Habijabi Logo

miscellaneous-১২

other
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
April 29, 2025 at 8:10 PM
63 comments
No media

#হাবিজাবি

কয়েক বছর আগের কথা। আমার বাবা খুলনায় এক চিকিৎসকের কাছে যান, পরিচয় দেন ছেলে ডাক্তার। কিন্তু স্যারের ব্যবহারে তিনি সন্তুষ্ট হন না, ছেলে অমুক মেডিকেলের ডাক্তার শুনেও তাকে নাকি তেমন অনার করা হয়না। আমি তাকে বুঝানোর চেষ্টা করি, আমি সাথে থাকলে স্যার হয়তো আরো ভাল করে দেখতেন, অনার করতেন। ব্যস্ততার জন্য সবাই সব সময় যথেষ্ট সময় ও সম্মান দিতে পারেন না। এর ব্যতিক্রমও পেয়েছি, অনেক চিকিৎসক ওনাদের অনেক সম্মান দিয়েছেন, কথা শুনেছেন, আন্তরিকতার সাথে ভালো চিকিৎসা দিয়েছেন ছেলে চিকিৎসক এটা জানার পর। চিকিৎসক হিসেবে এটাই শান্তি ও বড় প্রাপ্তি।

আমি ছোট ডাক্তার, তবুও চেষ্টা করবো চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের বাবা-মাকে প্রত্যাশিত সম্মান করতে। এক সময় এ প্ল্যাটফর্মের পোস্ট-গ্রাজুয়েট একাডেমিক কো-অর্ডিনেটর ছিলাম, 'হাবিজাবি' লিখেছি, অনেকে পড়েছেন হয়তো। ছাত্র হিসেবে শেখার পাশাপাশি শিক্ষক হিসেবে অনলাইন অফলাইন অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি এতদিন। পোস্ট-গ্রাজুয়েশন পড়াতে পড়াতে নিজের কিছু পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই সম্প্রতি সান্ধ্যকালীন চেম্বার শুরু করেছি সদ্য প্রতিষ্ঠিত Omnicare Diagnostic limited শেওড়াপাড়া, মিরপুর, ঢাকায়। চিকিৎসকদের বাবা-মায়ের চিকিৎসার প্রয়োজনে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদের দোয়ার বিনিময়ে তাদের চিকিৎসায় সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Dr. Md. Kawsar Uddin

MBBS (DMC), FCPS (Medicine)

MCPS (Medicine), MRCP (UK)

keywords:Medical professionalismDoctor-patient relationshipMedical ethics

Comments (63)

Sayed Hossain
1y

I will come soon

Dr-Mokarrom Alavi
1y

The country needs more passionate internist like you. I've learnt a lot from your posts, which is helping me in managing patients everyday. I believe, your contribution to our society is unique. Take a bow!!!

Antu Sen
1y

Good job via

Anayet Akanda
1y

সবার parenting / upbringing এক রকম হয় না। অনেকে toxic family environment এ বড় হয় । ফলে তাদের personality traits গুলি ভিন্ন রকম হয় । এটাই শান্তনা ।

S M Mehedi
1y

Love and respect dear brother

Nirlipto Afnan
1y

হাবিজাবি লেখা আরও চাই।

ডা. মো. মাকসুদে মাওলা
1y

Best wishes vai.

Md. Reduan Nabi
1y

খুবই ভাল লাগলো অনেকদিন পর একটি পোস্ট পড়ে৷ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন ভাইয়া। আমিন৷

Kamrul Hasan
1y

Best wisesh

Bablu Maainuddin
1y

ভাই, আপনার মতো হওয়া অনেক জুনিয়রের স্বপ্ন।

Najmul Huda Murad
1y

সামান্য কিছু পোস্ট গ্র‍্যাজুয়েশন!!

Kawsar Uddin
1y

Najmul Huda Murad ভাই, আপনাদের সবা দোয়া ও গাইডেন্স ছিল সব সময়, আল্লাহ সাহায্য করেছে। আমাদের রোগীরা আমাদের উপর আস্থা পাক, ভোগান্তির স্বীকার না হোক সেটাই আমাদের প্রত্যাশা, আর এই বাস্তবতা আমরা রোগী হিসেবে অনেকটাই অনুধাবন করি। এদেশের চিকিৎসা ব্যবস্থার অসংখ্য অনিয়মের মধ্যে নিয়ম মেনে চলার চেষ্টা করছি, সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে দেখছি, বঞ্চিত হচ্ছে প্রত্যাশিত সার্ভিস থেকে, এসব সমাধান হলে অচিরে এদেশেই সুন্দর সিস্টেমে সাধারণ মানুষ চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করবে ইনশাআল্লাহ।

Sukamal Roy
1y

Great Initiative, All the best wishes.

Sohely Parveen
1y

Best wishes

S M Safiuzzaman
1y

তুই বিলেত ই না যাবি, এখানে চেম্বারে কি?

Kawsar Uddin
1y

S M Safiuzzaman এখন যেতে ইচ্ছে করেনা। ভবিষ্যতে কি হবে আল্লাহর ইচ্ছা।

Tahmina Shakila
1y

Kawsar Uddin যাইয়েন না ভাইয়া।

Nafisa Jahan Swapna
1y

Best wishes.

আদনান ইমতিয়াজ
1y

শুভ কামনা ভাই

Saiful Islam Rahi
1y

আল্লাহ এই আপনার নিয়ত কে কবুল করুন স্যার। আপনাদের মতো সিনিয়রদের জন্য ই জুনিয়র রা এই পেশায় inspiration খুঁজে পায়।

Hassan Taqi
1y

মিরপুরবাসীর জন্য দারুণ খবর ভাইয়া!!!

Buddhadeb Ganguly Shomi
1y

Vaiya apnar chamber addresses ta diyen

Kawsar Uddin
1y

Buddhadeb Ganguly Shomi https://www.facebook.com/share/p/16VcH6gYbZ/

Mahfuja Rahman
1y

Alhamdulillah.. Great news.. May Allah bless u n ur family.. Lots of respect & dua

Nur Muhammad Ashiq
1y

You are a hidden jem bro

Umayir Chowdhury
1y

দোয়া ও শুভকামনা ভাই

Shaheen Akter
1y

ইনশাআল্লাহ!

Imran Hossen Malitha
1y

শুভকামনা ভাই

Mahmudul Hasan
1y

Vai anek patient diagnosed hoy na.... Apnar kace pathabo inshaallah...

Shah Ehtesham
1y

শুভ কামনা স্যার।

M Suhel Mahmud
1y

শুভ কামনা তোমার জন্য

M K Chy
1y

তোমার জন্য দোয়া ও শুভকামনা।

Kawsar Uddin
1y

M K Chy স্যার, অবশ্যই লিখবো। এই বছরে এই রিলেটেড একটা বই বের করার পরিকল্পনাও আছে। চেষ্টা করি স্যার যথেষ্ট সময় নিয়ে রোগী দেখতে। একটা হিস্ট্রি মিস গেলেও মনে হয় কি যেন ভুল হয়ে গেলো, তাই চেষ্টা করি meticulous history & appropriate examination করতে। এতে সুবিধা হয়, blindly investigation দিতে হয়না। রোগীদের সাথে অনেক কথা বলি অনেকটা এভাবে যেন ছাত্র পড়াচ্ছি, যদিও এতে রোগী দেখতে অনেক সময় লাগে কিন্তু বিষয়টা উপভোগ করি। আমাদের রোগীরা অপ্রয়োজনীয় টেস্টে অনেক অর্থ ব্যয় করে, অনেকে রোগীর চাপে রোগীদের সাথে ঠিকমতো কথা বলেন না, সম্ভাব্য ডায়াগনোসিস লেখেন না, এগুলো চেষ্টা করি যথাসাধ্য করতে। দালাল সিস্টেম ও আর বিভিন্ন কারণে সন্তুষ্টচিত্তে প্র‍্যাকটিস করা আমাদের মত অনেকের জন্য কঠিন, কিন্তু চেষ্টা করবো নিয়ম মেনে করতে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে। দোয়া করবেন, ভাল থাকবেন স্যার।

Zahedur Faruk
1y

সুযোগ থাকলে আপনার সরাসরি ছাত্র হতাম। আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের নতুন নতুন জিনিস শিখাবেন।

Jahangir Alam
1y

Congratulations....

Kawsar Uddin
1y

Jahangir Alam ভাই, আপনাকে মিস করি।

Nurul Amin Bhuiyan Piyal
1y

A kind hearted person.Best wishes for you.

Shamima Naznin Maya
1y

Alhamdulillah

তৌফিক এলাহী সাইফুল্লাহ
1y

মেডিকেল ভর্তি কোচিংয়ে আপনাকে পেয়েছিলাম ভাই।আল্লাহ আপনাকে ভাল রাখুক।

Kawsar Uddin
1y

Sheikh Muhammad Tawfiq Elahi সেইসব দিনগুলো মিস করি। আলহামদুলিল্লাহ, অনেক ছাত্রছাত্রীর শিক্ষক হতে পেরেছি।

Mushfiq Newaz Ahmed
1y

অভিনন্দন ও শুভকামনা

Kazi Raquibul Islam Jawhar
1y

অনেক অনেক শুভকামনা। ইন শা আল্লাহ, আমার আম্মুর জন্য আসব।

Kaniz Fatema
1y

Alhamdulillah

Moazzem Hossain
1y

May Allah Grant Your wish and Allah make You great....

Mahmudul Hasan
1y

মাশাল্লাহ

Shyamal Kanti Barua
1y

Go ahead. May Almighty Allah bless you & your family.

Saifur R Rahid
1y

Respect

Sabiha Sharmin
1y

ভাইয়া আপনার মনে হয় বিসিএস নাই ,এজন্য ওই স্যার যথার্থ সম্মান দেননি মে বি। বিসিএস থাকলে একজন ডাক্তার কে আমাদের অনেক স্যাররা যেভাবে মূল্যায়ন করেন , বিসিএস না থাকলে ঐভাবে মূল্যায়ন করে না।

জান্নাতুল মাইসা
1y

Sabiha Sharmin উনার নামের পাশে ডিগ্রিগুলা দেখেছেন?

Siyeda Mou
1y

আমি আব্বুকে আপনার কাছে যেতে বলবো।আল্লাহ আপনাকে অনেক নেক হায়াত দেক।আপনার বাবা মায়ের জন্যও অনেক দোয়া রইলো।আপনার লেখা পড়ে খুব শান্তি পেলাম।

আসিফ মোহাম্মদ তকি
1y

মিরপুর বাসীদের সৌভাগ্য ভাই। অনেক অনেক দোয়া।

Laila Akhter
1y

অনেকদিন পর তোমার লিখা পড়লাম।তুমি অসাধারণ মেধাবী এবং ভালো চিকিৎসক। করোনার সময় তোমার লেখার সাথে আমার পরিচয়!তুমি অনেক বড় হও, অসুস্থ মানুষের ভরসাস্থল হয়ে উঠো তুমি এবংতোমার মত আরো নবীন চিকিৎসকরা এই দোয়া করি।

Kawsar Uddin
1y

Laila Akhter ধন্যবাদ ম্যাম। দোয়া করবেন, আল্লাহ সাহায্য করুক।

Shahid Alam
1y

Best wishes bhaiya

Laila Akhter
1y

অনেকদিন পর তোমার লেখা পরলাম।তুমি অসাধারণ মেধাবী এবং ভালো চিকিৎসক। করোনার সময় থেকে তোমার লেখার সাথে আমার পরিচয়। তুমি অনেক বড় হও, অসুস্থ অসহায় মানুষের ভরসার জায়গা হয়ে উঠো এই দোয়া করি।কামনা করি তুমি ও তোমার মত আরো চিকিৎসকদের হাত ধরেই আমাদের দেশের অবহেলিত চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে,মানুষ দেশের চিকিৎসায় আস্থাশীল হবে।

Arif Islam
1y

Love & Respect for you brother...

Masud Karim
1y

Best wishes

Fazle Shawon Haque
1y

Inshallah I will come soon

Abu Bakar Siddique
1y

তুমি সঠিক বলেছো।খুলনা কেউ আছেন এরকম।তবে সংখ্যায় কম।আমার কাছে পাঠিয়ে দেখতে পারো।ডাক্তারের বাবা মা'র কাছে ভিজিটতো দূরের কথা, অপারেশন চার্জও নেই না।

Sabbir Hossain
1y

আলহামদুলিল্লাহ

Faria Najmoon Prova
1y

Best wishes for you.

Sakib Zaman Anik
1y

Thank you vai

Najmul Hasan
1y

আপনার জন্য দোয়া ও শুভকামনা