#হাবিজাবি_৯৮
Hydroxychloroquine নিয়ে কিছু না বললেই নয়। অতি উৎসাহী বাঙালি জাত এটাকে অলরেডি মার্কেট আউট করে ফেলছে। যাদের দরকার সেই RA, SLE রোগীগুলো এ ওষুধের জন্য এখন হাহাকার করছে শুধু।
আমার আম্রিকান ভ্রাতা ত্রাম্প ঘোষণা দিয়েছেন, এমনকি টুইটও করেছেন, 'ইহা করোনার ওষুধ! FDA approved! আম্রিকাকে এখন পায় কে! করোনা তারা রুখবেই!' তার পরপরই তার মুখে ছাই দিয়ে তার পাশেই দাঁড়ানো FDA chairman বললেন, 'আসলে তেমন কিছু না। তারা এটা নিয়ে আরো গবেষণা করছেন। বিশেষ ব্যবস্থা ছাড়া ব্যবহার করতেও নিষেধ করেছেন।'
আম্রিকার প্রেসিডেন্টের ঘোষণা শুনে নাইজেরিয়ার অনেক মানুষ করোনা প্রতিরোধে anti-malarial ড্রাগ Chloroquine খেয়ে ডায়রিয়া হয়ে হাসপাতালে এখন! আর তার টুইট ও আমার ভাইরাল ভ্রাতাদের পাব্লিক পোস্ট এর স্ক্রিনশট নিয়ে আমার দেশের লোক এই ওষুধ কিনে এখন খাওয়ার অপেক্ষায় আছে!
রিসেন্টলি আমাদের এক উর্ধ্বতন স্যার এটার উপর নিয়ন্ত্রণ আনতে ওষুধ কোম্পানিকে নির্দেশ দিয়েছেন। মার্কেটে আর সাপ্লাই আসবে না। যেখানে প্রয়োজন সেখানে এটা সরকারিভাবে সাপ্লাই দেয়া হবে। ধন্যবাদ স্যারকে।
হঠাৎ একটু আগে এই ইন্ডিয়ান বাণী চোখে পড়লো, যে জন্যই আমার এ পোস্ট, ইন্ডিয়া শুধু এটাকে চিকিৎসা না, সরাসরি prophylaxis হিসেবে গাইডলাইন দিচ্ছে! কি জানি, হলে হতেও পারে, কিন্তু বিষয়টা একটু ভাবনার বটে!
কয়েকটি দেশের গাইডলাইন ঘেটে দেখলাম, পাশাপাশি নর্মাল ফিজিও আর ফার্মাকোর সূত্র অনুযায়ীও এ ওষুধ prophylaxis এর পর্যায়ে পড়ে না।
Prophylaxis এর কাজ হল disease prevent করা। রোগ প্রকাশ হতে না দেওয়া। সাধারণত chronic disease গুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। COVID-19 কোন chronic disease না, আর Hydroxychloroquine এর mechanism of action তেমনটা না, যে আমি এখন খাইলাম, আর আমার SARS CoV-2 exposed হলে COVID-19 আর প্রকাশ পাবে না।
সাধারণভাবে এ চিন্তাটুকু করলেই হয়, আমার মধ্যে কোন autoimmune disease যেমন RA বা SLE নাই, যেখানে automatic ভাবে প্রচুর cytokine তৈরি হবে, যার বিরুদ্ধে কাজ করবে এ ওষুধগুলো।
কিন্তু এখন আমি যদি আমার COVID-19 হয়ে cytokine storm হওয়ার আগেই এই ওষুধ prophylaxis হিসেবে গ্রহণ করি, তবে সেটি এমন কোন শত্রু autoantibody খুঁজে পাবে না যার বিরুদ্ধে সে কাজ করবে। এর ফলে কাজের কাজ তো কিছু হবেই না, উল্টো এটি শরীরের নর্মাল স্ট্রাকচার এর বিরুদ্ধে কাজ করে ঝামেলা বাড়াবে, যেমন long QT syndrome, Porphyria, Myasthenia gravis, Retinopathy করতে পারে, বাড়াতে পারে epilepsy risk. এই অল্প দিনের ব্যবহারে এগুলো হবেই ব্যাপারটা এমন না, কিন্তু ঝুঁকি থাকবে।
তাই অধিকাংশ গাইডলাইন এটাকে prophylaxis না, বরং confirmed COVID-19 এর treatment হিসেবে ব্যবহার করতে বলেছে, তাও সেটা শুধু তাদের ক্ষেত্রে যাদের অভস্থা severe.
আর mild to moderate ক্ষেত্রে এটা দিয়ে treatment শুরু করার আগে অনেক কিছু consider করতে বলেছে। আর এই treatment যদি কেউ বাড়িতে বসে করতে চায়, তবে সরাসরি 'না' বলেছে!
কিন্তু আমরা দূর্ভাগা, আমাদের অতি উজবুক জনগণ এটাকে চাল-ডালের মত কিনে কিনে ঘর মজুদ করেছে।
Indian guideline এটার prophylactic ব্যবহারের ক্ষেত্রে যেমন বলছে, 7 days, weekly for 3 weeks, ইত্যাদি। এ বিবেচনায় ইন্ডিয়ার চেয়ে বাকি guideline গুলোর যে বিষয়টা বেশ যৌক্তিক, তারা severe case এও এটা দিয়ে treatment করার ক্ষেত্রে up to শব্দ ব্যবহার করেছে! যেমন up to 5 days, অর্থাৎ 5 দিনের বেশি না, বরং এর থেকে কম হতে পারে।
Hydroxychloroquine এর সাথে অনেকে Azithromycin ব্যবহারের কথা বলছেন। Azithromycin কোন secondary bacterial infection থাকলে সেটা প্রতিরোধ করতে পারে, পাশাপাশি এর কিছু anti-inflammatory effect ও আছে, এটি কমায় viral activity ও। কিন্তু বয়স্ক ও যাদের CVD আছে তাদের ক্ষেত্র Azithromycin এর ঝুঁকি অনেক। আর রোগী যদি statin খায় তবে তো কথাই নাই, statin এর সাথে Azithromycin খেলে বাড়বে myositis, rhabdomyolysis, যার ফলাফল হতে পারে AKI.
এটা অবশ্যই মনে রাখতে হবে এই Hydroxychloroquine ও Azithromycin একসাথে ব্যবহার করলে significant drug interaction হতে পারে, করতে পারে long QT syndrome, torsades de pointes হয়ে রোগী অক্কা পেতে পারে!
তাই এ দুটো ওষুধ বয়স্কদের ক্ষেত্রে বা যাদের cardiovascular disease আছে তাদের ক্ষেত্রে concomitantly ব্যবহারের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এই long QT cardiac arrhythmia আরো যেভাবে তাদের ভুলের জন্য বেড়ে যেতে পারে, যেমন: রোগীর respiratory symptoms হিসেবে cough, sneezing, ইত্যাদি আছে, তাই প্রথমে কেউ শুরু করলো anti-histamine Fexofenadine - যা long QT করে!
তারপর পরে শুরু করলো Azithromycin - যা আরো long QT করে!
তারপর শুরু করলো Hydroxychloroquine - যা আরো আরো long QT করে!
এমতাবস্থায় কারো কারো cardiac function কেমন দাঁড়াবে তা খুব সহজেই অনুমেয়। তখন রোগী COVID-19 এ না মরলেও ঘরে বসে নিজের মত এসব ওষুধ prophylaxis বা treatment যে হিসাবেই গ্রহণ করুক, তাতে মরার সম্ভাবনা বাড়বে নিশ্চিত! তাই এই ওষুধ only hospital setting এ recommended, সাথে regular ECG monitoring.
পরিশেষে যে সকল ভ্রাতারা এটাকে মার্কেট আউট করে গুদাম জাত করেছেন তারা জলদি এসব হাবিজাবি খেয়ে নানাবিধ সমস্যা নিয়ে হাসপাতালে আসুন। আপনাদের কিঞ্চিৎ বকা দিয়ে আমরা একটু মানসিক শান্তি পেতে চাই!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
