Habijabi Logo

হাবিজাবি-২৫৯

rheumatologyimmunology
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
March 19, 2022 at 11:02 PM
20 comments
No media

#হাবিজাবি_২৫৯

ষোড়শী মেয়ে।

তার সমস্যা হলো গলায় অনেক গুলো গোটা - multiple large lymph nodes.

শরীরে জ্বর থাকে। ঘাম দিয়ে জ্বর ছাড়ে। এসব সমস্যা মাস খানেক ধরে।

ESR 100 এর উপরে। CRP বেশি।

এ পর্যন্ত দেখে আপাতত দু'টি D/D:

  1. Lymphoma

  2. Leukaemia

এর আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছে, তাদের চিন্তাও এমন, এখন প্রমাণ করার পালা।

bony tenderness আছে।

cervical chain ছাড়া lymph node আছে axilla ও inguinal region এ, firm & slightly tender. আছে splenomegaly. বুকে ইদানিং ব্যথা হয়, শ্বাস নিলে বাড়ে - pleurisy. পেটেও ব্যথা হয় - আছে mild tenderness.

CXR তে bilateral mild pleural effusion - CP angle obliterated.

USG of W/A এ splenomegaly, para-aortic & mesenteric lymph nodes.

অর্থাৎ রোগীর generalised lymphadenopathy. সাথে serositis.

সব মিলিয়ে আবারো যে সম্ভাবনাটি প্রকট সেটি সেই Lymphoma.

সাথে differential হিসেবে Leukemia, আর আমাদের দেশের perspective এ TB কেও রাখা হল।

LDH অনেক বেশি।

এখন কাজ হলো Lymph node biopsy & histopathology করে কনফার্ম করা।

Lymph node biopsy তে nonspecific lymphadenitis. রিপোর্ট দেখে হতাশ।

প্ল্যান করা হলো repeat histopathology test ঢাকা থেকে করানো যায় কিনা।

নেক্সট প্লান ছিল bone marrow study. রোগী বাড়ি যেতে চায়, অনেক বুঝিয়ে শুনিয়ে এটি করতে রাজি করা হল। রিপোর্ট পেতে ৫দিন দেরি হবে। ছুটি দেয়া হবে এমনই প্লান, পরে এসে রিপোর্ট দেখাবে, তারপর প্রয়োজনে repeat lymph node biopsy.

inconclusive Dx মাথায় রেখে out of box এর বাইরে গিয়ে যেদিন ছুটি হবে সেদিন জিজ্ঞাসা করলাম, গিরায় গিরায় ব্যথা হয়?

  • আগে ছিল। এখন নাই।

গায়ে লাল লাল দাগ ওঠে?

  • আগে ছিল। এখন নাই।

উত্তর শুনে আবার মুখের দিকে তাকালাম, না কোন rash নাই। হাতটা হাতে নিয়ে joints গুলো দেখলাম, কোন swelling বা tenderness নাই।

শেষে জিজ্ঞাসা করলাম, গিরায় যখন বেশি ব্যথা হয়, তখনই কি বেশি জ্বর হয়, লাল লাল দাগ হয়?

  • হ্যা।

বয়স, আর এই সদ্য পাওয়া পুরনো হিস্ট্রি মিলে age & gender বিবেচনায় আরো দুটি সম্ভাবনা মাথায় উঁকি দিলো, যার একটি বেশ প্রকট। সেই সম্ভাবনা মাথায় রেখে ডিসচার্জ পেপারে আরো দুটো টেস্ট লিখে বুঝিয়ে দিলাম, bone marrow report এর সাথে এগুলোও যেন দেখায়।

এরপর আর খবর নাই। প্রায় ভুলতে বসেছিলাম। হঠাৎ একদিন স্যার জিজ্ঞাসা করলেন, 'ওই রোগীটার কথা মনে আছে, বড় বড় lymph node ছিল, lymphoma চিন্তা করছিলাম, bone marrow বাকি ছিল, কি চিন্তা করে ওই রোগীকে S. Ferritin করতে দিছিলা?'

স্যারকে শেষ দিনের সেই হিস্ট্রি ও সম্ভাবনার কথা বললাম। স্যার হেসে দিয়ে বললেন, 'S. Ferritin অনেক বেশি ছিল! bone marrow নর্মাল। steroid দেয়ার পর রোগী একদম improved.' আলহামদুলিল্লাহ।

রোগীর ডায়াগনোসিস ছিল Still's disease.

ডা. কাওসার

keywords:Still's diseaseGeneralized lymphadenopathyFever of unknown originHigh serum ferritinMaculopapular rash

Comments (20)

Tashnia Tamanna Chowdhury
4y

Excellent

Md Rashid Al Mahmood
4y

Saimum Reaz

Md Rashid Al Mahmood
4y

durationof steroid koto silo? Rash ki with fever? Age <=16 holee systematic onset JIA na?

Kawsar Uddin
4y

Md Rashid Al Mahmood At least 4 weeks, then depends on dependency. Yes. Recent history, so considering AOSD.

Md Rashid Al Mahmood
4y

Hmm Recently I also encountered a female patient, she had history of fever, with chill and rigor for 15 days, on top of fever rash appeared,which, disappeared when fever subside, Also polyarthalgia present. Inv - ,;esr ,crp, ferritin all were moderately high,with mild splenomegaly, no suggestive history of malaria/Kala azar/ enteric fever.ict malaria was negative ( previously received antibiotic twice by other physicians , with a suspicion of enteric fever without any response.) With a suspicion of stills disease she was given 20 mg cortan(steroid), for 10 day, and dramatic improvement occurred., But was confused about the exact duration , thanks for response Kawsar Uddin

Deepta Majumder
4y

স্যার, ফ্রেড্রিক স্টিল স্যারের আরো মজার একটা থিসিস আছে। স্টিলস মারমার। এই বিষয় নিয়ে আপনার লেখা চাই। স্টিলস কে ব্রিটিস পিডিয়াট্রিক্স এর জনক বলে। উনার জন্ম মৃত্যুর সংখ্যাতত্ত্ব ও বেশ মজার। যেমন উনার জন্ম ২৭.২.১৮৬৮. আর মৃত্যু ২৮.৬.১৯৪১.। জন্ম তারিখ ২৭ এর একদিন পর ই ২৮ তারিখ উনার মৃত্যুতারিখ। আবার উনি ৭৩ বছর বয়সে মৃত্যু বরন করেন। এই ৭৩ এর ৭ আর ৩ যোগ করলে হয় ১০. আবার মৃত্যু তারিখ ২৮ এর ২ আর ৮ যোগ করলে হয় ১০.

Rukhsana Khanam Sumi
4y

আমার একজন সিনিয়র কলিগ গিরায় গিরায় ব্যাথা আর জ্বর নিয়ে বহুদিন সিএমএইচে ভর্তি ছিলো। ডায়াগনোসিস হয় নাই। পরে সিঙ্গাপুর পাঠানো হয়। ওখানে ডায়াগনোসিস হয় Stills disease. তারপর সুস্থ হয়ে দেশে ফিরেন। সালটা ১৯৯৪।

ডা. মুহাম্মদ রিপন
4y

Faisal Latif dada

Sushmoya Biswas
4y

FaRiha RaHman FaRah

Nahid Sultana
4y

Very good academic case, where leukemia was a differential it would be better to have a CBC report. Again very informative post.

Mushfique Manjur
4y

Shekhar Bosu mone pore apnar note er kotha dada?

Yameen Jalaluddin
4y

Great case sharing... Jazakallahu khairan

Sukumar Saha
4y

এই রকম ক্ষেত্রে হিস্টোপ্যাথলজি রিপোর্ট non-specific lymphadenitis পেলে অনেক ক্লিনিসিয়ানের মন্তব্য হতো " এই হচ্ছে আমাদের প্যাথলজিষ্ট!"

Mridul Hossain
4y

Sukumar Saha সাথে পাদটিকাঃ এরা কিছু পারেনা বলেই প্যাথলজিতে গেছে।সাথে গোটা দুয়েক গালাগাল ফ্রি।

Sukumar Saha
4y

Mridul Hossain@ একদম ঠিক।

তাসনোভা ইসলাম তিথি
4y

Sadia Pranti Shadman Hassan

Sajjad Hossain
4y

সুন্দর case তবে tb কি exclude করা হয়েছিল। ferritin. বাড়তে পারে আরো অনেক chronic inflammation এ

Kawsar Uddin
4y

Sajjad Hossain Thanks Sir. MT was done, CXR was not suggestive.

Kawsar Uddin
4y

Shahed Ahmad Chowdhury Sir, thanks for your valuable opinion. Though Leukemia is not such strong possibility here, rather Lymphoma, but CBC PBF were done before LN biopsy not mentioned here in details.

Shahed Ahmad Chowdhury
4y

Kawsar Uddin Then you should mention it in your post now, otherwise it may lead to mistakes.