুকলি মেরে নিজের নামের সিল মেরে দেয়!!!

Mahajabin Jamal Deepu
6y

Nazmul Ahsan Siddiqi Rubel নিজের নামে টুকলি করে দিলে করোনা ধরবেনা বলছেন তাহলে?

Kawsar Uddin
6y

Nazmul Ahsan Siddiqi Rubel Thanks. It’s a big question. Take care.

Nazmul Ahsan Siddiqi Rubel
6y

Kawsar Uddin I noticed one of your post being stolen by some of our doctor, and i felt ashamed of that...

Aditya Munna Paul
6y

কোভিট পজিটিভ রোগী, প্লেটলেট আগে থেকেই কম, লাখের নিচে, সে ক্ষেত্রে LMWH দেয়া যাবে? HIT এর জন্য জানতে চাওয়া

Kawsar Uddin
6y

Aditya Munna Paul At first assess why thrombocytopenia. Monitor coagulation profile and prothrombotic markers. Then decide accordingly.

A.K. Porosh
6y

Thank you

Kawsar Uddin
6y

A.K. Porosh most welcome

Kakali Halder
6y

very important information. thanks

Kawsar Uddin
6y

Kakali Halder most welcome

Sadia Husna
6y

Thank u

Kawsar Uddin
6y

Sadia Husna most welcome

Sajia Sultana
6y

Nice and informative

Kawsar Uddin
6y

Sajia Sultana Thanks

Ruhi Mannan
6y

a very good one for non internist physicians like me.....my question how long to continue s/c LMWH in covid cases .....when to perform INR FOR these pts who r treated at home settings???....thanks in advance

Kawsar Uddin
6y

Ruhi Mannan Mam it depends on pt condition and associated markers. Usually 7-10 days. LMWH needs no INR monitoring.

Ruhi Mannan
6y

Kawsar Uddin : thank you for the information

Sayera Chowdhury
6y

খুব উপযোগী তথ্য ধন্যবাদ

Kawsar Uddin
6y

Sayera Chowdhury most welcome

Anisa Hossain
6y

Very good informative post

Kawsar Uddin
6y

Anisa Hossain Thanks

Alam Md.Sharif
6y

অনেক তথ্য সমৃদ্ধ লেখা, অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

Kawsar Uddin
6y

Alam Md.Sharif most welcome.

Shahinoor Milton
6y

Nice

Kawsar Uddin
6y

Shahinoor Milton thanks

Afsana Alam Khan Tammi
6y

Thanks for ur informative post as always. Realization After Reading this post : We should monitor CBC,d dimer,electrolyte after giving LMWH. My Ques: Is there any time limitation that we should atleast monitor these parameters after this time? If there’s no manifestation of side effects of LMWH when should those be monitored? If d dimer is not raised,should we give LMWH? Pardon me if my questions are silly.

Kawsar Uddin
6y

Afsana Alam Khan Tammi just continue as usual. It is better to give with adjusting with d dimer. In moderate to severe hospitalized cases is usually given LMWH irrespective to d dimer. In mild with risk factors, you must monitor other vitals to take a decision about LMWH, or you could start with careful monitoring.

Afsana Alam Khan Tammi
6y

Kawsar Uddin One More irrelevant ques sir. Should inj dexa given in case of moderate to severe case/ within 5-6 daya of S/S/ saturation around 85-90 with 15L on NRB? I learned that methylprednisolone is given.But my aunty was given inj dexa from the very 1st day of covid +ve report ( 4-5 days of s/s).As your explanation is satisfactory,i m asking you.Thank u for ur response.

Liza Chowdhury
6y

Excellent

Galib Muhammad Asadullah
6y

Thanks

Kawsar Uddin
6y

Galib Muhammad Asadullah most welcome

Ayesha Akter
6y

Thank you

Kawsar Uddin
6y

Ayesha Akter Mitu most welcome

Shyamal Kanti Barua
6y

Excellent doctor.thank you.

Kawsar Uddin
6y

Shyamal Kanti Barua Thanks Sir. Stay safe.

Jahangir Talukder
6y

Relavent article for the intensivists for critical covid19 pts.Thanks.

Kawsar Uddin
6y

Jahangir Talukder Thanks Sir. Stay safe.

Dr. Mizanur Rahman
6y

Nice

Humayra Farha
6y

Informative post. Thanknyou.

Kawsar Uddin
6y

Humayra Farha most welcome

মোবারক হোসেন
6y

Informative.. Thanks

Kawsar Uddin
6y

মোবারক হোসেন most welcome

Jahangir Alam
6y

অসাধারণ।

Kawsar Uddin
6y

Jahangir Alam Thanks Sir

শামীমা নীপা
6y

Excellent

Kawsar Uddin
6y

শামীমা নীপা Thanks

Murad Hussain
6y

this is just fantastic! very much helpful. thanks

Kawsar Uddin
6y

Murad Hussain most welcome

আমিনা উর্মি
6y

Thanks vya for Your details information. My husband 30yr old got covid positive with high fever and cough and dengu ns1 negative. CBC was normal ferritin was 1100 and crp 18 .then according to a dr Working in mugda hospital we started rivarox 20 mg bd.we give for 10 days. But was advised to give for 21 days.should we continue rivarox more 11 days?. He is covid negative now.

Kawsar Uddin
6y

আমিনা উর্মি Alhamdulillah for his recovery and negative result. As far I know, other than diagnosed and treated case of thromboembolic events or without significantly raised prothrombotic markers, there are no such indications of post discharge prophylaxis Rivaroxaban. And as initial prophylaxis in acute condition I prefer LMWH avoiding Rivaroxaban.

আমিনা উর্মি
6y

Kawsar Uddin thanks for Your reply.

Mafruha Rumana
6y

Kawsar Uddin and আমিনা উর্মি। VTE prophylaxis is standard of care in COVID19 only in hospitalized patients. Therapeutic dose : only who has VTE or very high risk for VTE, ICU and ECMO pts. রোগির ছুটির পর যদি অন্য কোন risk factor না থাকে তাহলে কিন্তু LMWH অথবা revaroxaban একমাসের জন্য দেবার প্রয়োজন নাই।

Mafruha Rumana
6y

Kawsar Uddin thanks a lot for ur time demanding write up. Excellent!

Kawsar Uddin
6y

Mafruha Rumana Thanks Mam for your valuable opinion.

Soukhin Hridoy
6y

Thanks a lot vaia

Kawsar Uddin
6y

Soukhin Hridoy most welcome

Syeda Sharmin Ara
6y

Thanks.

Kawsar Uddin
6y

Syeda Sharmin Ara most welcome

Mohammad Hasanul Iqbal
6y

Excellent.

Kawsar Uddin
6y

Mohammad Hasanul Iqbal Thanks Sir.

Hanin Joarder Redoy
6y

Thank you

Kawsar Uddin
6y

Hanin Joarder Redoy most welcome

Saif Islam
6y

Thanks. Informative.

Kawsar Uddin
6y

Saif Islam most welcome

Shahriar Z. Islam
6y

Assalamu alilum, Thank you for your nice and informative writing, But, I cannot understand the Third story, can you elaborate the third story, with thanks..

Tasnuva Aslam
6y

Very informative n clearly explained!!

Kawsar Uddin
6y

Tasnuva Aslam Thanks Apu. Stay safe.

Luna Dhar
6y

Thanks, Dr.

Kawsar Uddin
6y

Luna Dhar Welcome

Habibul Hai Masud
6y

Well explained. Thanks.

Kawsar Uddin
6y

Habibul Hai Masud Thanks Sir

Ďŕ Parveen
6y

If INR is 1 is safe to continue LMWH?

Kawsar Uddin
6y

Ďŕ Tasmina Parveen I already mentioned here there are no INR monitoring in LMWH. INR 1 is normal.

Tote Tung
6y

Very important to know..Thanks again

Kawsar Uddin
6y

Tote Tung most welcome

Niaz Ahmed Mithu
6y

Good go ahead .

Kawsar Uddin
6y

Niaz Ahmed Mithu Thanks Sir. Stay safe.

Niaz Ahmed Mithu
6y

Kawsar Uddin welcome

Pushpita Polin
6y

Want to know, any role of ecosprin in covid patient?

Md Lokman Miah
6y

Many many thanks

Kawsar Uddin
6y

Md Lokman Miah Thanks Sir

Samsunnahar Nora
6y

Thanks....informative

Kawsar Uddin
6y

Samsunnahar Nora most welcome

Abu Bakar
6y

Informative Thank You

Kawsar Uddin
6y

AB Hamim most welcome

Dhiman Barman
6y

Thanks

Kawsar Uddin
6y

Dhiman Barman most welcome

মশি -উর রাহমান
6y

Nicely explained the whole thing,keep it up doctor

Kawsar Uddin
6y

মশি -উর রাহমান Thanks. Take care.

Yameen Jalaluddin
6y

Excellent explanation bro...

Kawsar Uddin
6y

Yameen Jalaluddin Thanks

Dolan Sarker
6y

Amr baba Hospital theke basai anar por theke rivaroxaban Pachhe... covid suspected hoye Hospital admission er aga statin kheto ekhon ki abar shuru kora jabe ?

Kawsar Uddin
6y

Dolan Sarker As far I know, other than diagnosed and treated case of thromboembolic events or without significantly raised prothrombotic markers, there are no such indications of post discharge anticoagulants here.

Dolan Sarker
6y

1 month er jonno diyeche DMCH theke...

Munia Parvin
6y

Excellent post

Kawsar Uddin
6y

Munia Parvin Thanks

Sushanta Kumar Basak
6y

Nice explanation!

Rahella Armin
6y

Thanks for the post.

Kawsar Uddin
6y

Rahella Armin most welcome

Rinita Banerjee
6y

apner lekha gulo khub sundor,kothin kotha gulo onk sahoje bolte paren.Evabei knowledgeious status share kore jaben,onekei upokrito hobe

Kawsar Uddin
6y

Rinita Banerjee Thanks. Take care.

Razia Afreen
6y

আমার একটা ব্যাপার জানার ছিল।Lmwh পাওয়ার পর rivaroxaban 10 mg od for 1 month চালাতে বলে,pt যদি menstruating lady হয়,সেক্ষেত্রে 1 month কিভাবে continue করবে during menstruation?? bleeding বেশি হবে না?

Kawsar Uddin
6y

Razia Afreen As far I know, other than diagnosed and treated case of thromboembolic events or without significantly raised prothrombotic markers, there are no such indications of post discharge anticoagulants continuing at home after discharge.

Razia Afreen
6y

Kawsar Uddin, if any body is adviced to take rivaroxaban,then what to be done during menstruation?

Kawsar Uddin
6y

Razia Afreen if menstrual bleeding is excessive then stop it abruptly.

Razia Afreen
6y

Kawsar Uddin ok,thanks dear brother. Stay safe.

রাগিব হারুন
6y

thanks for the excellent post my uncle diabetic,hypertensiv; has fever for 8 days,mild dry cough;cbc,crp,ddimer, ferritin,cxr normal nd within normal range;advised to take LMWH;he took azithromycin for 3 days and now taking moxifloxacin tab for 4 days. what is ur opinion from ur point of view about giving LMWH.thank you.

Sultana Jebunnaher
6y

আপনার লেখা সব সময় ভাল লাগে

Kawsar Uddin
6y

Sultana Jebunnaher Thanks. Take care.

Nilufar Begum
6y

Informative post. thankyou.

Kawsar Uddin
6y

Nilufar Begum most welcome Mam. Stay safe.

Nayema Baki
6y

Anabelle Tarin

Syeda Atia Tahsin
6y

Sir what is your opinion on Apixiban in covid 19, as compared to Rivaroxaban and LMWH?

Kawsar Uddin
6y

Syeda Atia Tahsin I prefer LMWH from any of these Xa inhibitors.

Kawser Akhter Rupa
6y

Excellent post

Kawsar Uddin
6y

Kawser Akhter Rupa Thanks

Dipankar Dip
6y

Aplastic anemia with covid. Platelet 15000, D-dimer 2.. What can be done??

Kawsar Uddin
6y

Dipankar Dip no anticoagulant.

Dipankar Dip
6y

Kawsar Uddin can you please explain why? Will it cause bleeding manifestation if i give enoxaparin? As there is chance of more reduction in platelet count?

Akash Roy
6y

Oshadhoron lagsa....onk dhonnobad

Kawsar Uddin
6y

Akash Roy Most welcome.

Ďŕ Parveen
6y

Tanzina Liza thats why orally switch korini

Jewel Rana
6y

Easir Arafat vai

Abu Naser
6y

Excellent, thanks a lot

Kawsar Uddin
6y

Abu Naser Most welcome Sir

Bellal Hossain Jewel
6y

Sumaiya Mim read it.

Dr-Kowshik Jaman Kazal
6y

Excellent... Thanks

Kawsar Uddin
6y

Dr-Kowshik Jaman Kazal most welcome

Jannat Imran
6y

Thanks for the info sir...

Kawsar Uddin
6y

Jannat Imran most welcome

Dipankar Dip
6y

Nandita Dash Nisha dekho.

Atiq Muhammad Zaman
6y

আচ্ছা আমাদের কোন সিনিয়র ডাক্তার/স্যাররা কি এত কিছু আসলেই চিন্তা করেন/করে চিকিতসা দেন?! করলে কিন্তু অনেক ভাল হত। Medicine is a magical subject...

Kawsar Uddin
6y

Atiq Muhammad Zaman ধন্যবাদ। অনেকেই চিন্তা করেন। তাদের চিন্তা করা দরকার, যারা না করে থাকেন।

Afroja Akhter
6y

Thanks a lot,, ami aj eita niye vabsilam.. onek kisu janlam

Kawsar Uddin
6y

Afroja Akhter most welcome

Amirunnaher Munni
6y

Aziza M. A. Rahman apu ..

Omar Faruk
6y

Kawsar Uddin excellent...vai apnar heaprin il-6 inhibitor ei related post er link ta ektu siben kindly...

Kawsar Uddin
6y

Rahul Orion Thanks. I have to search it, then I will send.

Md Abdul Motin
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Md Abdul Motin Thanks

Nasirul Islam
6y

· GIPHY Reply

Kawsar Uddin
6y

Nasirul Islam Thanks

Md. Arefin Khan
6y

· Reply

তুহিন বড়ুয়া তমাল
6y

Syed Jamiul Hasan Shadman Hasan Chowdhury Nazmin Akter

Shadman Hasan Chowdhury
6y

তুহিন বড়ুয়া তমাল save koria rakhsi bhai

Moniruzzaman Shahin
6y

very important information. thanks

Kawsar Uddin
6y

Moniruzzaman Shahin Thanks Sir. Stay safe.

Mahbub Mutanabbi
6y

Kawsar UddinThank you. Would you please explain which is the actual clinical feature and labfinding, from where Enoxaparin is to be started?

Kawsar Uddin
6y

Mahbub Mutanabbi Thanks Sir. In hospitalised severe to critical cases it is wise to start Enoxaparin. As it is a thromboprophylaxis, so no such specific lab findings in that time about his thromboembolism, but some tests may guide here, like rising D dimer. D dimer is raised than normal but not that raised of the event, then it is an assumption that a coagulopathy may be happened within his disease period or may not. But to prevent this incidence we start LMWH with careful careful calculation as there are a number of causes which may give a false positive results, so calculation of LMWH will be accordingly. Some raised markers which show the disease activity like CRP, Ferritin, CBC counts will guide to take the decisions. According to dimer there are rule to start like, above the normal but below 1000, 1000-3000, more than 3000. Enoxaparin is given as per level considering the existing event. So d dimer is an important marker and I used to follow it and it is effective. Besides who have risk factors like smoking, uncontrolled HTN DM, are more prone to develop coagulopathy, they are in risk groups even in mild to moderate cases. Monitoring of their all these markers earlier is important and starting LMWH.

Mahbub Mutanabbi
6y

Kawsar Uddin Thank you. কিন্তু এখন তো দেখছি, ভর্তি লাগে নি, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন ৯২% এর উপরে আছে এমন রোগীকে ও দেয়া হচ্ছে। ধরো, আমি একটা রোগীর কথা বলি, টোটাল কাউন্ট ৮০০০,এন ৬১ এল ৩৭,সি আর পি ২.৭,ই এস আর ১৫,প্লেটলেট ১৫০০০০। ডি ডাইমার০.৫২। রোগীর কোনো ডিসট্রেস নেই। অক্সিজেন ৯৫%। দুর্বলতা আছে। প্রথম তিনদিন জ্বর, গলাব্যথা ছিল। এখন ওসব নেই। তাকে ক্লেক্সান সাজেস্ট করা হয়েছে। আমি নিষেধ করেছি। তোমার কি মতামত? রোগী বাসায় রেস্টে। রোগের ৮ম দিন।

Kawsar Uddin
6y

Mahbub Mutanabbi ধন্যবাদ স্যার। দরকার নেই। এমন অসংখ্য রোগী LMWH না নিয়েই ভাল হয়েছেন। বরং LMWH নিয়ে epistaxis হয়েছে, hemorrhagic stroke হয়েছে এমন এক্সাম্পল কম না।

Mahbub Mutanabbi
6y

Kawsar Uddin ডি ডাইমার. ৫২ কোনো চিন্তার বিষয় কিনা?

Kawsar Uddin
6y

Mahbub Mutanabbi আমার কাছে অন্তত তেমন মনে হচ্ছে না। কারণ, একঃ তার রোগের ৮ম দিন, এক্সপোজার হয়তো আরো কয়েকদিন আগে। সেই হিসাবে প্রায় দুই সপ্তাহ। দুইঃ প্রথমে সিম্পটম থাকলেও, এখন তার কোন সিম্পটমই নাই। তিনঃ স্যাচুরেশন ভাল। disease markers গুলোতেও worried হবার মত কিছু নেই। চারঃ D dimet 520 ng, বেশি কিন্তু below 1000. বাসায় রেস্টে থাকলে d dimer সবারই কম বেশি বাড়ে, renal function এর উপরও d dimer নির্ভর করে, করে বয়সের উপর। তাই আমি হলে এই অবস্থায় LMWH দিতাম না এসব চিন্তা করে।

Mahbub Mutanabbi
6y

Kawsar Uddin Thank you very much. Aged person. Above 60. I think he is likely to have a higher d dimer normally.

Sultana Jebunnaher
6y

Kawsar Uddin আমি আপনার কাছে একটা বষয় জানতে চাই। আলাদা একটা বিষয়ে

Tabassum Mahjabin
6y

Kawsar Uddin Thanks for ur informative post..may I know what is the normal level of D_dimer?