Habijabi Logo

হাবিজাবি-২০

endocrinologynephrologypharmacology
********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
August 30, 2019 at 7:59 PM
30 comments
No media

#হাবিজাবি_২০

CDE

Canagliflozin

Dapagliflozin

Empagliflozin

এই ওষুধগুলো oral anti-diabetic (OAD)। ইদানিং বেশ প্রচারও হচ্ছে। প্রেসক্রাইভও হচ্ছে অনেক। এক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা ভাল।

এরা SGLT2 inhibitors,

SGLT2: sodium glucose linked type 2

এই transporter channel থাকে nephron এর proximal convoluted tubule (PCT) এ।

আর এর বড় ভাই SGLT1 থাকে proximal small intestine (PST) অর্থাৎ duodenum jejunum এ।

SGLT1 এর কাজ PST lumen থেকে glucose absorption করা।

SGLT2 এর কাজ PCT lumen থেকে glucose re-absorption করা।

এই channel গুলো co-transport channel, অর্থাৎ সাথে আরো কিছু একটা absorption হয় - সেটা হল sodium.

সারাদিনে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই খাই, কারণ এটা আমাদের শরীরে শক্তির প্রধান উৎস এবং আমাদের brain প্রধাণত এটার উপরই নির্ভরশীল। আর একটা গুরুত্বপূর্ণ অর্গান Heart কিন্তু এটার উপর নির্ভরশীল না, শক্তি উৎপাদনে সে মূলত ব্যবহার করে fatty acid.

আমাদের প্রতিদিন 180 gm glucose লাগবেই, আমরা প্রয়োজন আরো বেশি 2-4 gm/kg/day, কিন্তু আমরা খাই আরো বেশি। 180 gm glucose রক্তে থাকলে আমাদের body building protein fat গুলো intact থাকবে, তার চেয়ে কম খেলে এগুলো ভেঙেই gluconeogenesis হয়ে গ্লুকোজ সাপ্লাই আসবে। আর এভাবেই আমরা ডায়েট কন্ট্রোলে গ্লুকোজ কম খেয়ে protein fat breakdown করে ওজন কমাই।

Nephron এ Glomerular filtration এ প্রায় 180 gm glucose secretion হয় ডেইলি। অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকুই kidney দিয়ে বের হচ্ছে। কিন্তু স্রষ্টার সৃষ্টির ব্যালেন্স হল এখানেই, যার পুরোটাই আবার re-absorption হয়ে রক্তে ফিরে আসে! এটা না হলে কিন্তু অবস্থা বেশ খারাপ হতো, আমরা যা খাইতাম - তাই আবার হারাইতাম, আর energy deficiency তে ভুগতাম।

এই re-absorption কাজটা করে SGLT2 co-transport channel.

এখন এই channel যদি inhibited হয়, অর্থাৎ কাজ না করতে পারে তাহলে বলতেই পারি huge amount glucose আমরা প্রসাবের সাথে হারাবো। সেটা যে পুরো 180 gm ই হারাবো তা কিন্তু না, 70 gm পর্যন্ত হারাতে পারি, যা বেশ বড় একটা amount!

এই মেকানিজমে SGLT2 inhibitors CDE drug গুলো blood glucose কমায়, ব্যবহৃত হয় ডায়বেটিস রোগীদের।

ডায়বেটিস রোগীরা গ্লুকোজ ঠিকমত ব্যবহার করতে পারেনা। হয় insulin নাই, তাই গ্লুকোজ cell এ কম ঢোকে। বা insulin resistance, তাই গ্লুকোজ cell এ কম ঢোকে। গ্লুকোজ cell এ কম ঢোকায় কম energy তৈরি হয়, ডায়বেটিস রোগীরা তাই দূর্বল থাকে।

anti-diabetic drug গুলোর মূল উদ্দেশ্য ছিল glucose কে cell এ ঢুকানো। যেমন,

যাদের inulin কম, তাদের জন্য artificial insulin, insulin secretagogue - যেমন sulphonylurea (Glimepiride) DPP4 inhibitors (Gliptin), meglitinides (Repaglinide) যারা insulin secretion বাড়ায়।

আর যাদের insulin resistance আছে, তাদের resistance কমানোর জন্য Biguanides (Metformin), Thiazolidinediones (Rosiglitazone), exercise, ইত্যাদি ব্যবহার করা হয়।

অর্থাৎ এরা insulin বাড়িয়ে বা resistance কমিয়ে - গ্লুকোজ preserve করে তার ব্যবহার বাড়াবে।

এখন একটা গল্প শুনি। মন্টু (glucose) এতিম (DM) ছেলে, যে ঘরে (cell) না থেকে বাইরে (blood) থাকে আর বিশৃংখলা করে বেড়ায়। তাকে বিয়ে (insulin) দিয়ে দেয়া হল। এখন সে বউয়ের (insulin) টানে ঘরে (cell) থাকে।

কিছুদিন পর বউয়ের আকর্ষণ শেষ (insulin resistance)। ঘরে বউ থাকতেও সে বাইরে থাকে আর বিশৃংখলা করে বেড়ায়। এবার পুলিশ (biguanide, Thiazolidinediones, exercise) নিয়োগ দেয়া হল, পুলিশের ভয়ে সে ঘরেই (cell) থাকে, বাইরে বিশৃংখলা কম হয়।

কিন্তু SGLT2 inhibitors গুলো অত ঝামেলার মধ্যে যায় না। এরা হল RAB! মন্টুকে বাইরে দেখলেই ক্রস ফায়ারে (out of body) দিয়ে দেয়, মন্টু নাই তো ঝামেলা নাই!

কিন্তু ঝামেলা হলো, মন্টুর বউ বিধবা তাই ঘরটা (cell) খালি পড়ে থাকে।

গল্প পড়ে অলরেডি বুঝতে পেরেছি SGLT2 inhibitors এনার্জি সোর্স গ্লুকোজকে দেহের বাইরে বের করে দিয়ে DM কন্ট্রোল করে, কিন্তু এতে ঝামেলা কি কি হতে পারে?

  • severe tiredness, weakness ডেভেলপ করতে পারে।

সেটা compensate করতে protein fat breakdown হয়ে rapid weight loss হতে পারে।

  • glucose হল একটা osmotic diuretic যা urine volume বাড়াবে, রোগী ঘনঘন মূত্র বিসর্জনে যাবে - polyuria হবে - হবে dehydration - hypotension.

  • glucose একা loss হচ্ছে না, তার সাথে Na ও loss হচ্ছে।

  • যে গ্লুকোজের urine এ থাকার কথা না সে গ্লুকোজ এখন urine এ যাচ্ছে, তাও অনেক বেশি পরিমাণে। এতে urine এ থাকা ব্যাকটেরিয়াগুলোর পোয়াবারো - বাড়বে UTI, candidiasis এর ঝুঁকি!

  • ফাইনালি, glucose ইউরিন এর সাথে বের হয়ে যাওয়ার জন্য রক্তের গ্লুকোজ কমে DM কন্ট্রোল হলেও - গ্লুকোজ বাড়ায় এমন হরমোনগুলো (যেমনঃ glucagon) যাবে বেড়ে, ফলে rapid breakdown of protein fat হয়ে rapid increase of glucose হবে, কখনো এটা এতটাই বেশি যে Diabetic Ketoacidosis হতে পারে।

এটা অনেক হৃদরোগ বিশেষজ্ঞের পছন্দের ড্রাগ। কারণ,

Heart এর এনার্জি সোর্স fatty acid, গ্লুকোজ কমলে সমস্যা নাই।

Fat ব্যবহার বাড়ে - atherosclerotic heart disease এর ঝুঁকি কমে।

Na, water কমায় - hypotension হয় - cardiac workload কম।

সে যাই হোক, সবকিছু বিবেচনায় একটু সতর্কতার সাথে ব্যবহার করা উচিৎ। কোনটার দামও বেশ বেশি। তাই আর্থিক শারীরিক - একটু হিসাব নিকাশ। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:SGLT2 inhibitorsType 2 DiabetesDapagliflozinEmpagliflozinEuglycemic DKAUrinary tract infection

Comments (30)

Mirza Sharifuzzaman
6y

Kawsar Uddin, rightly noted. But 1. Type2 DM এ SGLT 2 upregulet হয়, কাজেই স্বাভাবিকের চেয়ে বেশি গ্লুকোজ রিএবজর্বশান হয়।তাই এটা hyperglycemia exaggerate করে। It justify SGLT-2 inhibitor. 2. SGLT2i causes afferent arteriolar constriction. তাই effective filtration pressure কমিয়ে proteinuria প্রতিরোধ করে ঃ Renoprotective. 3. Unrestrained lipolysis প্রতিরোধ করতে খুব সামান্য insulin প্রয়োজন। তাই very high গ্লুকোজ থাকলেও Type2 DM তে DK rare. So SGLT2i should be prescribed in the presence of exogenous or endogenous insulin. তাহলে DK হবে না। এসকল কারণে pt with CV/renal risk, SGLT2i is the drug of 2nd choice after metformine. তোমার লেখা গুলো খুব ইনফরমেটিভ, আমি নিয়মিত মনযোগ দিয়ে পড়ি। keep it up. Best wishes.

Kawsar Uddin
6y

স্যার, অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য। অনেক কিছু জানা হলো।

Syed Zulkar Naim
6y

It can cause Euglycaemic DKA! That means DKA in the absence of hyperglycemia!

Kawsar Uddin
6y

হ্যা দোস্ত। কারণ গ্লুকোজ বাড়লেও বেশিক্ষণ স্টে করছে না, পাস হয়ে যাচ্ছে এর ইফেক্টে। অন্যদিকে বিকল্প সোর্স হিসেবে ফ্যাট ভেঙে ফ্যাটি এসিড, DKA in normal glucose.

Eusha Ansary
6y

It has got antiproteinuric and renoprotective effect as well.

Kawsar Uddin
6y

Thanks Sir for your valuable comment.

Mohiuddin Rozaik
6y

Thanks dost. Eigular bepare jantam e nah

Kawsar Uddin
6y

Welcome dost.

Saiful Ansary
6y

You have made me read again on my weekend! Can’t stop reading it!! Now ,all those potential adverse effects you have mentioned are possible but mostly non existent! We also understand 1 leg amputation after canagliflazin also ? Peronier gangrene etc ! Mirza Sharifuzzaman has rightly mentioned few good points ( thanks), and more are coming! I have been using sglt2 for my patients ( Australia)about 4 years now , only complain I get is LUTS( lower urinary track syndrome) - most of which get better over the time. However I will not consider sglt2 for patients who have recurrent cystitis also will use with caution(and good explanation) for those with LUTS (prostetomegally). Also need good monitor and patient education if you use with insulin - as normoglycaemic ketosis is possible. Take care.

Kawsar Uddin
6y

Sir, thanks a lot for such an informative comment.

Sultan Mahmud Shourav
6y

Love to read...keep going vaia...

Kawsar Uddin
6y

Thanks bhai

অপু আল ইমরান
6y

বস স্ট্রাইক্স

Kawsar Uddin
6y

anti-depressant Bhai.

Golam Morshed
4y

Well explained

Mahfuz Ul Karim Jamshed
6y

Thanks Dr ...may Allah bless you ...wish you will be a famous Dr in the world...With knowledge and skills

Kawsar Uddin
6y

Thanks a lot. Keep me in your prayers.

Shishir Dey
6y

অসাধারণ ভাই।

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Ismail Azhari
6y

ভাইয়া, হাইপারগ্লাইসেমিয়াতে কিংবা uncontrolled DM এ CKD develop হয় কিভাবে?

Kawsar Uddin
6y

excess blood গ্লুকোজ nephron এর Micro vessel এর ক্ষতি করে, nutrition না পেয়ে nephron নষ্ট হয়, এক সময় CKD হয়।

Ismail Azhari
6y

Kawsar Uddin Thank You vaiya

Mahmuda Lubna
6y

Thanks bhaia

Mozammel Haq Sohel
6y

Really nice information

Kawsar Uddin
6y

Thanks Sir

Shahriar Z. Islam
6y

Excellent

Al Mamun Fmc
6y

খুবই চমৎকার ভাই

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Azharul Islam Pradhan
6y

Very informative.ধন্যবাদ ভাইয়া।

Kawsar Uddin
6y

welcome bhaiya.