Habijabi Logo

হাবিজাবি-৮৬

infectiouspharmacology
***************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
August 23, 2019 at 9:00 PM
22 comments
No media

#হাবিজাবি_৮৬

#Linezolid

এটা একটা narrow spectrum antibiotic, কাজ করে শুধু gram positive bacteria গুলোর বিরুদ্ধে।

★ একটু ব্যতিক্রমঃ এটা কাজ করে Mycobacterium tuberculosis এর বিরুদ্ধেও, যেখানে এটা দেয়া যায় second line drug হিসেবে MDR TB তে!

এটা একদিকে যেমন narrow spectrum, অন্যদিকে তেমনি bacteriostatic! 50S ribosome এর সাথে bind করে শুধু protein synthesis inhibit করে।

অর্থাৎ এটা ব্যাকটেরিয়াকে kill করতে পারে না, multiplication বন্ধ করে শুধু।

★ একটু ব্যতিক্রমঃ এটা bactericidal হিসেবেও কাজ করে ব্যাকটেরিয়া kil করতে পারে, তবে সেটা শুধু Streptococci এর বিরুদ্ধে!

ওই যে উপরে বলেছি, এটা bind করে 50S ribosome এর সাথে, যার আবার দুটো subunit আছে, 5S rRNA, 23S rRNA. এ দুটোর মধ্যে Linezolid bind করে 23S rRNA এর সাথে, যার সাথে খুব কম drug ই bind করে,

★ তাই অন্য drug এর সাথে এর cross-resistance কম!

★ orally দিলেও Linezolid এর hepatic first pass metabolism হয় না, তাই bioavailability 100%!

Penicillin হল সেই প্রথম antibiotic যা শুরুতে অনেক ভাল কাজ করতো। কিন্তু কিছুদিন পর দেখা গেল সে কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না - যারা beta lactamase enzyme তৈরি করে - যা Penicillin এর beta lactam ring টাকে ভেঙে ফেলে,। সেই চিন্তা থেকে আসলো beta lactamase resistant penicillin যেমন- Methicilin, Flucloxacillin, etc. কিছু চতুর S. aureus ব্যাকটেরিয়া নতুন antibiotic এর বিরুদ্ধে ফাইট করতে multi-resistant হয়ে গেল, অর্থাৎ Methicilin এও এদের কিছু হয় না - যাদের বলে MRSA (Methicilin resistant S. aureus)!

তাদের বিরুদ্ধে আরো শক্তিশালী অস্ত্র হিসেবে এল beta lactum ring নাই এমন antibiotic যেমন- Vancomycin. কিন্তু কিছু বদের বদ S. aureus ব্যাকটেরিয়া আছে যারা নিজেদের আরো শক্তিশালী করলো, যাদের বিরুদ্ধে এই Vancomycin কামান দাগলেও কোন কাজ হয় না, তাদের বলে VRSA.

★ এই VRSA এর বিরুদ্ধে কাজ করতে পারে এমন antibiotic খুব কম, সেই কমের মধ্যে একটা হল Linezolid!

★★★ এত কিছুর কারণেই Linezolid কে reserve antibiotic বা drug of last resort বলে। অর্থাৎ বাকিরা ফেল মেরে resistant হলে তখনই কেবল এটা দেয়া উচিৎ। অন্যথায় একদমই না।

যদিও ইদানিং এই অনুচিত কাজটাই বেশি হচ্ছে। রিপ্রেজেন্টেটিভরা ডাক্তার ছাড়াও অনেকের কাছে এটা প্রমোট করছে, তারাও তাই ইচ্ছেমত প্রেসক্রাইব করছে। অনেক ডাক্তারও দিচ্ছেন ক্রাইটেরিয়া না মেনে। তাই আমাদের আর একটু সতর্ক থাকতে হবে। ধন্যবাদ

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:LinezolidAntibiotic resistanceMRSAVRSA50S ribosome

Comments (22)

Golam Morshed
6y

Absolutely right

Kawsar Uddin
6y

Thanks bhai.

Abdul Kader
6y

nice

Tarek Bin Mizan
6y

(*)

Kawsar Uddin
6y

Thanks.

সায়মন শুভ
6y

Linezolid is an excellent drug for Gram Positive organisms....should be used cautiously as it causes thrombocytopenia very commonly

Kawsar Uddin
6y

Thanks. It causes thrombocytopenia in 3% cases, and not only this it can cause leucopenia, anaemia, that means pancytopenia! So sometimes it is said to monitor CBC weekly within treatment & duration of treatment should not be more than 28 days.

Mahmudul Hassan Khan
6y

We are using Lnz for long 20-24 months for DR TB patients, specially for Pre XDR & XDR TB Patients.

Kawsar Uddin
6y

Mahmudul Hassan Khan অনেক ধন্যবাদ স্যার। এই ব্যবহারের ক্ষেত্রে এক শ্রদ্ধেয় স্যার একটা কথা বলেছিলেন, এ চিকিৎসায় সবকিছু ঠিক রাখার আশা করা যাবে না। কিছু না কিছু একটা স্যাক্রিফাইস করতে হতে পারে, হয় TB থেকে জীবন - না হয় ওষুধ থেকে চোখ।

Suchana Monohawra
6y

Thanks

Kawsar Uddin
6y

Welcome Mam.

M Razibul Islam Razon
6y

সহমত

Al Mamun Fmc
6y

ইদানিং অর্থোপেডিক প্রেস্ক্রিপশনে বেশি দেখি,, সেফালোসপরিনের সাথে এটাও দেয়,,

Kawsar Uddin
6y

Malpractice.

Dr-Emtiaz Orko
6y

একদম, আমি একটা নামকরা হসপিটালে ছিলাম ধুমছে ARLIN চলছিলো। প্যাথেটিক ব্যাপার!

Remon Ahmed
6y

vae kichu mona korben na.....mdr tb tae aei drug ta use hoe ami jani na pls reference......

Kawsar Uddin
6y

একটু খুঁজে দেখুন পাবেন। এটা দেয়া যায়, এটা যে invariably দেয়া হয় তা কিন্তু না। কারণ MDR TB তে দেয়ার মত আরো অনেক ড্রাগ আছে, যাদের long term use এ adverse effect কম linezolid এর চেয়ে। সেগুলোর response ও adverse effect বিবেচনা করে drug change করা হয়।

Mahmudul Hassan Khan
6y

Remon Ahmed National Guidelines for DR TB Patients.

Salman Abdullah
6y

Sir, why can't we use carbapenems with beta lactumase inhibitors?

Kawsar Uddin
6y

Carbapenem itself is an atom bomb, so why it will need a pistol!

Jayer Haque Jim
6y

কোয়াকদের চেয়ে ঔষধ কোম্পানী আর তার এমআর দের কন্ট্রোল করা অনেক বেশি জরুরী এখন.

Kawsar Uddin
6y

বিষয়টা মনিটরিং হয় খুব কম। এটা করা খুবই জরুরী।