#হাবিজাবি_২৫২
তিনি পেশায় কৃষক। জমিতে কাজ করতে গিয়ে পায়ে কিছু একটা বিঁধে যায়। ১ম দিন অতটা গুরুত্ব না দিলেও, ২য় দিন যান হাসপাতালে।
দেয়া হয় Tetanus toxoid.
ওরাল এন্টিবায়োটিক, সাথে ব্যথার ইঞ্জেকশন বড়ি।
পভিসেপ দিয়ে হালকা ড্রেসিং করা হয়। কিন্তু foreign body রয়ে যায় ভিতরে। বাড়িতে এসে পরদিন খুঁচিয়ে সেটি বেরও করেন।
ঘটনার ৫ম দিনে রোগী এমন rigid অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
Clostridium tenani একটি gram positive bacteria, যার মূল অস্ত্র হল Exotoxin. এই Exotoxin এর মূল টার্গেট হল anterior horn cells - যা থেকে motor fibre গুলো বের হয়। আর এই motor fibre গুলোই affected হয়ে টিটেনাসে ট্রো (TRO) হয়! TRO তে সব Tight হয়ে যায়।
T- Trismus
R- Risus sardonicus
O- Opisthotonus
রোগীর ১ম যে symptom প্রকাশ পায় সেটি Trismus - lockjaw, চোয়াল শক্ত হয়ে আছে।
রোগীর ২য় যে symptom প্রকাশ পায় সেটি Risus sardonicus, কপালের দিকে খেয়াল করলে - Frontalis spasm হয়ে wrinkle হয়ে আছে, angle of the mouth এর Risorius spasm হয়ে widening of mouth হয়ে আছে। আর এসব মিলিয়ে তার মুখের এ অবস্থাই হল Risus sardonicus.
রোগীর ৩য় যে symptom প্রকাশ পায় সেটি Opisthotonus, ঘাড় মাথা ও শরীরের muscle spasm হয়ে শরীরটা পিছনের দিকে ধনুকের মত বাঁকা হয়ে আছে। এ কারণেই Tetanus কে বাংলায় বলে ধনুষ্টংকার।
গর্ভবতী মায়েদের Tetanus vaccine দেয়া হয়ে, বাচ্চাদেরও দেয়া হয় routine vaccination এ। কিন্তু বিপত্তি বাঁধে বুড়োদের নিয়ে যারা সাধারণত unvaccinated. পাশাপাশি তাদের বয়স, সব মিলিয়ে তাদের mortality rate অনেক অনেক বেশি, more than 50% - অর্থাৎ এই ষাটোর্ধ্ব বয়সী মানুষেরা Tetanus এ আক্রান্ত হলে তাদের প্রতি ২ জনের ১ জনই সাধারণত মারা যায়!
Tetanus toxin ছড়িয়ে পরলে রোগী খুব toxic হয়ে যায়, এই রোগী এমনটাই ছিলেন। কিছুক্ষণ পরপরই তার violent muscle spasm হচ্ছিলো, তাকে স্থির রাখতে বেগ পেতে হচ্ছিলো সাথে আসা সবাইকে। দৃশ্যটা বেশ ভয়ংকর, রোগীর grave look দেখাটাও ছিল কষ্টকর।
এমন রোগীকে রাখতে হয় শান্ত পরিবেশে, কারণ শব্দ muscle spasm কে stimulate করে। ২৫ বেডের ওয়ার্ডে রোগী থাকে অন্তত ২০০, সাথে তাদের কয়েকশ এটেন্ডেন্টস, সব মিলিয়ে এটি মানুষে গিজগিজ করা ছোটখাটো একটি মাছের বাজার। আর এমন পরিবেশে এসব রোগীর symptom প্রশমন দূরুহ।
চিকিৎসা হিসেবে IV Teatuns anti-toxin, IV Penicillin, IV Diazepam দেয়া হয়। পাশাপাশি Oxygen & Fluid. কিন্তু তেমন কোন উন্নতি নেই।
রোগীর respiratory distress শুরু হয় due to laryngeal & respiratory muscle spasm. ICU call দেয়া হয় for mechanical ventilation - বেড খালি পাওয়া দুষ্কর। ultimately patient expired, আল্লাহ তাকে মাফ করুক।
এমন অবস্থা তৈরি হলে এ থেকে রোগীকে বাঁচানো বেশ কঠিন। তাই prevention is the only way out.
আমাদের পরিবেশ এখনো অতটা পরিচ্ছন্ন হয়ে ওঠেনি উন্নত দেশের মত, অনেক মানুষের মাঝেও নেই তেমন একটা সতর্কতা অবলম্বন। তাই মাঠে ঘাটে কাজ করা বিশেষ করে খালি পায়ে কাজ করা কৃষকদের এমন injury with foreign particles খুবই কমন। আর এমন অবস্থায় Tetanus prevention এ দ্রুত হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি।
হাসপাতালে যাওয়ার পর যেটা জরুরি সেটা হল proper debridement of wound. পভিসেপ তুলায় ভিজিয়ে কোন রকম মুছে দিলেই কাজ শেষ হবে না, বরং ভাল করে wound debridement করতে হবে। এই রোগীর foreign body যথাস্থানেই ছিল।
তারপর পায় দামি antibiotic. এর চেয়ে সস্তার Penicillin/Erythromicin/Metronidazole ই বেশি কার্যকর।
শেষে পায় শুধু Tetanus toxoid, যা antibody তৈরি করতে কিছুদিন সময় নেয়।
বরং, এ অবস্থায় বেশি জরুরি হল Tetanus anti-toxin, যা absorbed toxin কে দ্রুত neutralise করার চেষ্টা করে। ধন্যবাদ। (স্বজনদের মৌখিক অনুমতি নিয়ে ছবিগুলো তোলা)
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

