#হাবিজাবি_২৪১
Hospitalized Dengue রোগীদের কোন ধরণের fluid দিতে হয়?
isotonic fluid.
hypertonic fluid দিলে fluid overload হতে পারে।
hypotonic fluid দিলে oedema হতে পারে।
কোন isotonic fluid গুলো সাধারণত দেয়া হয়?
crystalloid solution যেমন- 0.9% NS, Ringer's lactate, Ringer's acetate, Hartman, etc.
কিভাবে শুরু করবেন?
Fluid দেয়াটা নির্ভর করে patient categorization এর উপর। ৩ টা category তে ভাগ করলে:
Group A রোগীদের সাধারণত IV fluid লাগে না, বাসায় রেখেই চিকিৎসা করা যায়। ORS ও অন্যান্য fluid বেশি বেশি খাবে।
ইদানিং হাসপাতালে যেসব রোগীরা ভর্তি হচ্ছে তার অধিকাংশই Group B.
Group C হলো complicated cases. যাদের fluid management পরের পোস্টে দিবো।
Group B রোগীদের fluid management এর 3 টি steps.
3, 5, 7 এই তিনটি বেজোড় সংখ্যা মনে রাখুন।
step 1: 5-7
step 2: 3-5
step 3: 2-3
রোগী hypovolumic shock এ আছে। কারেকশনের rule হল - প্রথমে যা, পরে তার চেয়ে কম, অর্থাৎ step down.
Step 1: প্রথমে বেশি মানে 5-7 ml/kg/hr, 1-2 ঘন্টা চলবে।
ধরুন 5ml/kg/hr দিবো, রোগীর ওজন 70kg. তাহলে 1 ঘন্টায় পাবে 5*70= 350 ml. কত drops এ যাবে? 84 drops/min
(কিভাবে drops calculate করলাম?
মনে রাখার সহজ একটি উপায়।
350 ml কে 100 দিয়ে ভাগ করুন বা শেষের দুই সংখ্যার আগে দশমিক বসিয়ে দিন - 3.5,
1 ঘন্টায় দিতে চান, 24 কে 1 দিয়ে ভাগ করুন - 24,
এখন 3.5 এর সাথে 24 গুন করুন - 84 drops/min)
(যদি 2 ঘন্টায় দিতে চান, তবে 24 কে 2 দিয়ে ভাগ করুন - 12,
এখন 3.5 এর সাথে 12 গুন করুন - 42 drops/min)
(যদি 3 ঘন্টায় দিতে চান, তবে 24 কে 3 দিয়ে ভাগ করুন - 8,
এখন 3.5 এর সাথে 8 গুন করুন - 28 drops/min)
(যদি 30 মিনিটে অর্থাৎ 0.5 ঘন্টায় দিতে চান, তবে 24 কে 0.5 দিয়ে ভাগ করুন - 48
এখন 3.5 এর সাথে 48 গুন করুন - 168 drops/min)
উন্নতি হচ্ছে, তাহলে
Step 2: পরে কমিয়ে মানে 3-5 ml/kg/hr, 2-4 ঘন্টা চলবে।
ধরুন 3ml/kg/hr দিবো, রোগীর ওজন 70kg. তাহলে 1 ঘন্টায় পাবে 3*70= 210 ml. কত drops এ যাবে? 50 drops/min
উন্নতি হচ্ছে, তাহলে
Step 3: এরপর 2-3 ml/kg/hr, 2-4 ঘন্টা চলবে।
ধরুন 2ml/kg/hr দিবো, রোগীর ওজন 70kg. তাহলে 1 ঘন্টায় পাবে 2*70= 140 ml. কত drops এ যাবে? 34 drops/min
তারপর কি হবে?
সেটি নির্ভর করবে রোগীর উন্নতি বা রিসপন্সের উপর। শুরুতে hourly monitor করতে হবে. রিসপন্স মানে হলো shock এর উন্নতি যেমন BP বাড়ছে, plasma leakage হয়ে যে hematocrit বেড়েছিলো সেটি কমেছে।
মনে করি, plasma leakage হয়ে hematocrit পূর্বের চেয়ে 20% বেড়েছিলো। fluid replacement এর পর hematocrit কমে আগের অবস্থায় আসছে কিনা। warning sign গুলো disappear করেছে কিনা, urine output কম ছিলো - বেড়েছে কিনা।
রিসপন্স ভাল হলে step 3 তে যে 2-3 ml/kg/hr দিচ্ছিলাম, সেটাকে আরো কমিয়ে step 4 এ 1-2 ml/kg/hr বা আরো কম দেয়া যাবে। কেয়ারফুল মনিটরিং করতে হবে কারণ বেশি দিলে fluid overload হতে পারে।
ধরুন, আপনি step 1 থেকে step 2 তে, তারপর step 2 থেকে step 3 তে গেলেন। কিন্তু যে step এ যান না কেন, যদি বর্ধিত hematocrit না কমে বরং আরো বেড়ে যায় তখন back to the beginning!
অর্থাৎ step 1 থেকে আবার শুরু করবেন 5-7 বা 5-10 ml/kg/hr, 1-2 ঘন্টা চলবে। যতক্ষণ না উন্নতি হয় ততক্ষণ এই step 1 বারবার repeat হবে, উন্নতি হলে স্বাভাবিক নিয়মে step down হয়ে step 1 থেকে step 2 তে যাবেন।
এক কথায় মনে রাখুন, উন্নতি হলে step down, না হলে step repeat.
এভাবে কতদিন চলবে?
রোগী যদি শকে থাকে, তাহলে 24-48 ঘন্টা।
আর যদি শকে না থাকে, তাহলে 60-72 ঘন্টা।
ডেংগুর বিরুদ্ধে যুদ্ধটা মারাত্মক, কিন্তু আশার দিক হলো যুদ্ধের স্থায়ীত্বকাল কম, মাত্র 2-3 দিন হল critical phase.
এই অল্প ক'দিন ঠিকঠাক সাপোর্ট দিতে পারলে এবং স্রষ্টা সহায় হলে critical যুদ্ধ শেষে রোগী প্রবেশ করবে recovery period এ - সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫



