#হাবিজাবি_২৬৫
ভদ্রমহিলার বয়স ৩৮। যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার gasping হচ্ছে। unconscious, pulse BP non recordable, chest crepitation, SpO2 70%, আর চোখের অবস্থা - ছবিতেই দ্রষ্টব্য! paper white anaemia.
রোগীর anaemic heart failure.
oxygen & fluid দিয়ে বলা হল দ্রুত blood transfusion এরজন্য। দেয়া হল ICU call, কিন্তু বরাবরের মত সিট খালি নাই।
রোগীর আত্মীয়ের কাছে হিস্ট্রি নিয়ে blood loss এর কোন ঘটনা জানা গেল না। তবে তার chronic diarrhoea ছিল। তাহলে এত রক্ত কোথায় গেল??
রোগীর কাগজপত্র ঘেঁটে যা পেলাম তাতে ১ মাস আগের একটা প্রেসক্রিপশন যেখানে রোগীর complain একটাই সেটি chronic diarrhoea. examination এ pulse 108/min, BP 130/90 mmHg.
রোগীর thyroid gland enlargement ছিল, যদিও তা প্রেসক্রিপশনে লেখা নাই, কিন্তু রোগীকে high resolution USG of thyroid gland & TFT করতে দেয়া হয়।
কিন্তু রোগীর কোন CBC এডভাইস নাই। ECG তে tachycardia, RBS normal.
chronic diarrhoea, tachycardia, raised BP, enlarged thyroid gland, অর্থাৎ ক্লিনিক্যালি এটা thyrotoxicosis, কিন্তু রোগীর মূল সমস্যা Chronic diarrhoea মাথায় রেখে রোগীকে প্রেসক্রাইভ করা হয় mebeverine. কিন্তু কেন!
রোগী এর মধ্যে টেস্টগুলো করে,
HRUS: moderately enlarged thyroid gland with inhomogeneous echotexture
TFT: low TSH, high FT3 FT4
নিচে লেখা possible Graves' disease.
৭ দিন পর রোগী রিপোর্টসহ গেলে তাকে দেয়া হয়,
Tab. Carbimazole 5mg
4+4+4
এর ঠিক ৩ সপ্তাহ পর রোগী এই অবস্থায় আমাদের কাছে আসে।
ICU সাপোর্ট, CBC রিপোর্ট, Blood transfusion পাওয়ার আগেই রোগী expired.
কি কারণ হতে পারে রোগীর severe anaemia হওয়ার?
এটি রহস্য, কিন্তু কিছু অনুমান।
১ম অনুমান তার রোগের সাথে,
Graves disease একটি autoimmune disease, তাই তার সাথে others autoimmune disease যেমন,
pernicious anaemia
coeliac disease
autoimmune hemolytic anaemia (AIHA)
এগুলো থাকতে পারে।
যদিও ১ মাস আগে প্রেসক্রিপশনে anaemia আছে কি নেই লেখা নেই, CBC করা নেই।
২য় অনুমান তার চিকিৎসার সাথে,
Carbimazole cytopenia করতে পারে - Carmibazole dependent antibody production এর মাধ্যমে, হতে পারে AIHA বা aplastic anemia.
এবার একটি অন্য বিষয়ে আসি!
এটি যে Graves' disease সেটি confirmed বলা কঠিন, কারণ Subacute Thyroiditis is commonly misdiagnosed as Graves' disease. হঠাৎ কেন এই প্রশ্নটি মাথায় এল এবার সেই ঘটনাটি বলি।
রোগীর FT3: 26, FT4: 48
যদি FT3 FT4 ratio করি তবে সেটি lower, আর এমনটি সাধারণত Subacute thyroiditis এ থাকে।
পাশাপাশি, FT3 FT4 এর এই অবস্থায় TSH কম - কিন্তু খুব কম না। TSH: 0.12
আর এই কনফিউশন দূর করতে যেটি বেশ সাহায্য করে সেটি হল thyroid scan - যেখানে Graves's disease এ increased uptake এবং Subacute thyroiditis এ decreased uptake থাকে। পাশাপাশি করতে হয় thyroid autoantibodies. অন্তত inflammatory markers যেমন ESR, CRP করা যায়, বেশি থাকলে thyroiditis is more suspicious. বা অন্তত thyroid gland tender কিনা সেটি দেখা যায়।
আর এটি যদি Graves disease না হয়ে Subacute thyroiditis ই হয়, তবে তার চিকিৎসা Carbimazole নয়, বরং anti inflammatory drugs যেমন NSAID, এতে কাজ না হলে Steroid.
কাওসার, কে-৬৫
