#হাবিজাবি_৩২৬
পেইন এর underlying cause যদি Rheumatological disease হয়, সেটার appropriate treatment দিতে হবে যদি তিনি সেটা জানেন, না জানলে refer করবেন corresponding Department এ। এটাই ideal নিয়ম, যাকে বলে MDT (Multidisciplinary Team) approach. আমাদের দেশে না MDT ফলো করা হয়, না proper Referral system ফলো করা হয়। কেউ কেউ মনে করে এতে তার রোগী কমে যাবে, তাই যা তা treatment দিয়ে হলেও তারা রোগী ধরে রাখতে চান। এতে রোগীর timely proper diagnosis & treatment দুটোতেই দেরি হয়। এসব ঘটছে কারণ ইহকালিন জবাবদিহিতা নেই, পরকালের স্রষ্টাভীতিও নাই।
১ মাসের জন্য Tofacitinib 10 mg BD প্রেসক্রিপশন করা নিয়ে পোস্ট দিয়েছিলাম সচেতনতা বৃদ্ধির জন্য। আজ এই Tofacitinib সম্পর্কে অল্প কিছু জানার চেষ্টা করি।
Tofacitinib একটি JAK enzyme inhibitor tsDMARD (targeted synthetic disease modifying anti-rheumatoid drug)
JAK enzyme এর কাজ inflammatory cytokine রিলিজে হেল্প করা।
JAK inhibitor ব্যবহার করলে cytokine release কম হয় - অর্থাৎ immunity suppressed হয়। immunity suppressed হলে কি হয়? infection risk বাড়ে, infection reactiavtion হয়।
JAK inhibitor দেয়ার আগে infection reactivation বিশেষ করে TB reactivation হবে কিনা চিন্তা করে MT বা IGRA টেস্ট দিতে হয় to look for latent TB
যদি latent TB থাকে তবে এসব DMARD শুরুর আগে 3 মাস Isoniazid+Rifampicin দেয়া শেষে তবেই ট্রিটমেন্ট শুরু করতে হয়।
JAK inhibitor হাই ডোজে এভয়েড করতে বলা হয় maintenance period এ কারণ এটি pulmonary embolism risk বাড়ায়। pulmonary embolism একটি grave condition যদি timely treatment না করা হয়।
এটি Herpes zoster infection risk বাড়ায় তাই করতে হয় prior Zoster vaccination. Vaccination দেয়া ভালো against Influenza & Pneumococcus.
Tofacitinib pregnancy তে contraindicated. রোগী বাচ্চা নেয়ার প্লান করছে কিনা, পেটে বাচ্চা আছে কিনা, সেসব হিস্ট্রি নিতে হয়।
Tofacitinib এমন কোন রোগের ওষুধ না যে ১ মাস দিলাম আর সেই রোগ নির্মূল হয়ে গেল। rheumatological disease গুলো controllable, not completely curable. তাই যাদের দরকার তাদের দীর্ঘদিন এই ওষুধ খেতে হয়। maintenance dose হলো 5mg, BD. অনেকে 10 mg BD চালাতে থাকে, এতে risk বাড়ে infection & pulmonary embolism এর।
ওষুধ দেয়ার আগে ও পরে কিছু টেস্ট করতে হয়: CBC, liver function, renal function, lipid profile. infection screening করতে হয়।
CBC তে দেখতে হয় anaemia, neutropenia হচ্ছে কিনা - infection risk বাড়ছে কিনা।
Dyslipidemia হচ্ছে কিনা, HTN হচ্ছে কিনা।
Tofacitinib সাধারণত RA (Rheumatoid arthritis), PsA (Psoriatic arthritis) এ ব্যবহার করা হয় Methotrexate এর সাথে। যাদের জন্য Methotrexate contraindicated বা intolerable তাদেরকে only Tofacitinib দেয়া হয়। এসব inflammatory Arthritis ছাড়াও একটি gut condition এ এটি দেয়া যায় সেটি হলো Ulcerative colitis.
pharmaceutical company যতটুকু বলে একটি ওষুধের প্রচার করে ততটুকু যথেষ্ট না এসব ওষুধ প্রেসক্রাইভ করার জন্য। জানলে ভালো, জেনে-বুঝে ঠিকভাবে প্রেসক্রিপশন করা উচিত এসব ওষুধের, না জানলে relevant specialist এর কাছে refer করাটাই লজিক্যাল। কিন্তু ওই যে লোভ, রোগী হারানোর বেদনা, তাই অনেকেই এই কাজটা করেন না। অনেকের আচরণ দেখে সূরা তাকাসূর এর আয়াতগুলো মনে পড়ে, দুনিয়াবি লাভের জন্য কত মিথ্যার ফুলঝুরি সাজিয়ে কেউ কেউ বসে থাকে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত জুলুম করে রোগীর উপর। আল্লাহ সবাইকে বুঝদান করুক।
কাওসার
কে-৬৫