#হাবিজাবি_৩১২
CXR টা দেখুন,
Bilateral perihilar wooly opacities resembling batwing appearance - বাদুড় পাখা মেলে আছে দুই lungs এ, আর মাঝের heart হলো বাদুড়ের শরীর।
সাথে bilateral effusion, cardiomegaly
অর্থাৎ এটি ক্লিনকাট pulmonary oedema due to heart failure
pulmonary oedema থাকায় রোগীর শুইলে শ্বাসকষ্ট বাড়ে - orthopnea, রাতে ঘুমালে শ্বাসকষ্ট বাড়ে - PND
মাস খানেক আগে রোগীর delivery হয়েছে। আগে তার কোন cardiac disease ছিল না, নাই HTN, DM, Dyslipidemia, CKD, CTD বা অন্য কোন comorbidities. তাই তার heart failure এর কারণ previous delivery. Delivery হওয়ার ১ মাস আগে ও Delivery হওয়ার ৫ মাসের মধ্যে এরকম কিছু হলে সেটিকে বলা হয় Peripartum Cardiomyopathy.
Peripartum Cardiomyopathy তে মেইনলি left ventricle দূর্বল হয়ে যায় - ঠিকভাবে blood pump করতে পারে না, ফলশ্রুতিতে left ventricular congestion - left atrial congestion - pulmonary venous congestion - আল্টিমেটলি pulmonary oedema এবং CXR তে এরকম বাদুরের পাখার মত দেখতে prominent pulmonary vasculature পাওয়া যায়।
এই সমস্যা হলে প্রথম যে symptoms হয় সেটি সহজেই অনুমেয়,
Pulmonary oedema তাই shortness of breath নিয়ে রোগী আসে।
Low ejection fraction তাই fatigue, hypotension - palpitation, cold peripheries, কখনো কখনো chest pain.
সাথে Right heart failure হলে - raised JVP, ankle edema, etc.
ওই যে উপরে বললাম, রোগীর এই সমস্যার কারণ তার delivery & pregnancy. আর এই সময়টাতে prolactin hormone বেড়ে যায়, ধারণা করা হয় this hormone is related with Peripartum Cardiomyopathy.
Breast feeding এর সময় Prolactin বাড়ে, তাই delivery হওয়ার পর এই condition এ breast feeding কে কিছুদিনের জন্য discourage করা হয় অনেক সময়।
এরকম symptoms থাকলে,
ECG
Echo - 2D echo is enough, এতে রোগীর খরচ বাঁচবে।
CXR - CXR is safe in pregnancy, কেউ চাইলে বাড়তি সতর্কতা হিসেবে abdominal shield ব্যবহার করতে পারে।
এখন treatment:
treatment of heart failure
ঝামেলা হলো pregnancy তে heart failure এর অনেক ওষুধই contraindicated considering the fetus, তাই তখন main treatment is delivery of the fetus & other treatment considering the risk benefit ratio.
আর delivery হওয়ার পর এই সমস্যা হলে সব ওষুধই অনেকটা নির্বিঘ্নে দেয়া যায়। Diuretics ব্যবহারের পর রোগীর shortness of breath খুব দ্রুত কমে যায়৷ Diuretics ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, রোগী hemodynamically stable কিনা দেখতে হবে, BP বেশি কম থাকলে dopamine, dobutamine দিয়ে BP বাড়াতে হবে। Dopamine এর একটা interesting role আছে এখানে, আর সেটি হলো Dopamine ইনহিবিট করে Prolactin কে।
যদি রোগীর ejection fraction (EF) বেশি কম থাকে, তবে সেটি end organ perfusion কমাতে পারে, যেমন renal perfusion কমে pre-renal AKI হতে পারে, এদের Diuretics ব্যবহারে AKI aggravate করতে পারে। তাই proper monitoring is very important in these patients regarding treatment.
পাশাপাশি cardiac preload & afterload কমানোর জন্য ব্যবহার করা যাবে ACEi/ARB & Beta Blocker.
ঠিকঠাক চিকিৎসা দিতে পারলে রোগী দ্রুতই সুস্থ হয়ে যায়।
কাওসার
কে-৬৫
