খুলনা মেডিকেল, বহি:বিভাগ। রোগী Diabetic, Hypertensive, history of previous ischaemic stroke. এখন তার কমপ্লেইন right shoulder joint pain, তিনি দেখাবেন physical medicine or orthopaedic বহি:বিভাগে। কিন্তু খুলনা মেডিকেলের বহি:বিভাগে যিনি মেমো বা টিকেট কাটেন তিনি রোগীকে পাঠালেন হার্বাল চিকিৎসার রুমে। হার্বাল চিকিৎসক হার্বাল ওষুধ লিখে এই দোকানে পাঠালেন কেনার জন্য। ওষুধ খেয়ে যথারীতি রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সমস্যা সারা তো দূর। একটি টারশিয়ারি হাসপাতালে রোগীকে না জানিয়ে এভাবে হার্বাল চিকিৎসার রুমে রোগী পাঠানো কতটুকু যৌক্তিক। এটা ধরনের প্রতারণা এবং অবশ্যই একটি সিন্ডিকেট। খুলনা মেডিকেলে দায়িত্বশীল যারা আছেন বিশেষ করে RP বা RS তারা যদি বিষয়টি একটু দেখতেন, কেন কিভাবে ঘটনাগুলো ঘটছে তাহলে রোগীরা এই প্রতারণার হাত থেকে বাঁচতো। ধন্যবাদ।
কাওসার
কে-৬৫
