Habijabi Logo

হাবিজাবি-১০২

infectiousimmunology
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
April 4, 2020 at 9:35 PM
76 comments
No media

#হাবিজাবি_১০২

আমাদের শরীরে যখন কোন বহিঃশত্রু pathogen প্রবেশ করে তখন immune system এর T cell পুলিশ সিগনাল পাঠায় B cell সেনার কাছে। B cell সেনা শত্রুকে নিষ্ক্রিয় করতে specific antibody গুলি করা শুরু করে!

antibody তৈরি শুরু হওয়া, যথেষ্ঠ পরিমাণ তৈরি হওয়া, তারপর তাদের কাজ শুরু করা, আর একে একে সব virus কে মেরে ফেলা, এই সবকিছু শুরু থেকে শেষ করতে বেশ সময় লাগে। এই সময়ের উপরই নির্ভর করে যুদ্ধ কত দিন চলবে, আর আমার শরীর কতদিন ভুগবে। যার immunity যত স্ট্রং, তার সাফারিং duration তত কম!

যতদিন যুদ্ধ চলবে, অর্থাৎ শত্রু antigen কে সেনা antibody যতদিন না পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারবে ততদিন antigen গুলো সংখ্যাবৃদ্ধি করে ক্ষতি করতেই থাকবে। এই ক্ষতি দুই রকম হতে পারে,

১. virus নিজে থেকে কিছু ক্ষতি করে,

২. তার থেকে বেশি ক্ষতি করে শরীরের অন্য বাহিনীগুলো! বহিঃশত্রু দমনে তাদের অভিজ্ঞতা কম, তাই তারা অন্ধের মত প্রচুর গুলি করে, রিলিজ করে প্রচুর cytokine, হয় cytokine storm, নিজের দেশের লোকই তখন গুম-খুন হয়, ডেভেলপ করে complications!

যুদ্ধে যোদ্ধারা জয়ী হল, বহিঃশত্রুর হাত থেকে মুক্ত হয়ে দেশ হল স্বাধীন।

যুদ্ধজয় শেষে দেশের প্রতিরক্ষা বিভাগ চিন্তা করলো, 'prevention is better than cure!' অর্থাৎ আগের বার তারা প্রস্তুত ছিল না, এবার আগে থেকেই সৈন্য চৌকি বসবে রাস্তার মোড়ে মোড়ে! শত্রু দেখলেই ডিরেক্ট একশন! এই যে সৈন্য চৌকি, যারা আগে থেকে শত্রুকে চেনে তাদের বলা হয় memory cell. শত্রু আসা মাত্রই, ক্ষতি করার আগেই সব শত্রু মেরে যুদ্ধ শুরুর আগেই শেষ!

অর্থাৎ শরীর ওই virus এর বিরুদ্ধে immunized. এই immunity পূর্ব যুদ্ধের অভিজ্ঞতা থেকে সরাসরি অর্জিত, তাই একে বলে natural active immunity.

কিন্তু এখন প্রশ্ন হল, এই active immunity কি life long থাকবে?

দুটো ঘটনা চিন্তা করুন,

১. আগের শত্রুরা দাড়ি গোঁফ রেখে, বা মুখে মুখোশ পরে বেশভূষা পাল্টে আবার আক্রমণ করলো। এই ঘটনাকে বলে mutation! memory cell শত্রুকে তাই চিনতে পারছে না। ফলে আবার যুদ্ধ শুরু, হল re-infection!

২. memory cell এর সংখ্যা অপর্যাপ্ত, কম তাই antibody production ও. সেনা memory cell গুলো মাঝেমাঝে বাড়িতে যায় প্রকৃতির ডাকে সারা দিতে। টহল চৌকি ফাঁকা দেখে সুযোগ বুঝে শত্রুরা আবার আক্রমণ করলো। আবার যুদ্ধ, এটাও re-infection!

শুধু কি re-infection ই হতে পারে, নাকি অন্য কিছুও ঘটতে পারে?!

আল্লাহ না করুক, আগের যুদ্ধে কিছু শত্রু বেঁচে থেকে সেনাদের চোখ ফাঁকি দিয়ে দেশের জনগণের সাথে মিলে গিয়ে লুকিয়ে থাকতে পারে। শত্রু শরীরে থাকলেও, সংখ্যায় কম লুকানো শত্রু সহজে আর খুঁজে পাওয়া যায় না। যেইনা memory cell গুলো ক্লান্ত হয়ে বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ে, অমনি সেই লুকানো শত্রু সংখ্যা বৃদ্ধি করে আবার আক্রমণ করে, হল relapse!

অর্থাৎ যে কোন infection দুইভাবে re-infection হতে পারে, আবার হতে পারে relapse ও!

তাই যুদ্ধ শেষে শরীরে তৈরি হওয়া নিজস্ব memory cell এর উপর পুরোপুরি নির্ভর করা কঠিন। memory cell কে সাহায্য করার জন্য তাই কখনো কখনো দরকার হয় বাইরের বাহিনীর সাহায্য। যেমন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী, আমাদের দেশের অনেক সেনা বাইরের দেশে যেভাবে দায়িত্ব পালন করছে!

এই সাহায্যকারী নতুন বাহিনী হল vaccine! তারা দুইভাবে কাজ করতে পারে,

১. প্রয়োজনে memory cell কে সাপোর্ট দিতে পারে। memory cell সংখ্যায় কম হলেও তখন আর ভয় থাকে না।

২. শক্তিশালী সাহায্যকারী বাহিনী memory cell কে ছাড়াই বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করতে পারে, কারণ তাদের সংখ্যা বেশি, আর চাইলেই প্রয়োজনীয় ব্যাকআপ চলে আসে।

সাহায্যকারী বাহিনীর (vaccine) এই ভূমিকাকে বলে artificial active immunity.

এটা থাকলে re-infection ও relapse দুটোরই ঝুঁকি কমে!

এবার ধরুন কোন সাহায্যকারী বাহিনী (vaccine) নাই। কিন্তু সবাই আক্রমণের স্বীকার। যুদ্ধ করতে করতে সবাই বেশ ক্লান্ত, অনেকে মৃত, অনেকে জীবিত। সবারই যুদ্ধের memory cell আছে, তাই কোথাও কোন viral replication নাই। সবাই এখন নিশ্চিন্ত, কেউ আর কাউকে আক্রমণ করে না, একে বলে Herd immunity!

তাহলে যা বুঝলাম, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় দুটো জিনিসের একটি লাগবেই,

১. Vaccine (শক্তিশালী জাতিসংঘ ও সাহায্যকারী বাহিনী)

২. Herd immunity (ক্ষয়ক্ষতি শেষে দেশগুলোর মানবিক হয়ে ওঠা)

দ্বিতীয়টা কঠিন বটে, কারণ ক্ষয়ক্ষতির একটা ভয় আছে, কোন দেশের ৬০-৭০% মানুষকে আক্রান্ত হতে হবে! তাই প্রথমটা নিয়েই আমাদের সকল চিন্তা, search the vaccine!

উপরে যে কোন infection বিরুদ্ধে যুদ্ধ শেষে recovered হলেও পরবর্তীতে দুটো সম্ভাবনার কথা বলেছিলাম,

১. re-infection

২. relapse

করোনায় এমন কিছু ঘটবে কিনা সেটা এখনো নিশ্চিত না, কারণ কিছু কিন্তু আছে!

জাপানের ওসাকাতে ৪০ বছর বয়সী এক মহিলার ২য় বারের মত করোনা পজিটিভ আসে। যদিও, এটা কি re-infection, না relapse সে ব্যাপারটা নিশ্চিত করে কেউ বলেনি, কিন্তু আশার কথা হল এমন উদাহরণ আর নাই বললে চলে। চায়নাতে স্বল্প পরিসরে বানরের উপর গবেষণা করা হয়, সেই বানরগুলো সেকেন্ড টাইম করোনার বিরুদ্ধে immunized!

এখন দেখার বিষয়, যারা recovered তাদের immunity কতদিন টিকবে। এটা কি life long immunity, না নির্দিষ্ট সময় পরে memory cell কমে যাবে - কমে যাবে antibody titre, সেটা এখনই জোর দিয়ে বলা যায় না, নিশ্চিত হতে আরো সময় লাগবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে, আগামীর প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাই আবারো search the vaccine...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:ImmunityVaccineHerd immunityMemory B cellsCOVID-19

Comments (76)

Mohammad Neamat Ripon
6y

Vaccine always antigen. আর তাই সে শুধুমাত্র memory development এ সাহায্য করে। ফলে রোগকে সরাসরি সাহায্য করে না। এইজন্য এটা active immunity আর passive always antibody. এছাড়া বাকি সব ঠিক আছে।

Kawsar Uddin
6y

Thanks Sir. I corrected it. Actually I tried to make it understand as active infection. Now I made it clear, natural and artificial active immunity. Thanks again Sir.

Mohammed Alam
6y

Very easy presentation of a difficult topic. Thanks.

Kawsar Uddin
6y

Thanks Sir.

Taufique Hasan
6y

awesome writing

Kawsar Uddin
6y

Thanks a lot.

ProfMohiuddin Khan
6y

kawser Very clear explanation Best wishes......

Kawsar Uddin
6y

Thanks Sir. Take care. Keep us in your prayers.

Fayeza Karim Sheela
6y

Nice, easy & understanding explanation. Keep it up.

Md Abid Hossain Mollah
6y

Dear kawser pl call me

Kawsar Uddin
6y

OK Sir.

Salma Afrose
6y

খুব সুন্দর

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Golam Morshed
6y

Excellent !!

S M Mustafizur Rahman
6y

অতি সহজেই আত্মস্থ করলাম, সঙ্গে সঙ্গে আত্মসাৎও!!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Naima Sultana
6y

অসাধারণ। তবে এত্ত সুন্দর লিখার ক্যাপশনে হাবিজাবি বললে হবে?!?!

Kawsar Uddin
6y

ধন্যবাদ। হাবিজাবির পিছনে কিছু ঘটনা আছে! আর একদিন বলবো।

Shankar Chakma Bijoy
6y

Kawsar Uddin ভাইয়া।। সুস্থ হয়ে যাওয়া করোনার রোগীর plasma exchange Covid-19 এ treatment হিসেবে কেমন হতে পারে?? যদি সুস্থ রোগীর প্লাজমাতে antibody থাকে||

Kawsar Uddin
6y

অবশ্যই antibody আছে। ব্যাপার সেটা না, ব্যাপার হল সেই specific antibody খুঁজে বের করা। খুব বেশ কঠিন। অনেকে খুঁজে পেয়েছেন এমন খবর আসছে। খুঁজে পেলেও recombinant DNA পদ্ধতিতে পরিমাণ বাড়ানো আরো বেশি কঠিন। এত কঠিন পথ শেষে হাতে যা পাওয়া যায় তার দামটাও বেশ কঠিন!!

Arafat Rahman
6y

বরাবরের মতো ভালো লেখা

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

K M Saifullah Reza
6y

চমতকার প্রানবন্ত প্রাঞ্জল উপস্থাপনা।

Kawsar Uddin
6y

Thanks

Ahsan Sabbir
6y

মনে হইল কোন সমরবিদের যুদ্ধকৌশল পড়লাম।

Kawsar Uddin
6y

· Reply

Reply attachment
Nazrul Islam
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

Swapan Bandyopadhyaa
6y

Just wow

Kawsar Uddin
6y

Thanks Sir.

Neaz Ahmed Emran
6y

masterpiece

Kawsar Uddin
6y

Thanks Bhai.

Farzana Islam
6y

এত পরিষ্কার ও ঝকঝক্ conception! We must be proud of this wonderful generation! এদেরকে যেন কোনমতে যেন হারাতে না হয়। সজোরে তোমাদের দাবী আদালত কর।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম। আমাদের জন্য দোয়া করবেন।

Atik Razu
6y

Dear @ dr. Kawsar, vaccine gives active immunity not passive. Thank you and good writing.

Kawsar Uddin
6y

Thanks a lot. I corrected it. Actually I tried to make it understand as active infection. Now I made it clear, natural and artificial active immunity. Thanks again.

Md Tarek Azad
6y

ভাই, সবগুলোই পড়ি, ভালোই লাগে, জ্ঞান বাড়ে। চালিয়ে যাও।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Lina Akter
6y

Excellent !!!

Kawsar Uddin
6y

Thanks

Ferdousi Begum
6y

Thank you.

Kawsar Uddin
6y

Welcome Mam.

Sushanta Kumar Biswas
6y

nice presentations

Kawsar Uddin
6y

Thanks Sir.

Khondker Mahbuba Jamil
6y

Excellent...

Kawsar Uddin
6y

Thanks Mam.

Kamrul Azad
6y

Very nice presentation...

Kawsar Uddin
6y

Thanks Sir.

Md Manirul Islam
6y

Herd immunity sections need corrections.

Kawsar Uddin
6y

Thanks Sir. It's done.

Shakawat Hossain
6y

Well explained.. Thanks

Kawsar Uddin
6y

Most welcome.

Shahnaj Parveen
6y

Excellent descriptive , very much informative presentation. Thanks to writer.

Kawsar Uddin
6y

Most welcome.

Rafiqul Hasan
6y

Well expressed.

Kawsar Uddin
6y

Thanks Sir.

Shabnam Zereen
6y

Oshadharon...

Kawsar Uddin
6y

Thanks

Taufiqur Rahman
6y

ভাই acid-base ব্যালেন্স নিয়ে একটা হিবিজিবি চাই

Kawsar Uddin
6y

ok

Golam Mohiuddin Faruque
6y

অনবদ্য। এক নিঃশ্বাসে পড়া গেলো। অভিনন্দন। কৃতজ্ঞতা।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Nusrat Jahan Salma
6y

one question -corona te kn herd immunity hocche na..??

Ashrafur Rahaman Mahadi
6y

Kawsar Uddin কি সুন্দর করে বুঝিয়ে লিখলেন ভাই! ধন্যবাদ

Kawsar Uddin
6y

Most welcome.

Md Anamul Hasan
6y

Excellent presentation, sir.

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

Nilima Afrin Anirban
6y

· Reply

Kawsar Uddin
6y

Thanks

Tansib Jaman
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks

Tania Taher
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks

Sushanta Kumar Biswas
6y

· Reply

Comment attachment
Durga Devee
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks