#হাবিজাবি_৩৮৬
'এই ট্যাবলেট না খেলে আমার দমই চলে না ডাক্তার সাহেব'
এমন ওষুধ খাওয়া রোগী প্রায়ই আসেন। অনেকে অনেক বছর ধরে এই ডিব্বার ট্যাবলেট খাচ্ছেন। জিজ্ঞেস করলে বলে,
'এটা খেলেই শ্বাসকষ্ট একদম ভালো হয়ে যায়। ইনহেলারে কাজ হয় না।'
আরও জিজ্ঞেস করলে জানা যায়, ওষুধটি শুরু করেছিলেন কোনো কোয়াক, ওষুধের দোকান, আয়ুর্বেদি বা পরিচিত কারও পরামর্শে। বছরের পর বছর খেয়েছেন। কখনো জানেনই না, এর ভেতরে কী আছে। যখন বলা হয় ওষুধটির দীর্ঘমেয়াদি ক্ষতিকর দিক সম্পর্কে, তাই বন্ধ করতে হবে, হঠাৎ বন্ধ করলেই শুরু হয় নতুন সমস্যা:
শরীর ভেঙে যায়
মাথা ঘোরে
প্রচণ্ড দুর্বল লাগে
বমি বমি ভাব হয়
শ্বাসকষ্ট আরও বেড়ে যায়
রোগী তখন বলেন,
দেখলেন তো ডাক্তার সাহেব! এই ওষুধই আমার প্রাণ, এইডা খাইয়াই আমি সুস্থ!'
কিন্তু সত্যিটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
আসলে কী হচ্ছে?
এ ধরনের কিছু হাঁপানির ট্যাবলেট এ স্টেরয়েড জাতীয় উপাদান থাকে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে স্টেরয়েড সেবনে শরীর ধীরে ধীরে সেই স্টেরয়েডের ওপর নির্ভরশীল হয়ে যায়। স্টেরয়েড চিকিৎসাবিজ্ঞানের অন্যতম জীবনরক্ষাকারী ওষুধ। তীব্র asthma attack এ কয়েক দিনের জন্য Oral steroid জীবন বাঁচাতে পারে। আবার Inhaled corticosteroid (ICS) হলো হাঁপানির দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের মূল ভিত্তি। তাই সমস্যা স্টেরয়েডে নয়।
সমস্যা হলো:
বছরের পর বছর অকারণে Oral steroid খাওয়া।
কেন এত দ্রুত আরাম লাগে?
কারণ স্টেরয়েড অত্যন্ত শক্তিশালী Anti-inflammatory ওষুধ।
এটি:
শ্বাসনালীর প্রদাহ কমায়
Wheeze কমায়
কাশি কমায়
বুকের চাপ কমায়
ফলে রোগী মনে করেন, 'এটাই সবচেয়ে ভালো ওষুধ।'
কিন্তু ভালোর ভিতরে শরীর তখন অন্য গল্প লিখছে। ধীরে ধীরে কী কী জটিলতা হতে পারে?
১. Steroid-induced Diabetes
অনেক রোগীর জীবনের প্রথম ডায়াবেটিস ধরা পড়ে দীর্ঘদিন স্টেরয়েড সেবনের পর।
২. HTN
Fluid retention ও sodium retention এর কারণে।
৩. Osteoporosis
হাড় নীরবে ক্ষয় হতে থাকে।
একদিন হঠাৎ সামান্য আঘাতেই ভেঙে যায় কোমর বা মেরুদণ্ড।
৪. মুখ গোল হয়ে যাওয়া (Moon Face)
cushing syndrome
৫. Buffalo hump
ঘাড়ের পেছনে চর্বি জমে।
৬. পেট বেড়ে যাওয়া
হাত-পা চিকন
কিন্তু পেট মোটা (central obesity)
৭. Muscle wasting
Proximal muscle wasting
সিঁড়ি ভাঙতে কষ্ট।
চেয়ার থেকে উঠতেও সমস্যা।
৮. Cataract
Steroid related cataract
Steroid induced diabetes related cataract
অল্প বয়সেই ছানি।
৯. Glaucoma
স্থায়ী দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি।
১০. Infection
স্টেরয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে:
TB
Pneumonia
Fungal infection
এর ঝুঁকি বাড়তে পারে।
১১. Skin changes
চামড়া পাতলা
সহজে কালশিটে
ক্ষত শুকাতে দেরি
১২. Easy bruising
অল্প আঘাতেই চামড়ায় কালশিটে দাগ পড়ে।
১৩. Mood change
রাগ
উদ্বেগ
অনিদ্রা
বিষণ্নতা
১৪. কিন্তু সবচেয়ে ভয়ংকর সমস্যা?
Adrenal Suppression
আমাদের শরীরে প্রতিদিন Cortisol তৈরি হয়। এটি তৈরি করে Adrenal gland।
কিন্তু দীর্ঘদিন বাইরের Steroid খেলে,
Brain শরীরকে বলে, 'আর Cortisol বানানোর দরকার নেই।' ধীরে ধীরে Adrenal gland ঘুমিয়ে যায়। এটিই Hypothalamic–Pituitary–Adrenal (HPA) axis suppression।
দীর্ঘমেয়াদি oral corticosteroid ব্যবহারকারীদের adrenal suppression ও corticosteroid induced osteoporosis এর ঝুঁকি মূল্যায়ন ও নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত।
হঠাৎ steroid বন্ধ করলে কী হয়?
শরীর তখন নিজেও Cortisol বানাতে পারে না HPA suppression এর জন্য। বাইরের Steroid ও বন্ধ। ফলে দেখা দেয়:
প্রচণ্ড দুর্বলতা
বমি
ক্ষুধামন্দা
মাথা ঘোরা
রক্তচাপ কমে যাওয়া
শরীর ব্যথা
অজ্ঞান হয়ে যাওয়া
গুরুতর ক্ষেত্রে:
Adrenal Crisis
যা একটি Medical Emergency এবং দ্রুত চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে।
তাহলে কি স্টেরয়েড বন্ধ করা যাবে না?
অবশ্যই যাবে।
কিন্তু নিজে নিজে হঠাৎ বন্ধ করা যাবে না।
দীর্ঘদিন ব্যবহার করলে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে ডোজ কমাতে (taper) হবে এবং adrenal pituitary function test করতে হয়।
হাঁপানির হাবিজাবি চিকিৎসা বাদ দিয়ে আসল চিকিৎসা কি?
হাঁপানি দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের মূলভিত্তি হলো Inhaled corticosteroid (ICS)।
প্রয়োজনে ICS-LABA
দীর্ঘমেয়াদি oral corticosteroid কেবল last resort হিসেবে, selected severe case এ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত with proper counselling about it’s side effects, পাশাপাশি side effects preventive measures.
ইনহেলার কি ক্ষতিকর?
এটি একটি খুব প্রচলিত ভুল ধারণা।
অনেকেই বলেন, 'ইনহেলার ধরলে নাকি সারাজীবন লাগবে!'
বাস্তবতা হলো,
নিয়ন্ত্রণহীন হাঁপানিই বেশি ক্ষতিকর।
ICS ইনহেলার খুব অল্প ডোজে সরাসরি শ্বাসনালীতে কাজ করে এবং দীর্ঘমেয়াদি oral steroid এর তুলনায় অনেক বেশি নিরাপদ।
রোগীদের জন্য কিছু কথা
বছরের পর বছর চিকিৎসকের পরামর্শ ব্যতীত হাঁপানির যে ট্যাবলেট খাচ্ছেন, আজই জেনে নিন এর উপাদান কী।
দ্রুত আরাম মানেই নিরাপদ চিকিৎসা নয়।
নিজে নিজে স্টেরয়েড শুরু করবেন না।
নিজে নিজে স্টেরয়েড বন্ধও করবেন না।
ইনহেলারকে ভয় না পেয়ে সঠিক কৌশলে ব্যবহার শিখুন।
নিয়মিত ফলোআপ করুন।
শেষ কথা,
হাঁপানি এমন একটি রোগ, যা আধুনিক চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রেই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 'ম্যাজিক ট্যাবলেট' আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক এর পেছনে ছুটতে গিয়ে অনেক রোগী অজান্তেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাড়ক্ষয়, চোখের সমস্যা, সংক্রমণ, এমনকি adrenal suppression এর মতো গুরুতর জটিলতার দিকে এগিয়ে যান। একটি ছোট বোতলের ট্যাবলেট হয়তো কয়েক মিনিটের স্বস্তি দিতে পারে। কিন্তু সেই স্বস্তির মূল্য যদি হয় বছরের পর বছর শরীরের স্বাভাবিক হরমোন ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়া, তাহলে সেটি আর চিকিৎসা নয়, সেটি এক নীরব বিপর্যয়। সচেতন হোন। ওষুধের নাম জানুন, উপাদান জানুন, এবং দীর্ঘদিন কোনো স্টেরয়েডজাতীয় ওষুধ কখনোই প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না।
কাওসার
কে-৬৫
