Habijabi Logo

হাবিজাবি-২৯৬

neurologygastroenterologygenetics
***********************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
May 17, 2024 at 6:43 PM
23 comments
2 images • 1 videos
Media File (1/3)
Episode illustration

#হাবিজাবি_২৯৬

Young patient, হাত পা ভীষণ শক্ত হয়ে আছে - extreme Rigidity

Elbow তে lead pipe rigidity

Wrist এ cogwheel phenomenon

কাঁপছে হাত মাথা - Resting tremor

হাত দুটো কনুইয়ের কাছে ভাজ করে রাখলে হাতের যে tremor হয় তা দেখতে পাখির ডানা ঝাপটানোর মত - wing beating tremor

সহজে কোন কিছু ধরতে পারে না, আস্তে আস্তে হাঁটে - Reduced kinesia (Bradykinesia)

Reduced kinesia (Bradykinesia)

Resting tremor

Rigidity

এই 3R থাকলে এটি Parkinsonism

এদের মুখের দিকে তাকালে মনে হবে expressionless face

এত অল্প বয়সে Parkinsonism, এর অন্য কোন কারণ চিন্তা করার আগে Wilson's disease চিন্তা করতে হবে।

চোখের দিকে তাকাতেই দৃশ্যমান KF ring

অর্থাৎ clinically এটি Wilson's disease

এই রোগে Hepatolenticular degeneration হয় due to Cu deposition.

Hepato অর্থাৎ liver involvement হয় - jaundice হয়

Lenticulo অর্থাৎ lenticular nucleus degeneration হয় - তাই এত অল্প বয়সে Parkinsonism.

হতে পারে other movement symptoms যেমন Dystonia, Chorea, Athetosis; সাথে Dementia, Learing disability, Psychosis.

Children দের সাধারণত liver involvement আগে হয়, পরে হয় neurological involvement.

একটু বড়দের neurological involvement আগে হয়, এই যেমন ওনার jaundice এর কোন হিস্ট্রি নাই - কিন্তু full blown neurological features আছে।

clinical diagnosis কনফার্ম করতে দিতে হয় serum ceruloplasmin test - যা কম পাওয়া যায়। 24 hour urinary Cu করা যায় - যা বেশি পাওয়া যায়। Hepatitis এর ফিচার থাকলে liver Cu deposition দেখতে করা যায় liver biopsy, liver function test. KF রিং খালি চোখে না পেলে করতে হয় slit lamp examination. MRI of brain এ midbrain এ face of giant panda sign পাওয়া যায়। excess Cu hemolysis করে, তখন CBC PBF করলে sign of hemolysis পাওয়া যাবে, coombs test negative হবে কারণ এটি autoimmune hemolysis না - Cu induced hemolysis.

চিকিৎসা হিসেবে Cu কমাতে দিতে হয় Cu chelating এজেন্ট যেমন D-penicillamine.

আর একটি ওষুধ হল Trientine. এটিও Cu chelation করে, পাশাপাশি Cu absorption কমায়।

Gut এ Zn ও Cu একই receptor এর সাথে যুক্ত হয় absorption এর সময়। receptor এর প্রতি Zn এর affinity বেশি থাকে Cu এর চেয়ে। Zn তাই Cu কে ঠেলে সরিয়ে দেয়, এতে কমে যায় Cu absorption. তাই চিকিৎসা হিসেবে দেয়া হয় Zn acetate.

Cu বেশি আছে এমন খাবার কম খাবে, যেমন কলিজা কিডনি, বাদাম শিমের বিচি।

এই metabolic disease এর মন্দের ভাল হলো এটি একটি autosomal recessive disease, অর্থাৎ এ রোগ কারো হতে হলে তার বাবা ও মা দুজনের থেকেই একটি করে affected gene প্রয়োজন হয়। বাবা মায়ের কেউ একজন যদি affected gene carrier না হয় তবে এ রোগ সন্তানে প্রকাশ পায় না - generation gap থাকে, তাই তূলনামূলক কম মানুষ এ রোগে আক্রান্ত হয়।

কাওসার

keywords:Wilson's diseaseKayser-Fleischer ringParkinsonismCopper metabolismD-penicillamine

Comments (23)

Ujjal Chandra Paul
2y

Excellent vaiya

Kawsar Uddin
2y

Ujjal Chandra Paul Thanks

Humayra Nazneen
2y

Excellent presentation

Kawsar Uddin
2y

Humayra Nazneen Thanks Mam

Badar Uddin Umar
2y

অসাধারণ! ধন্যবাদ! শেয়ারের অপশন থাকলে ভাল হত

Kawsar Uddin
2y

Badar Uddin Umar ধন্যবাদ স্যার। এটা ক্লোজড গ্রুপ হওয়ায় বাইরে শেয়ার অপশন নেই। স্যার আপনি কপি পেস্ট করতে পারবেন, বা পোস্ট সেভ করে রাখতে পারবেন।

Badar Uddin Umar
2y

Kawsar Uddin Thanks

Mutah Ara Begum
2y

অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম। রোগীর জন্য কষ্ট লাগলো ।

Kawsar Uddin
2y

Mutah Ara Begum ধন্যবাদ ম্যাম। রোগীর সুস্থতা কামনা করছি।

Zerine Chowdhury
2y

Wow

Kawsar Uddin
2y

Zerine Chowdhury thanks

Md Abdullah Shamim
2y

Excellent presentation

Kawsar Uddin
2y

Md Abdullah Shamim thanks

Asad Zaman
2y

খালি নিউরো কেইস দেস বেটা অন্য কিছু দে একটু শিখি jokes apart . Good one

Kawsar Uddin
2y

Asad Zaman Thanks my genius friend. লিখবো ইনশাআল্লাহ।

বিজয় সাহা শুভ
2y

Thank you for sharing

Kawsar Uddin
2y

বিজয় সাহা শুভ thanks Bijoy

Shawkat Ara Begum
2y

অশেষ ধন্যবাদ এমন একটি রোগের সঠিক আলোচনা করার জন্য !

Kawsar Uddin
2y

Shawkat Ara Begum most welcome Mam.

Shawkat Ara Begum
2y

Kawsar Uddin

Sakil Hossain
2y

Yeasin Arafat Vhuiya আজকে বাজারে যে লোকটারে দেখলাম সেইম কেজ এটা।

Mohammad Arafat Rahman
2y

গতকালই পড়লাম। Mohammad Ullah ভাই।

Rakibul Islam Rakib
2y

Thanks, vai..