#হাবিজাবি_১৪৮
বেশি comfort দিতে গিয়ে আমরা যে কিছু discomfort তৈরি করে ফেলতে পারি সেদিকে আমাদের এখন অতটা খেয়াল নেই!
এই যেমন leukotriene receptor antagonist Montelukast.
COVID-19 রোগীদের invariably prescribe করা হচ্ছে, respiratory distress থাকুক বা না থাকুক। যুক্তি হচ্ছে, এর কিছু anti-inflammatory effect আছে।
bronchodilator effect পাওয়ার জন্য আরো অনেক drug আছে। আর এই সামান্য anti-inflammatory effect পাওয়ার জন্য invariably এটি সবাইকে prescribe করার কোন যুক্তি নেই। বরং কোন অবস্থায় কারো anti-inflammatory effect প্রয়োজন হলে, অপশন হিসেবে আমাদের হাতে তো corticosteroid আছে!
যেসব রোগী IHD এর জন্য Aspirin খাচ্ছে - তাদের COVID-19 এমন কারো যদি respiratory distress develop করে, বা যাদের aspirin induced asthma আছে সেক্ষেত্রে Montelukast একটি ভাল অপশন হতে পারে।
কিন্তু আমরা যেভাবে মুড়ির মত Montelukast খেতে বলছি সেটা alarming!
মনে রাখা ভাল, Montelukast করতে পারে CSS (Chrug-Strauss syndrome), বা এই রোগ যদি কারো আগে থেকেই থাকে তবে সেটা aggravate করতে পারে। করবেই এমনটা না। কারণ এই রোগটাই বেশ Rare.
CSS হল একটি vasculitis.
small ও medium sized vessels গুলো বেশি affected হয়।
এর অন্যতম কারণ হল একটি autoantibody, নাম pANCA/MPO-ANCA. এর ফলে রক্তে eosinophil count বেড়ে যায়। বেড়ে যায় S.IgE, বাড়ে atopy/allergy.
আর, এর ফলে হয়,
asthma
allergic rhinitis
paranasal sinusitis
excess eosinophil গুলো জমা হতে পারে lungs এ,
- Pulmonary infiltrate (CXR তে দেখা যায়)
excess eosinophil গুলো জমা হতে পারে বিভিন্ন vessels এ, করে vasculitis, যেমনঃ
renal vessel vasculitis হয়ে হতে পারে
- mild renal impairment
এর ফলে হবে,
microscopic hematuria
mild proteinuria
অর্থাৎ nephritic syndrome, যার ফলস্বরূপ,
oedema
HTN
excess eosinophil গুলো জমা হতে পারে nerve কে supply দেয় এমন ছোট ছোট vessels এ। আর এতে হবে mononeuritis multiplex, অর্থা আলাদা আলাদা জায়গার অনেকগুলো nerve affected হতে পারে,
ulner nerve palsy >> claw hand
common peroneal nerve palsy >> foot drop
optic neuropathy >> visual loss
multiple peripheral nerve একসাথে affected হতে পারে,
- polyneuropathy
excess eosinophil গুলো জমা হতে পারে coronary artery তে,
- coronary arteritis
আর এর ফলে হবে,
myocarditis
myocardial infarction
আলহামদুলিল্লাহ। আগের চেয়ে ভাল আছি। অনেকেই বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছেন, দোয়া করেছেন। অনেকের রিপ্লাই দিতে পারিনি। সাবধানে থাকুন, ভাল থাকুন। ফি আমানিল্লাহ্।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫