#হাবিজাবি_১৫৬
বুড়ি নানির Asthma আছে। সারা বছর তিনি Theophylline/Doxyphylline খান।
নানির COVID-19 positive.
নাতি নানিকে Azithromycin খাইতে বলে।
Antibiotic কয়েকদিন খাওয়ার পর কোথায় সুস্থ হয়ে পান চিবাবে তা না, নানির অবস্থা হালুয়া টাইট! সারাদিন তার nausea, vomiting, বুক ধড়ফড় করে!
নাতি নানির pulse দেখেঃ Tachycardia
ECG করায়ঃ long QT
S. Electrolyte করায়ঃ Hypokalemia
নানির কন্ডিশন দিনে দিনে কাহিল। ভর্তি করানো হয় হাসপাতালে। সেখানে তাকে দেয়া হয় Moxifloxacin.
হঠাৎ একদিন নানির convulsion শুরু হয়!
শুরু থেকে শেষ পর্যাপ্ত নানির যা হল, তার ডায়াগনোসিস Theophylline Toxicity.
কারণ দুই culprit drug,
Macrolides (Azithromycin)
Quinolones (Moxifloxacin)
মুড়ির মত Azithromycin/Clarithromycin/Ciprofloxacin/Moxifloxacin খাওয়া বা খাওয়ানোর বাতিক তো আমাদের আছেই। পাশাপাশি এরকম কোন ওষুধ খায় কিনা সেটাও জানার বাইরে থেকে যায় অধিকাংশ সময়।
এমনকি আমাদেরই অনেকে COVID positive, যাদের fever, dry cough ও mild respiratory distress আছে, তারাও সমানে Azithromycin ও Doxyphylline খাচ্ছে!
আল্লাহ সবাইকে সাহায্য করুক, সুস্থ রাখুক, ধৈর্য্য আর একটু বাড়িয়ে দিক। ফি আমানিল্লাহ্।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
