#হাবিজাবি_১৬৬
রোগীর বুকে চাপ দিয়ে ব্যথা।
Pulse, BP কম।
ECG: Inferior MI
Inferior MI হয় Right coronary artery occlusion এর জন্য। আর মূলত এটিই blood supply দেয় SAN, AVN কে।
blood supply কম পেয়ে এসব conducive tissue গুলোর activity কমে যায় - তাই কমে যায় pulse.
আবার right coronary artery যেহেতু right ventricle কেই প্রধানত blood supply দেয়, তাই Inferior MI তে হার্টের right ventricular infarction বেশি হয়।
right ventricular infarction হলে তার pumping activity কমে যায়।
pumping activity কমে গেলে right ventricle থেকে blood pulmonary artery হয়ে - lungs হয়ে - pulmonary vein হয়ে - left atrium হয়ে - left ventricle এ যেতে পারে না।
আর এর ফলে left ventricle এর preload কমে যায় - কমে যায় stroke volume - কমে যায় BP.
আর এভাবেই Inferior MI হলে রোগীর pulse BP কমে।
ছোট্ট ঘটনা।
তামিমের বাবার বুকে ব্যথা। তিনি HTN এর রোগী। বাসায় BP মেশিন আছে। তো একদিন তার বুকে চাপ দিয়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। তামিম মেডিকেলে পড়ে। থাকে অন্য শহরে। তামিম তার মাকে বলে বাবার BP দেখতে। BP কম। Pulse ও কম। তামিম তার বাবাকে saline আর তরল জাতীয় খাবার খাওয়াতে বলে দ্রুত। তারপর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে ECG করাতে বলে। ECG তে Inferior MI আসে। সে যাত্রায় তামিমের বাবা বেঁচে গিয়েছিলো, হয়তো তার ওই টাইমলি কাজটুকুর জন্যই, যা তার বাবাকে পরবর্তী চিকিৎসা গ্রহণের সুযোগ ও সময় দিয়েছিলো!
ঘটনার শিক্ষা হলো, কোন কিছু ধারে না কাঁটার সুযোগ না থাকলে, তাকে ভারে কাঁটার চেষ্টা করা যায়! কি রকম সেটা?
তামিমের বাবার Inferior MI হয়ে right ventricular infarction হয়ে উপরের ঘটনা ঘটেছিল। তাকে যখন saline খাওয়ানো হয় তখন তার venous return বেড়ে যায় right ventricle এ। আর এর ফলে right ventricle নিজে ততটা pump না করতে পারলেও শুধু venous return বেড়ে যাওয়ার জন্য সে বাধ্য হয়ে উপরের pathway হয়ে blood কে left ventricle এ পাঠাতে। আর এটা সহজ কারণ pulmonary circulation হল low pressure-low flow-high compliance, তাই এই কাজে right ventricle কে অতটা বেগ পেতে হয়না।
আর এর ফলে left ventricle এর preload বেড়ে গিয়ে stroke volume বেড়ে যায় - বেড়ে যায় BP - বেড়ে যায় major organ perfusion - renal perfusion. আর এমন না হলে major organ perfusion কমে গিয়ে যেমন renal perfusion কমে AKI হতে পারতো!
সব কথার জিস্ট হলঃ right coronary artery occlusion হয়ে Inferior MI হলে fluid management এর দিকে বেশ গুরুত্ব দিতে হবে।
আর এক রোগী। তারও চাপ দিয়ে বুকে ব্যথা।
Pulse বেশি। BP নর্মালের চেয়ে একটু নিচে। শ্বাস নিতেও কেমন জানি কষ্ট হয়।
রোগী গেল এক হাসপাতালে। তাকে দেয়া হল স্যালাইন!
তার শ্বাসকষ্ট আরো বেড়ে গেলো।
Chest base auscultation করে bibasal creps পাওয়া গেল।
আপাতত বুঝা গেলো এটা অন্তত Inferior MI না।
ECG করা হলঃ Lateral MI
যেহেতু এটা Lateral MI তাই infarction হয় left ventricle এ। আর preload যতই ভাল থাকুক, এই দূর্বল left ventricle ঠিকমত blood pump করতে পারবে না - তাই stroke volume কম - তাই তার BP ও নিচের দিকে।
আর left ventricle এর মূল সাপ্লাই আসে যেহেতু left coronary artery দিয়ে, তাই এটি occlusion হলেও conductive tissue তে blood supply নিয়ে অত চিন্তা নেই। আর তাই তার pulse কমে না, বরং left ventricular output কমে যাওয়াও সেটি বাড়াতে sympathetic overactivation হয়ে Pulse আরো বেড়ে যায়, বাড়ানোর চেষ্টা করে left ventricular contraction.
left ventricle এর preload ঠিক থাকলেও তার যেহেতু stroke volume কম - তাই বেড়ে যাচ্ছে তার afterload. এভাবে afterload বাড়তে বাড়তে left ventricle ফুলে ঢোল হয়ে যাচ্ছে - আর load নিতে না পেরে left ventricle থেকে blood back flow করছে mitral valve হয়ে left atrium এ - আর সেখান থেকে pulmonary vein এ - হচ্ছে pulmonary venous congestion - আর এর ফলে হচ্ছে pulmonary oedema - আর এতেই রোগীর শ্বাসকষ্ট বেশি - পাওয়া যাচ্ছিলো bibasal crepitation.
এখন এই রোগীকে যখন saline দেয়া হল, তখন তার left ventricle এর preload আরো বেড়ে গেলো - আরো বেড়ে গেলো তার afterload - আরো বেড়ে গেলো তার pulmonary oedema - আরো বেড়ে গেল তার শ্বাসকষ্ট।
এই কথার জিস্ট হলঃ left coronary artery occlusion এর জন্য যে MI গুলো হয় যেমন lateral MI তে fluid দেয়ার আগে হাজার বার চিন্তা করতে হবে!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫