#হাবিজাবি_২৬৮
ভুলে ভরা asthma treatment!
asthma একটি chronic disease, মাঝেমাঝে যার acute attack হয়, তাই তার চিকিৎসা শুরু করতে হয় স্বল্প খরচের অল্প ওষুধ দিয়ে, যেন রোগী সেটা দীর্ঘদিন বহন করতে পারে। অনেকে শুরুতেই একসাথে steroid inhaler, SABA inhaler, LABA inhaler, SAMA inhaler, LAMA inhaler, montelukast, doxofylline ব্যবহার করেন - এটি ভুল। proper counselling করা হয় না রোগ ও ওষুধের বিষয়ে - এটি আরো বড় ভুল।
কয়েকটি key-point এভাবে মনে রাখা যায়।
asthma একটি দীর্ঘ মেয়াদি রোগ, আপাতত তাই short acting SABA, SAMA inhaler বাদ।
asthma তে local airway inflammation হয় তাই শুরুতেই systemic drug যেমন Montelukast, Doxofylline, oral steroid বাদ।
তাহলে বাকি থাকে শুধু steroid inhaler. এটাই প্রাথমিক ওষুধ। asthma তে airway inflammation থাকে - তাই তার মূল treatment হল steroid inhaler.
Low dose এ শুরু করতে হয়, কারণ side effects.
asthma attack যেন না হয় তাই দিতে হয় Maintenance therapy
শুধু steroid inhaler প্রেসক্রাইভ করেই কি দায় সারা যাবে? যাবে না। inhaler কিভাবে নিবে শিখিয়ে দিতে হবে - ভুলভাবে নিলে কাজ হবে না বরং হতে পারে oropharyngeal fungal infection বলে দিতে হবে - শিখিয়ে দিতে হবে oral hygiene, inhaler নেয়ার জন্য spacer device লাগবে কিনা সেটিও দেখতে হবে - লাগলে দিতে হবে।
asthma acute attack রোধে aggravating factors প্রতিরোধে নিয়ম কানুন যা আছে সব ভালভাবে শিখিয়ে দিতে হবে।
smoking airway inflammation বাড়ায়। smoker হলে তাকে cessation advice দিতে হবে, অন্যথায় তাকে অন্যদের চেয়ে বেশি ডোজে steroid inhaler নিতে হবে। betel nut এ থাকা arecholine asthma attack করে, পান সুপারি বাদ দিতে বলতে হবে। NSAID, Aspirin, beta blocker খায় কিনা দেখতে হবে৷
এবার ধরুন, Maintenance থেরাপি চলার মাঝেই asthma attack হচ্ছে, তখন বুঝতে হবে Maintenance থেরাপির পাশাপাশি তার এখন Reliever থেরাপিও লাগবে। Reliever হিসেবে LABA দেয়া হয় - কারণ এরা quick relieve দেয়।
পূর্বে চলা steroid inhaler (Maintenance) ও এই নতুন দেয়া LABA inhaler (Reliever) কে একত্রে একটি combination inhaler হিসেবে দিতে হয়।
এই Maintenance And Reliever Therapy একত্রে MART থেরাপি হিসেবে পরিচিত।
যেমন কোন রোগী সকাল-সন্ধ্যা দু'বার Maintenance therapy হিসেবে এই combination inhaler নিচ্ছে, মাঝে দুপুরে dust exposure এ তার acute attack হলে সে ওই একই inhaler টাই Reliever হিসেবে তখন একবার নিবে।
এতেও তার asthma control হচ্ছে না। তাহলে LABA বাদ - এবং বাড়াতে হবে steroid inhaler.
উন্নতি হচ্ছে, কিন্তু আশানুরূপ না। যেহেতু কিছু উন্নতি হচ্ছে তাই LABA থাক - কিন্তু যেহেতু আশানুরূপ না তাই বাড়াতে হবে steroid inhaler. কিন্তু steroid inhaler বাড়ালে তার steroid induced পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হতে পারে, যেমন তিনি হয়তো singer - oropharyngeal fungal infection হলে তার পেশাগত সমস্যা হতে পারে, তখন তার steroid inhaler আর না বাড়িয়ে দিতে পারি Montelukast বা Doxofyline.
তাতেও তার উন্নতি হচ্ছে না তখন তার steroid inhaler side effects যেমনই হোক, বাড়িয়ে দিতে হবে steroid inhaler, এভাবে বাড়াতে বাড়াতে maximum tolerated dose of steroid inhaler.
আর যদি উন্নতি হয় - asthma controlled, তবে চলবে সেভাবেই। কিন্তু এই চলা অনন্তকালের জন্য নয়। কারণ অনন্তকাল high dose steroid inhaler চললে systemic side effects হবেই, তাই ৩ মাস পরপর steroid inhaler কমিয়ে trial দিতে হবে - attack না হলে আবার কমাতে হবে, এভাবে minimum যে steroid inhaler dose এ সে ভাল থাকে তাকে সেটায় নিয়ে যেতে হবে। steroid এই ব্যবহার অনেকটা পাহাড়ের চূড়ায় ওঠার মত, minimum থেকে maximum dose until asthma is controlled, controlled হলে maximum থেকে আবার minimum dose - যেটাতে asthma controlled.
steroid inhaler এর পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, অর্থাৎ বাড়াতে বাড়াতে আর যখন steroid বাড়ানোর সুযোগ নাই তখন সাথে দিতে হবে LAMA বা oral SABA.
তাতেও তার শেষ রক্ষা হচ্ছে না, সব বাদ দিয়ে তখন দিতে হবে systemic অর্থাৎ oral steroid. প্রস্তুতি নিতে হবে systemic side effects এর।
এক্ষেত্রে ৩ সংখ্যার একটি নিয়ম মনে রাখা যায়। ৩ সপ্তাহের বেশি steroid দিলে যেমন tapering লাগে, তেমনি ৩ মাসের বেশি steroid দিলে লাগে bone protection Bisphosphonate.
oral Steroid এও কাজ হচ্ছে না, বরং বাড়ছে systemic side effects এর ঝুঁকি, তখন যেতে হবে আরো advance level এ - monoclonal antibody.
যেতে যেতে এখন আকাশে! মহাকাশে যাওয়ার আগে আবার ডিটেইলস হিস্ট্রি নিতে হবে তার lifestyle সম্পর্কে। smoking, pet animals, home environment, allergen exposure, occupational risk related নিয়মকানুন সে ঠিকমতো মানছে কিনা। Dx ঠিকমতো হয়েছে কিনা, anxiety, GERD, post nasal drip, sinusitis, nasal polyp, allergic rhinitis কিনা। আর একটু বড় কারণ যেমন EGPA বা ABPA আছে কিনা সেটিও দেখতে হবে।
এরপরের অপশন mechanical device - CPAP, BiPAP machine দিয়ে airway inflation & oxygenation করতে হবে।
এগুলো সব chronic asthma treatment.
acute severe asthma, life threatening asthma, near fatal asthma রোগের চিকিৎসা hospitalised করে দিতে হবে। oxygen, nebulized bronchodilator, IV bronchodilator এর পাশাপাশি প্রয়োজন হতে পারে non invasive & invasive mechanical ventilation.
আমার childhood asthma ছিল, আগে inhaler নিতাম - ওষুধ খেতাম, এখন কিছু লাগে না। last exacerbation ছিল COVID infection এর সময়। আলহামদুলিল্লাহ।
কাওসার