Habijabi Logo

হাবিজাবি-৩৩৫

endocrinology
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
July 30, 2025 at 3:28 PM
5 comments
3 images • 1 videos
Media File (1/4)
Episode illustration

#হাবিজাবি_৩৩৫

ইয়াং পেশেন্ট। পেশায় ড্রাইভার। অনেকদিন ধরে তার জ্বর, পাতলা পায়খানা, ওজন কমে যাচ্ছে।

ড্রাইভার, বিভিন্ন জেলায় যেতে হয়, তাই শুরুতে exposure history নিতেই positive history দিলো। HIV অনুমানে রাখলাম, কিন্তু এতদিন ধরে শুধু এতটুকুই symptoms, আর কিছু নাই একটু অস্বাভাবিক মনে হলো।

রোগী অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক অনেক মাল্টিভিটামিন, হার্বাল হোমিওপ্যথি খেয়েছে। কিন্তু উন্নতি হচ্ছে না। অনেক টেস্ট করেছে যার মধ্যে HIV test, TB test, CXR, USG, endoscopy & colonoscopy করা আছে। এগুলো সব নর্মাল।

এবার একটু intensive history নেয়ার পালা। এই যে রোগীর weight loss, কিন্তু তার কোন appetite loss নাই। এই যে রোগীর জ্বর, কিন্তু বাইরে থেকে তেমন বুঝা যায় না, ভিতরে feverish feeling.

এগুলো significant history. সেই সূত্র ধরে রোগীর কোন weather preference আছে কিনা, heat intolerance আছে কিনা জিজ্ঞেস করতেই, তার কোন weather preference নাই - শীত গরম দুটোই অসহ্য লাগে।

সব systemic inquiry শেষে আর কিছু পেলাম না।

এবার examination এর পালা। Exophthalmus নাই, আর কোন eye findings নাই। Neck swelling নাই, Tachycardia নাই, BP নর্মাল, Jerks normal. Heart, Lungs & Abdomen normal.

Only positive finding is ভিডিওতে যেটা দেখা যায়, very fine tremor. কাগজ বাতাসে নড়ছে না, AC বন্ধ করে ভিডিও করা।

এরপরের চিত্র ছবিতে।

TSH কম, FT4 বেশি।

Thyroid scan: intense radiotracer uptake

Finally, এটা Graves disease

প্রেসক্রিপশন ভর্তি ওষুধ বাদ দিয়ে আপাতত একটি ওষুধেই তার সমাধান।

ডা. কাওসার

কে-৬৫

keywords:Graves' diseaseHyperthyroidismFine tremorWeight lossThyroid scan

Comments (5)

Arifur Rahman
1y

Alhamdulillah again freedom at midnight

Al Masum
1y

What is your treatment plan??

Shuprio Paul Shuvo
1y

If Thyroid Gland is enlarged, Why was it not found during G.E?

Waes Maruf Rahman
1y

Excellent।

Tansib Jaman
1y

· Reply

Comment attachment