#হাবিজাবি_৩৬৬
রোগীর সমস্যা dyspepsia. Upper GI endoscopy & CLO করে PUD plus H. Pylori positive পাওয়া গেল, H. Pylori eradication therapy দেয়া হলো। Dyspepsia কমলো, তার কিছুদিন পর নতুন complaints হলো শরীর ব্যথা, বিশেষ করে হাতে ও পায়ে, সাথে শক্তি পায় না।
general & systemic examination শেষে পেলাম শুধু muscle tenderness & proximal myopathy.
এটা Myositis কেন সেটা খুঁজে বের করতে হবে, অনেক কিছু চিন্তা করলাম। রোগী high dose statin খায় IHD এর জন্য, সম্প্রতি ২ সপ্তাহ Quinolone খেয়েছে, এসবের জন্য কিছু হচ্ছে কিনা।
রোগীর facial skin কিছুটা dark. তাদের ভাষ্যমতে চুলে কলপ দেয়ার পর এমনটা হয়েছে। আর কোন skin manifestation খুঁজে পেলাম না। locomotor system & skin examination এ আর কিছু নাই।
CPK করতে দিলাম, অনেক বেশি।
Myositis আছে, কিন্তু এটা drug induced myositis না কারণ offending drug withdraw করা হয়েছে পূর্বেই।
হঠাৎ কয়েক মাস আগে দেখা একটা case এর কথা মনে পড়লো। তার সমস্যা ছিল জিহবা ভারভার লাগে। তার ক'দিন পর রোগীর breathlessness. রোগীর COPD আছে, IHD with Heart failure আছে৷ chest এ creps পাচ্ছিলাম, orthopnea আছে। কিন্তু রোগীর significant proximal muscle weakness, ফাইনালি সেটা diagnosis হয় myasthenia gravis, myasthenic crisis এর জন্য রোগীর breathlessness ডেভেলপ করে।
সেটা চিন্তা করে এই রোগীর EMG, ANA, ENA profile এডাভাইস করি। EMG তে non-inflammatory myopathy, কিন্তু অন্যদিকে ANA positive & anti Mi2 positive, অর্থাৎ এটা inflammatory myositis - Dermatomyositis.
আল্টিমেটলি রোগীর রোগ ধরা পড়লো।
Dermatomyositis একা যেমন থাকতে পারে, থাকতে পারে paraneoplastic syndrome হিসেবে, বিশেষ করে Lung cancer, Gastric cancer, Breast cancer এ। ওনার PUD ছিল, H. Pylori positive ছিল যা Gastric cancer এর একটি risk factor, যার জন্য H. Pylori eradication করা হয়েছে। কিন্তু তবুও তার follow up upper GI endoscopy করতে হবে। chest xray নর্মাল, breast lump নাই।
Dermatomyositis এর রোগীর breathless হতে পারে কয়েকটি কারণে যেমন pulmonary fibrosis, intercostal & diaphragmatic myopathy, Esophageal dysmotility হয়ে aspiration pneumonia হতে পারে। ওনার এখন কোন shortness of breath নাই।
Pneumatosis cystoides intestinalis হতে পারে, যেখানে gut wall এর submucosa তে air filled cyst থাকে। ওনার এমন কোন symptoms নাই।
muscle biopsy করা দরকার, biopsy site localize করতে লাগে MRI. আপাতত আর investigation এ যাওয়া হলো না কিছু কারণে, শুরু করলাম glucocorticoid. Inflammation কমলে কমে আসবে CPK.
glucoorticoid এ response করছে, না করলে তখন add করতে হয় steroid sparing agent. respiratory involvement থাকলে IV steroid লাগে, refractory case এ লাগে biologic, immunoglobulin.
দীর্ঘমেয়াদি steroid ব্যবহারে আছে side effect, steroid নিজেও করতে পারে myopathy, তাই সেদিকেও খেয়াল রাখতে হবে, steroid gradually tapper করে lowest possible dose maintenance এ রাখতে হয়।
আলহামদুলিল্লাহ, অবশেষে রোগীর rare রোগটির diagnosis & treatment হলো, যা প্রতি ১০ লাখ মানুষে মাত্র ২-১০ জনের হয়।
কাওসার
কে-৬৫



