#হাবিজাবি_২৫১
Flupentixol with melitracen combination
এটি antipsychotic drug, কিন্তু বাংলাদেশ এটি সর্বরোগের ওষুধ! আর তাই বাংলাদেশের অখ্যাত বিখ্যাত প্রায় সব কোম্পানিই এটি বাজারজাত করে। তার কারণ?
বাংলাদেশে এটি খুব চলে! অপাশ করা কোয়াক থেকে শুরু করে পাশ করা ছোট বড় অনেকেই এটি অনেক লেখেন! কে জানি বলেছিলো গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া নাকি প্রেসক্রিপশন কমপ্লিট হয় না! এটিও অনেকের প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধের মত must to prescribe! হার্টের সমস্যা, মাথার সমস্যা, বাতের সমস্যা, ঘুমের সমস্যা, প্রেশারের সমস্যা, প্রেসক্রিপশনে সব ওষুধের শেষে এটি যেন থাকবেই!
যদিও অনেক প্রেসক্রিপশনে নির্দিষ্ট সময়ের জন্য লেখা থাকে, কিন্তু রোগী সাময়িক আরাম পায় বলে মাসের পর মাস, বছরের পর বছর এটি খেতেই থাকে। দীর্ঘ মেয়াদে এটি সেবনে resistance ডেভেলপ করে, ডেভেলপ করে dependency. আর এর ফলে রোগীর প্রাথমিক সমস্যা বহুগুণে ফিরে আসে। dependency তৈরি হওয়ায় রোগী এই ওষুধ বাদও দিতে পারে না - বাদ দিলেই শুরু হয় নানাবিধ withdrawal effect - অস্থির লাগে, মাথা ব্যথা করে, ঘুম আসে না, হাত পা জ্বালাপোড়া করে, আরো কত কি!
দীর্ঘমেয়াদে এটি ব্যবহারে side effects তো আছেই - extrapyramidal symptoms অর্থাৎ parkinsonism করতে পারে, এমনকি করতে পারে neuroleptic malignant syndrome এর মত emergency, হতে পারে cardiac arrhythmia.
আমাদের পার্শ্ববর্তী দেশ India তে এটি নিষিদ্ধ। আজ থেকে প্রায় ৭ বছর আগে নিষিদ্ধ করার কথা ছিল বাংলাদেশেও, সেরকমই রিকমেন্ড করে drug administration committee, কিন্তু সেটি কার্যকর হয়নি!
এই ওষুধের inventor একটি Danish কোম্পানি, কিন্তু Denmark এ এটি নিষিদ্ধ। এটি নিষিদ্ধ USA, Canada, UK, Japan সহ বেশ কয়েকটি দেশে। কিন্তু কেন আমাদের দেশে এটি এখনো চলে, আরো কতদিন চলবে জানি না।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫