#হাবিজাবি_১১১
করোনা কি করে???
ARDS করে, respiratory failure করে।
কেউ বলে Myocarditis, MI করে।
কেউ বলে GIT তে diarrhoea, vomiting করে।
কেউ বলে cerebral edema, convulsion করে।
কেউ বলে AKI করে।
সব মিলিয়ে আরো অনেক কিছু করে!!!
আসলে এটা সবই করে! সবারই করে তা একদমই না। যাদের করে, কিভাবে কি করে সে ব্যাখা নিচে!
বাইরে থেকে রক্তে যা কিছু যায় সেটাই foreign. blood এক অদ্ভুত connective tissue, খুব স্বার্থপর! বাইরের কাউকে একদমই সহ্য করে না। তাহলে এই যে এত এত ওষুধ খাই, ইনজেকশন দিই সেগুলো কি foreign না! তাখন কি হয়?!
একটু খেয়াল করলে দেখবেন, কোন ওষুধই রক্তে দীর্ঘ সময় ধরে থাকে না। যা কিছু দেন, শরীরে ঢুকলেই pharmacokinetics শুরু হয়, যা শেষ হওয়ার আগেই সেই drug গুলো pharmacodynamics role play করে, আর আমরা ওষুধের action পাই!
একটা সময় পর drug এর biotransformation শেষে সেটা শরীর থেকে বের হওয়ার উপযুক্ত হয়, শরীর এই foreign substance কে বাইরে বের করে দেয়! আর যদি বের না হতে পারে, তাহলে কিন্তু সমস্যা! কাজ শেষে drug বের হওয়ার মূল পথগুলো হল, Kidney, Liver. তাই এই organ গুলোর function impaired হলে, এদের মাধ্যমে যে drug গুলো excrete out হয়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কিছু drug dose ও frequency কমিয়ে দিতে হবে!
এবার আপনি খুব স্বাভাবিক একটা ব্যাপার চিন্তা করুন। আপনার GIT, Skin, Respiratory tract এ normal flora আছে, কিন্তু রক্তে কোন normal flora নাই! এর কারণ ওই যে আগে বলেছি, রক্ত বাইরে কাউকে সহ্য করে না। আর তাই viremia, bacteremia হলে শরীরে তার consequence কেমন হয় সেটা আমরা জানি। septicemia, septic shock হয়ে কত রোগী যে খারাপ হয় তা হাসপাতালে আমরা প্রায়শই দেখি!
আমার এত কথা বলার উদ্দেশ্য হল, SARS-CoV-2 শরীরে ঢুকে replication হয়ে সংখ্যাবৃদ্ধি করে যখন viremia করে, তখন অনেক শরীর তাদের প্রতি exaggerated immune response দেখায়! যাদের immunity ভাল, তাদের immune response গুলো হয় controlled. আর যাদের দূর্বল immunity, risk factors থাকে তাদের exaggerated immune response এর জন্য শরীরে প্রচুর inflammatory protein release হয়। হয় তো হয়ই, switch একবার on হলে আর off হয় না। ফলে বাড়তেই থাকে cytokines, ডেভেলপ করে cytokine release syndrome (CRS).
এই ঘটনা অনেকটা 'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ' করার মত! নাক কাটার ফল খুব একটা ভাল হয় না! severe COVID-19 এ অনিয়ন্ত্রিত released cytokine গুলো widespread inflammation করে করতে পারে নিচের সবকিছুই!
★General: fever, weakness, loss of appetite.
★Respiratory: cough, SOB, PE, ARDS, respiratory failure
★GIT: nausea, vomiting, diarrhoea
★CVS: myocarditis, MI
★CNS: headache, dizziness, convulsion, cerebral edema
★Renal: AKI
★Blood: endothelial injury, hypercoagulable state, micro and macrovascular thrombosis, widespread ischaemia - infarction, multi organ failure, etc.
তাই যার হবে, তার উপরের কিছু বা সবটাই হতে পারে। যার হবে না, তার হয়তো কোনটাই হবে না!
যার হবে, তার জন্য আমরা কি করতে পারি?!
CRS হয়ে cytokine storm হচ্ছে। এই ঝড় সৃষ্টিতে যাদের ভূমিকা বেশি তাদের মধ্যে অন্যতম হল IL-6. এই IL-6 যেসব receptor এর সাথে যুক্ত হয়ে দূর্ঘটনা ঘটায়, সেই receptor গুলো যারা ব্লক করে তাদের বলে anti-IL-6 receptor antibody. এরকম একটি antibody হল Tocilizumab.
Tocilizumab সাধারণত 4-8mg/kg, usually singe dose দেয়া হয়, তাতেই তার খরচ দাঁড়ায় 20-40 হাজার টাকা! আর এটাই যে সবকিছু সামলাবে তা কিন্তু না, but it is a good try in severe COVID-19 cases.
পাশাপাশি corticosteroid is a good choice in severe COVID-19 cases. অবশ্যই with expert opinion under proper supervision.
methylprednisolone 40-80 mg OD/BD দেয়া যায়, 3 দিন দেখে response পেলে অর্ধেক dose এ আরো 3 দিন, এভাবে কমাতে হয়। monitor - if response - halve the previous dose - if not then adjust the dose if indicated/discontinue.
But be very careful!
এই drug গুলো exaggerated immune response কে suppressed করবে। এতে রোগীর উপকার হয়তো হবে, কিন্তু সম্ভাবনা বাড়বে latent infection reactivation এর, যদি তার আগে থেকেই থাকে! তাই এগুলো দেয়ার আগে অবশ্যই দেখতে হবে,
★তার TB, HBV, HCV আছে কিনা।
★GIT symptoms যেমন PUD, gut perforation করতে পারে, তাই proper PPI coverage is a must.
★Glucocorticoid গ্লুকোজ বাড়াতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
ধন্যবাদ। ভাল থাকুন সবাই।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।


