Habijabi Logo

হাবিজাবি-১৮

infectiousother
*****************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
August 14, 2019 at 12:40 PM
115 comments
No media

#হাবিজাবি_১৮

'জ্বরের রাজ্যে পৃথিবী গদ্যময়,

প্যারাসিটামল যেন ঝলসানো রুটি!'

বই খাতায় Paracetamol (acetaminophen) হল analgesic, যে ব্যাথা কমায়, যদিও আমরা অহরহ ব্যাথা কমাতে NSAID ব্যবহার করি শুরুতে। গাইডলাইন বলে আগে analgesic, তারপর কাজ না হলে NSAID. আমাদেরই বা কি করার আছে, এদেশের অনেক Paracetamol ব্যাথা তো দূরে থাক - জ্বরই ঠিকমত কমায় না! কিন্তু অনেক দেশে post operative analgesic হিসেবেও only Paracetamol ব্যবহার করা হয়! Paracetamol হল centrally acting analgesic, যা Hypothalamus এ PGE2 synthesis কমায়, ফলে কমে ব্যাথা, কারণ ব্যাথার মূল কারণই হল এই prostaglandin! অন্যদিকে Temperature set point থাকে ওই Hypothalamus এ, বিভিন্ন infection inflammation সেই set point এর পরিবর্তন হয় বলে জ্বর আসে, paracetamol সেই পরিবর্তনকে ঠিক করে। তাই ডেংগু জ্বরে মুখে ওষুধ বলতে শুধু এই paracetamol ই!

সকাল থেকে রাত, অসংখ্য জ্বরে আমরা কুপোকাত! সাম্প্রতিক ডেংগু জ্বরের ভীড়ে বাকি জ্বরেরা সংখ্যালঘু প্রায়। যে কারণে জ্বর শুনলেই প্রথমেই ডেংগু চিন্ত করছি, তা করি, কিন্তু বাকি সম্ভাবনাও মাথায় রাখা উচিৎ।

আসলে জ্বর কেন হয়? এক কথায় এর কারণ হল - ইনফেকশন, ইনফ্লামেশন, মেটাবলিক বা নিওপ্লাজম। ব্যাকটেরিয়া ভাইরাস নামের জীবানু সন্ত্রাসী শরীরে ঢোকে, ইম্যুনিটি পুলিশ বাহিনী গুলি (pyrogens) করা শুরু করে, আর এই গুলিতেই জ্বর আসে। অর্থাৎ জ্বরের জন্য কিন্তু শরীর নিজেই দায়ী! শরীরের গুলি হল cytokines, এরা hypothalamus এর temperature set point পরিবর্তন করে, ফলেই জ্বর আসে।

চলুন যাই, জ্বরের সমুদ্রে হাবুডুবু খাই!

Continuous fever

জ্বর এসে সারাদিনে আর কমে না। সকাল বিকাল রাত একই রকম থাকে। সামান্য ওঠানামা করলে তাও ১ ডিগ্রির কম!

  • Pneumonia

  • Typhoid

  • UTI

  • Infective endocarditis

  • Brucellosis

  • Typhus

Remittent fever

জ্বর সারাদিন ওঠা নামা করে, ১ ডিগ্রির বেশি। তবে নেমে কখনো নর্মালে আসে না।

  • Infective endocarditis

  • Brucellosis

Intermittent fever

জ্বর সারাদিন ওঠা নামা করে। নামতে নামতে নর্মালেও আসে।

  • Pyogenic infection

  • Tuberculosis

Double Quotidian fever

ওই যে উপরে intermittent fever পড়লাম, সেখানে ওঠানামা যদি এমন হয়, যেমন জ্বর সকালে আসে - দুপুরে নাই - আবার রাতে আসে, অর্থাৎ দুই (double) বার আসে।

  • Tuberculosis

Inverse fever

ওই যে উপরে Double Quotidian fever পড়লাম, সেখানে দুইবেলার পরিবর্তে যদি একবেলা জ্বর আসে এবং সেটা সকালে তবে তাকে বলে Inverse fever.

  • Miliary Tuberculosis

Relapsing fever

অনেকটা intermittent fever এর মত। তবে এই জ্বর সারাদিনে উঠানামা করে না, উঠানামা করে ১/২/৩ দিন পরপর!

  • Borrelia

  • Malaria

Malaria তে আবার ৪ টা Plasmodium আছে৷ সেগুলোতে জ্বর আসে এভাবে-

P. vivax ও P. ovale - ২ দিন পরপর (Tertian fever)

P. malariae - ৩ দিন পরপর (Quartan fever)

P. falciparam - একটু অন্যরকম। কখনো ১২, কখনো ২৪, কখনো ৩৬, কখনো বা ৪৮ ঘন্টা পরপর জ্বর আসে! টাইম টেবিল বোঝা কঠিন, তাই এটা বিপজ্জনকও বটে!

Pel Ebstein fever

জ্বর ৩ দিন ধরে আস্তে আস্তে বাড়বে। এরপর ৩ দিন একই রকম থাকবে। এরপর ৩ দিন ধরে আস্তে আস্তে কমবে। ৩+৩+৩ = মোট ৯ দিন ধরে জ্বর থাকবে, তারপর ৯ দিন আর জ্বর নাই।

  • Hodgkin's lymphoma

Step ladder fever

জ্বর ladder বা মইয়ের মত step by step উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ আজকের থেকে কাল বেশি, কাল থেকে পরশু বেশি, এভাবে চলতে থাকে।

  • Typhoid

Saddleback/Biphasic fever

জ্বর কয়েকদিন থেকে একদম কমে যায়। ২/৩ দিন পর আবার ব্যাক করে, তাই এটা saddleback!

  • Dengue

Dengue তে অনেক সময় টানা বা continuous fever থাকতে পারে। যা এবছর বেশি হচ্ছে। continuous fever এর এই সময়টাকে বলে febrile phase, তারপর ডেভেলপ করছে afebrile phase যেখানে হচ্ছে complication. অনেক সময় জ্বরটর কিচ্ছু নাই - atypical presentation.

Breakbone fever

জ্বরের সাথে গায়ে প্রচন্ড ব্যাথা। গায়ে বলতে - মাথায় ব্যাথা, চোখে ব্যাথা, মাংসে ব্যাথা, হাড্ডিতে ব্যাথা, গিড়ায় গিড়ায় ব্যাথা!

  • Dengue

  • Chikungunya

Dengue তে মাংসে ব্যাথা হাড় ব্যাথা অপেক্ষা বেশি, যার উল্টোটা থাকে Chikungunya তে - arthralgia থাকে।

Low/Intermediate/High grade fever

100 -101° F : Low grade

  • Tuberculosis

  • UTI

  • HIV

  • Neoplasm

102°F : Intermediate

103 -104°F : High grade

  • Pyogenic Bacterial infection

  • Viral infection

105° or more : Hyperpyrexia

  • Malaria

  • Septicaemia

  • Heat Stroke

  • Encephalitis

  • Pontine hemorrhage

অজ্ঞাতনামা জ্বর (PUO/FUO)!

PUO লিখে রোগী ভর্তি দিয়েছি। স্যাকমো রেজিস্টারে লিখছে PUD, আবার জিগায় স্যার গ্যাস্ট্রিকের ট্যাবলেট কই! সে যাই হোক, কোন টাইপের জ্বরকে আমরা pyrexia of unknown origin বলি?

রোগীর ৩ সপ্তাহের বেশি জ্বর, এই জ্বরের জন্য সে আগেও দুবার ডাক্তার দেখিয়েছে, এমনকি হয়তো হাসপাতালেও ৩ দিন ভর্তি ছিল। সে সময় তার কিছু রুটিন টেস্টও করা হয়, কিন্তু জ্বরের নির্দিষ্ট কোন কারণ এখনো জানা যায় নি! তবে চেষ্টা করে যান, কারণ তো অবশ্যই আছে, আপনিই পারবেন এ রহস্য সমাধান করতে। সম্ভাব্য কয়েকটি কারণ হল-

  • HIV AIDS

  • Tuberculosis

  • Periodic fever syndrome (Familial mediterranean fever)

  • Concealed abscesses (empyema)

  • Any neoplasm: specially blood borne - Lymphoma, Leukaemia

  • Endocrine disease: specially Thyrotoxicosis, Addison's.

  • Connective tissue disease: RF, SLE, Still's disease.

আছে আরো...

Neutropenic fever

কোন ইনফেকশন থেকে জ্বর হলে শুরুর দিকে শরীরে পুলিশ বাহিনীর (Neutrophil) সংখ্যা বাড়ে। তাই প্রথম প্রথম আমরা Neutrophilia পাই। শত্রুবাহিনী Bacteria হলে Neutrophilia বেশি হয়। কিন্তু শরীরে প্রবেশ করা শত্রু বাহিনী যদি পুলিশ বাহিনী অপেক্ষা শক্তিশালী হয় তবে উল্টো তারাই পুলিশকে (neutrophil) মেরে তক্তা বানিয়ে ফেলবে, হবে neutropenia. একে বলে neutropenic fever.

Factitious fever

পড়া হয়নি, স্কুলে গেলে পিঠে আজ দু চার ঘা পড়বেই। তাই দু কোয়া রসুন দু বগলে রেখে জ্বর আনার চেষ্টা। সুস্থ মানুষ এসে বলবে 'অনেক জ্বর!' মেপে বললেন 'কই জ্বর?' উত্তরে বলবে 'একটু আগেও ছিল, এখন নাই!'

Bacterial infection জনিত জ্বরে যেমন neutrophil বাড়ে (Neutrophilia), তেমনি Viral infection এ বাড়ে Lymphocytes (Lymphocytosis).

ইনফেকশন হয়ে রক্তে ব্যাপক শত্রুসেনা টহল দিয়ে বেড়াচ্ছে, মাঝেমধ্যে গুলিও (toxin release) ছুড়ছে। অন্যদিকে ইম্যুনিটি আছে বেহাল দশায়। একে বলে Septicaemia. আর এই দশার জ্বরকে বলে Septic/Hectic fever.

  • Bacterial infection

জ্বর সন্ধ্যার দিকে আসে, রাতে ঘাম দিয়ে ছাড়ে৷ Fever with Night Sweat.

  • Tuberculosis

জ্বরের চাপে যেন ভূমিকম্প হচ্ছে! কম্বল দিয়ে চেপে ধরেও কাঁপুনি থামানো যাচ্ছে না! Fever with Chills and Rigors.

  • Malaria

  • Kala azar

  • Cholangitis

  • Septicaemia

  • UTI

এই জ্বর খালি হাতে বেড়াতে আসেনা, সাথে নিয়ে আসে লাল লাল মিষ্টি (র‍্যাশ)! Fever with Rashes.

  • Chicken pox

  • Small pox

  • Measles

  • Rubella

  • Allergy

  • Septicaemia

  • Infective endocarditis

  • Vasculitis

  • Dengue

Dengue তে জ্বর শুরু হওয়ার ২-৫ দিন পর petechiae বা purpuric rash থাকবে। চাপ দিলেও এই র‍্যাশ অদৃশ্য হবে না, অর্থাৎ non-blanching. মনে রাখতে হবে হাত ও পায়ের তালুতে কোন র‍্যাশ থাকবে না। এই র‍্যাশ চেনার জন্য শুধু একটা লাইন মনে রাখতে হবে, white is lands in a sea of red - লাল সমুদ্রে (র‍্যাশে) সাদা দ্বীপ (স্কিন)!

জ্বরের প্রকোপে কানে চোখে কিছু দেখছে না (photophobia), সাথে প্রচন্ড ম্যাথাব্যাথা!

  • Meningitis

  • Encephalitis

জ্বরের ঘোরে ভুলভাল বকে (Delirium)!

  • Meningitis

  • Encephalitis

  • Typhoid

অধিকাংশ জ্বরে প্রেশার কমে পালস বাড়লেও, Typhoid এ পালস কম থাকে যাকে বলে Relative Bradycardia!

জ্বর নিজে তো কোন রোগ না, এটি অন্য রোগের সিম্পটম মাত্র। জ্বরের এই প্যাটার্নগুলো জানা থাকলে অন্য ফিচারগুলো মিলিয়ে ডায়াগনোসিস সহজ হয়। ডেংগু রোগীর চিকিৎসা করতে করতে অনেকেরই জ্বরজ্বর ভাব হচ্ছে, মনে রাখা ভাল chronic stress causes a persistent low-grade fever! তাই ভয়ের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। জ্বর-যোদ্ধাদের জন্য শুভকামনা।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Fever patternsContinuous feverIntermittent feverPel Ebstein feverStep ladder feverPUOPyrexia of unknown origin

Comments (115)

MD Shahid
6y

Great writing, thanks for your details

Kawsar Uddin
6y

Thanks Sir

Talukder Ayeash
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks Sir.

এএম আসিফ রহিম
6y

চমতকার পোষ্ট! আমি ব্যক্তিগত ভাবে আপনার সব পোষ্ট মনোযোগ দিয়ে পড়ি শেয়ার ও করি কারন আমি আপনার মধ্যে অনেক ভাল বেটার ফিউচার দেখি ইনশাআল্লাহ আপনি অনেক বড় কিছু হবেন জাস্ট কিপ ইট আপ নেভার গিভ আপ পারসিস্টেন্সী ইজ দ্যা মেইন ফ্যাকটর ইন মেডিকেল পোষ্ট গ্রাজুয়েশন প্লিজ ডু রিমেমবার ইট!

Kawsar Uddin
6y

দোয়া করবেন স্যার। চেষ্টা করছি, ইনশাআল্লাহ।

Debasis Biswas
6y

Relative bradycardia and tachycardia nea lekha chi

Kawsar Uddin
6y

will write.

Mehedi Hasan
6y

bah! what a way of presentation Kawsar vaia! Thanks as always

Kawsar Uddin
6y

দোয়া করবেন ভাই।

Mehedi Hasan
6y

শিউর ভাই! আমাদের আরো আরো জ্ঞান বিতরন করবেন। ঈদ মুবারক

DrTanvir Hasan
6y

nice post..thanks..bt continuous or continued fever?

Kawsar Uddin
6y

I know it is icontinuous.

Muhammad Masud Parves
6y

apni ekta boss vai

Kawsar Uddin
6y

দোয়া ভাই।

Saimun Nesa
6y

Excellent... thanks for nice post ,, onek kiso recapitulate hoilo,,,if u don't mind can i ask u a question ?? Tumi ki medicine e Carrier korcho ??? Ami tumake Tumi kore bollam bcz me k_ 61

Kawsar Uddin
6y

Welcome Apu. Serokom e iccha Apu, but ekhono UHC te posted.

Saimun Nesa
6y

Kawsar Uddin kothai posting??tumader batchmate Dr. Anami mollick amar UHC te posted chilo , but onekdin holo BSMMU te chole asche

Kawsar Uddin
6y

Saimun Nesa pirojpur Apu.

Debasis Biswas
6y

Boss

Kawsar Uddin
6y

Thanks

শাকিলা শাহরিন লিজ
6y

অনবদ্য

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

Dr-Md Rokonuzzaman
6y

সত্তি কথা বলতে একদম একুরেটলি ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ফিবার টা আলাদা করতে পারছি না। একটু এক্সপ্লানেশন করলে খুশি হতাম।।।

Kawsar Uddin
6y

ইনশাআল্লাহ সামনে কোন একদিন লিখবো এ বিষয়ে

Abdullah Al Mamun
6y

Osadharon...thank you brother..

Kawsar Uddin
6y

দোয়া করবেন ভাই।

Tamanna Taherin
6y

full of information. thank you.

Kawsar Uddin
6y

Welcome

Dilruba Akter Rubi
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks Mam.

Shakil Jahangir
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Diabetologist Ehsan
6y

U always teach us something.... Best wishes for u...

Kawsar Uddin
6y

Thanks a lot. Keep me in your prayers.

Hiron Rahman
6y

Superb

Kawsar Uddin
6y

Thanks

Mehedi Hasan
6y

Nice presentation, as always.

Kawsar Uddin
6y

Thanks bhaiya.

Akif Rafat
6y

nice post

Kawsar Uddin
6y

Thanks.

Mezbha Uddin Chowdhury Evan
6y

Chronic stress causes a persistent low grade fever..... Nice post vaia....

Kawsar Uddin
6y

Thanks Bhaiya.

Zishanus Siddiquah Rakhi
6y

Excellent.

Kawsar Uddin
6y

Thanks

A H M Fahad
6y

Drngue তে হাত ও পায়ের তালুতেও র‍্যাশ থাকতে পারে ভাই...

Kawsar Uddin
6y

হতে পারে, atypical হয়তো। কিন্তু বইতে ছিলো rash spreading centrifugally and sparing palms and soles.

A H M Fahad
6y

Kawsar Uddin কোন বইতে?

Kawsar Uddin
6y

A H M Fahad Davidson.

A H M Fahad
6y

ওকে

Suman Ghosh
6y

Just wow kawsar.

Kawsar Uddin
6y

Thanks Dada.

Junaied Hossain
6y

vai apni boss, ager moto regular apnar post chai

Kawsar Uddin
6y

দোয়া করো ভাই।

Farhana Khanam
6y

Well done

Kawsar Uddin
6y

Thanks Apu

Sajibur Rahaman Sajib
6y

Sir apnar id te na dile pore khuje pai na

Kawsar Uddin
6y

Save the post.

Md Serajul Hoque
6y

nice

Kawsar Uddin
6y

Thanks Sir

Junaied Hossain
6y

Asif Hossain ei status ta ektu dekh

Mamun Ar Rashid
6y

অস্থির প্রেজেন্টেশন।

Kawsar Uddin
6y

Thanks bhai.

Kalyan Mitra
6y

ধন্যবাদ। উপযুক্ত সময়ে সঠিক লেখা।

Kawsar Uddin
6y

welcome Sir.

Ratan Chowdhury
6y

খুব ভালো পোস্ট।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Joyantica Das
6y

রসুনের সাথে জ্বরের কানেকশন কোন মেকানিজমে হয়? বাই দা ওয়ে সুন্দর,গোছানো পোস্ট।

Kawsar Uddin
6y

কঠিন প্রশ্ন। তবে কিছু উত্তর আছে। local irritation করে generalized vasoconstriction initiate করতে করতে পারে, রসুনের phytochemical substances, allinases enzyme থাকে যেগুলো epidermal cell এর সাথে react করে এগুলো করতে পারে। এইসব হাবিজাবি আরকি।

Joyantica Das
6y

Kawsar Uddin আচ্ছা।

আল মামুন আব্দুল্লাহ
6y

:::: জ্বরময় ঈদ, জ্বর নিয়ে চমৎকার লেখা, অশেষ ধন্যবাদ ডা. কাওসার

Kawsar Uddin
6y

দোয়া করবেন ভাই।

Nilima Afrin Anirban
6y

excellent বল্লেও কম বলা হবে!

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

Tahmina Laboni
6y

·   · Follow Reply

Kawsar Uddin
6y

Thanks

Shakil Ahmed
6y

অসাধারন ভাই

Kawsar Uddin
6y

ধন্যবাদ শাকিল।

Mosharof Hossain Himel
6y

সব সময়ই অসাধারন।

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Abdus Samad
6y

ধন্যবাদ।

Kawsar Uddin
6y

welcome Bhai.

Abdul Kader
5y

rash with fever - very sick person must take double egg

Sazib Hasan
6y

EXCELLENT PRESENTATION

Kawsar Uddin
6y

Thanks

Alomgir Kabir
6y

excellent

Kawsar Uddin
6y

Thanks

Dr-Afzal Alam
6y

Awesome. Very Helpful.

Kawsar Uddin
6y

Thanks bhaiya.

Laxman Sarkar
6y

Excellent as usual

Kawsar Uddin
6y

Thanks

Hasan-al Mamun Limon
6y

nice presentation

Kawsar Uddin
6y

Thanks

Ashish Kumar Chakraborty
6y

Excellent post.

Kawsar Uddin
6y

Welcome Sir.

Rafiqul Hasan
6y

I never read such a interesting writing on fever. May Allah bless us.

Kawsar Uddin
6y

Pray for me.

Sakibur Rahman Robin
6y

Informative presentation....

Kawsar Uddin
6y

Thanks bhai.

Farhad Hossen Kayes
6y

Sir post ta ki share kora jabe?

Shapla Khatun
6y

excellent explanation

Kawsar Uddin
6y

Thanks Apu.

Ishrat Chowdhury
6y

Sundor

Kawsar Uddin
6y

Thanks

Isti Zaman Ad
6y

r nijer vuri

MD Ahshan Habib Munim
6y

· GIPHY Reply

Kawsar Uddin
6y

Thanks

Nusrat Jahan Papree
6y

অসাধারন!

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

Emam Hossain Khan
6y

অসাধারণ দোস্ত

Kawsar Uddin
6y

ধন্যবাদ দোস্ত।

আমরিন সুলতানা
6y

অসাধারণ।

Kawsar Uddin
6y

Thanks

Sanaullah Muhammad
6y

Osadharon likheso bondhu... Medical science is an art, a philosophy, not mere a science...

Kawsar Uddin
6y

ধন্যবাদ বন্ধু। দোয়া করো আমার জন্য।