#হাবিজাবি_১৫৯
একই পরিবারের দুই সদস্য, বাবা-মা।
বাবার symptoms আছে।
মায়ের symptoms নাই।
দুজনেরই RT-PCR করা হল।
বাবার positive.
মায়ের negative.
খবর জানলো তাদের ছেলে।
সে এক অদ্ভুত কাজ করলো!
তার বাবা-মাকে জানালো ঠিক উল্টোটা!
বাবার negative!
মায়ের positive!
বাবা-মাকে সে বললো, 'যেহেতু তার মায়ের রিপোর্ট positive, এবং তারা দুজন একই ঘরের সদস্য তাই তার বাবার রিপোর্ট negative হলেও - সেটা false negative হতে পারে! তাই তার বাবার এখনই কোন repeat test করার দরকার নেই, বরং দুজনেই দুজনার মত আলাদা রুমে isolation maintain করুক!'
দুজন দুই রুমে আলাদা isolation maintain করতে থাকলো, চলতে থাকলো follow up.
interesting বিষয় হল,
মায়ের রিপোর্ট negative হলেও সে positive জানায় তার এটা নিয়ে কিছু stress হলো, কিছু symptoms ও প্রকাশ পেল, saturation fluctuations তারই বেশি ছিল!
অন্যদিকে বাবার রিপোর্ট positive, সাথে তার risk factors (DM, HTN - controlled by medicines) থাকার পরও রিপোর্ট negative জানায় তার stress ছিল তুলনামূলক কম। এতে পরবর্তীতে তার symptomatic presentations বেশ কম ছিল তার স্ত্রীর তুলনায়!
ছেলে তার বাবা-মায়ের নিয়মিত follow-up করার পাশাপাশি তাদের এই বলে counselling করতো, 'এটি একটি viral fever - যা অন্য viral fever এর মতই নিজে নিজে ভাল হয়, খারাপ হয় খুবই কম - যাদের severe কোন co-morbidities থাকে।'
এটা বেশ ভাল কাজ করেছে, কারণ তারা relax ছিল।
নির্দিষ্ট সময় পরে কোন complications ছাড়াই home isolation এ symptomatic treatment এ দুজনই প্রায় একসাথে asymptomatic হয়ে যায়। follow up টেস্ট রিপোর্ট দুজনেরই negative আসে।
প্রথম জানানো মিথ্যার সত্যতা তখন তাদের জানানো হয়!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫




