#হাবিজাবি_২৩২
ভদ্রলোক কয়েক সপ্তাহ আগে COVID positive ছিলেন। ভুগেছেন cytokine release syndrome এ। ছিলেন Hospitalized. সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
নিকট আত্মীয়ের হঠাৎ মৃত্যুর খবর শুনে তিনি বেশ বিচলিত হয়ে পড়েন। তীব্র chest pain শুরু হয়। shortness of breath (SOB) হয়, transient SpO2 fall করে, বেশ tachycardia হয়। পুরো scenario অনেকটা ACS (acute coronary syndrome) এর মত।
ভদ্রলোকের বয়স বেশি না। known cardiovascular disease বা risk factors নাই।
symptoms বিবেচনায় আপাতদৃষ্টিতে একে ACS মনে হলেও এটি মূলত Takotsubo cardiomyopathy/ Takotsubo syndrome/ stress cardiomyopathy/ broken heart syndrome.
এটি broken heart syndrome কিনা সেটি Dx এ সময় লাগবে, তাই এর initial management হবে ACS এর মতই।
পরবর্তী evaluation হবে ACS ধরেই। ECG তে transient change থাকতে পারে - আবার নাও পারে, Troponin-I বাড়তে পারে, কিন্তু coronary angiography নর্মাল পাওয়া যাবে - আর এভাবেই ACS exclude হবে।
ঘটনাটি অনেকটা Female দের Prinzmetal's angina এর মত। অতিরিক্ত environmental বা emotional stress এ হঠাৎ করে প্রচুর পরিমাণ catecholamines (noradrenaline) release হয় - যা coronary vasoconstriction করে, করে acute left ventricular outflow tract obstruction. তখন BP কমে যায়, pulse বেড়ে যায়, SOB হয়, hypoxemia হয়, এমনকি হতে পারে cardiac failure.
Echocardiography করলে অনেকের apical ballooning of left ventricle পাওয়া যায়, যা দেখতে অক্টোপাস ধরার জাপানি মাটির ফাঁদের (Takotsubo) মত।
Female দের Takotsubo cardiomyopathy বেশি হলেও, COVID pandemic এ অনেক Male দেরও এটি হচ্ছে - বিশেষ করে যারা cytokine storm এ ভুগেছে। কারণ ধারণা করা হয় cytokine stress এ তাদের transient myocardial weakness থাকে - যা এটির একটি risk factor.
ঘটনাটি সাধারণত self limiting. ঘটনার ১ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে অধিকাংশ রোগী ভাল হয়ে যায়। arrhythmia বা LVF এর সম্ভাবনা থাকলে ততদিন ACEi+beta blocker দেয়া হয়।
তাই যারা severe COVID থেকে সুস্থ হয়ে বাড়িতে আছেন, তাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। কোন রকম stress এ যেন তারা না থাকেন সেদিকে খেয়াল রাখতে হবে। evaluate করে stress indication এ দেয়া যেতে পারে anxiolytic. খুব খারাপ কোন সংবাদ হঠাৎ তাদের না দেয়াই ভাল, দিলেও বেশ carefully.
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
