#হাবিজাবি_২৯১
ওনার অনেক বছর আগে kala-azar হয়েছিল। তার বাড়ি endemic zone এ না, কিন্তু কাজের জন্য বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হয় তাকে, যেখানে তিনি থাকতেন মাটির ঘরে।
এরপর তার kala-azar হয়, splenomegaly ছিল, চিকিৎসা শেষে ভাল হয়ে যান। এখন তার splenomegaly নাই, কিন্তু skin & mucous membrane জুড়ে এরকম maculo-papulo-nodular lesions.
এটি PKDL (post kala-azar dermal leismaniasis). kala-azar (visceral leishmaniasis) ভাল হওয়ার অনেক বছর পরেও এটি হতে পারে। আর এর কারণ - অনেকের ক্ষেত্রে কিছু parasites রয়ে যায় skin এ, যে জন্য হয় immunological reaction - ফলাফল এই PKDL.
skin থাকা এই parasite গুলো থেকে sand fly এর মাধ্যমে kala-azar ছড়াতে পারে অন্য মানুষে। অর্থাৎ PKDL এ ভোগা মানুষ গুলো focal reservoir হিসেবে কাজ করে। তাই তাদের চিকিৎসা অতীব জরুরি, আর kala-azar এর চেয়ে দীর্ঘ মেয়াদে চিকিৎসা দিতে হয় PKDL এর।
কাওসার
কে-৬৫
