#হাবিজাবি_১৯৫
রোগী COVID positive, ১ম কিংবা ২য় বার। CBC ভাল, CRP ভাল, Ferritin ভাল, D-dimer ভাল, CXR ভাল, SpO2 ভাল, HRCT তে হয়তো very early change. কিন্তু বাড়তি সতর্কতা হিসেবে Steroid খেতে দেখেছি, জানি না COVID-19 এ steroid এর কোন preventive role আছে কিনা!
কিন্তু বাস্তবতা হল, Steroid খেয়ে impaired glucose tolerance এ ভোগা COVID-19 positive রোগীর hyperglycemia হতে দেখেছি, fluid overload হতে দেখেছি, কোন অল্প বয়সি বা বেশি বয়সী Hypertensive রোগীর cardiac workload বেড়ে যেতে দেখেছি, আর এতে বেড়ে যেতে দেখেছি respiratory distress, কমে যেতে দেখেছি SpO2, কমে যেতে দেখেছি নিজস্ব immunity - আর বেড়ে যেতে দেখেছি complications. আর এতে যে রোগীটি বাসায় বসেই হয়তো সুস্থ হতে পারতো, বা হয়তো ভুগতো না কোন unexpected complications এ, তাকে complications নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখেছি।
Unnecessary Steroid ব্যবহারে উপরের সমস্যাগুলো হয়ে রোগী খারাপ হতে পারে, Secondary bacterial infection হয়ে রোগী খারাপ হতে পারে, খারাপ হতে পারে COVID-19 এর জন্যও। তাই যত্রতত্র Steroid নয়, ইচ্ছেমত Steroid নয়।
COVID-19 এ Steroid ব্যবহারের নির্দিষ্ট indications আছে, যা নিয়ে বহু আগেই বারবার বলেছি। পরিচিত কেউ পরামর্শ চাইলে তাদের সেভাবেই পরামর্শ দিয়েছি। নিয়ম মেনেই যেসব COVID-19 রোগীদের নির্দিষ্ট indication আছে তাদের steroid প্রেসক্রাইভ করেছি। কিন্তু অনেকেই বিষয়গুলো ঠিকভাবে মানেন না, মনে করেন আগেভাগেই এটা দেয়া উত্তম! আর তাই তারা হুটহাট steroid প্রেসক্রাইভ করে দেন। mild to moderate COVID-19 case এ steroid উপকার করবে কিনা সেটি এখনো নিশ্চিত না, কিন্তু ইচ্ছেমতো ব্যবহারে হিতে বিপরীত হতে কতক্ষণ!!!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

