#হাবিজাবি_২৭৬
কোনটা bronchial asthma, আর কোনটা cardiac asthma এটা আলাদা করার নূন্যতম ক্লিনিক্যাল জ্ঞান থাকা আবশ্যক। এগুলো পার্থক্য না করতে পারায় অনেক রোগীর চিকিৎসায় সচারাচরই এমন ভুল দেখা যায়, ফলে রোগীকেও বেশ ভুগতে হয়।
বয়স্ক এই পুরুষ রোগীর সমস্যা ছিল breathlessness. যা ইদানিং বেশ বেড়েছে। শ্বাসকষ্টের সমস্যা তার আরো আগে থেকেই। smoking এর হিস্ট্রি আছে। হতে পারে COPD, শীতকালে যা aggravate করতে পারে, হতে পারে infective exacerbation. এমনকি হতে পারে acute exacerbation of Bronchial Asthma.
রোগীর আগে COPD বা Asthma যাই থাক না কেন, এখন যে সে আপনার কাছে COPD/Asthma exacerbation নিয়ে আসছে বিষয়টি এমন নাও হতে পারে। এরকম একজন বয়স্ক রোগী Cardiac বা Renal cause এ শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা আসতে পারে DKA নিয়ে যদি সে Diabetic হয়।
তাই শ্বাসকষ্ট দেখলে proper history & examination না করে গণহারে Montelukast, Doxofyline দেয়া অযৌক্তিক। এসব ওষুধে না হয় proper Asthma treatment, না COPD treatment, আসল সমস্যার চিকিৎসার কথা বাদই দিলাম!
মূল ঘটনায় আসি। দুইটা বিষয়ঃ
একঃ এই রোগীর breathlessness শুইলে বাড়ে, বসলে একটু কমে, অর্থাৎ orthopnea আছে।
দুইঃ রাতে ঘুমের মধ্যে breathlessness হয়, ঘুম ভেঙে উঠে বসে থাকে, অর্থাৎ paroxysmal nocturnal dyspnea আছে।
উপরের দুইটা প্রশ্ন রোগীকে জিজ্ঞাস করাই যায়। এই রোগীর এই দুটোই ছিল, অর্থাৎ এটা Heart Failure.
আর দেখার মধ্যে, chest auscultation করে কোন crepitation আছে কিনা এটা অবশ্যই দেখা উচিৎ। যদি bibasal crepitation থাকে, তবে ধরে নিতে হবে এটা cardiac asthma due to pulmonary oedema due to heart failure. অর্থাৎ রোগীর হয়তো acute or chronic heart disease আছে।
এমতাবস্থায় যেটা জরুরি সেটা হল ECG করা।
যে কোন রোগীর general examination এ Anaemia আছে কিনা এটা দেখা অতীব গুরুত্বপূর্ণ।
এই রোগীর severe anaemia
ECG করে দেখি sinus tachycardia
অনুমান করে নিলাম তার আপাত Dx: Severe Anaemia with Anaemic heart failure
একটা বয়স্ক পুরুষ রোগীর এত Anaemia কেন?
বমির সাথে রক্ত যায় কিনা - Hematemesis
পায়খানায় রক্ত যায় কিনা - Hematochezia or Melaena
জিজ্ঞেস করতেই হিস্ট্রি দিল, নরম কালো পায়খানা হয় - Melaena.
নরম কালো পায়খানা হওয়া মানে upper GI tract থেকে কোন bleeding হচ্ছে যেমন bleeding PUD বা Ca stomach, বা ascending colon এ কোন lesion থেকে bleeding হচ্ছে যেমন Ca colon.
bleeding PUD আগে চিন্তা করে ব্যথার কোন বড়ি খায় কিনা জিজ্ঞাসা করতেই উত্তর এল, কোমড় ব্যথার ওষুধ খাইছে অনেক দিন, হয়তো Lumbar Spondylosis. তাই NSAID খেয়ে bleeding PUD, আর তা থেকেই তার severe Anaemia, আর সেই Anaemia থেকে Anaemic heart failure, তা থেকে acute pulmonary oedema, এজন্যই রোগী ভুগছে breathlessness এ।
proper evaluation & clinical correlation করতে পারলে appropriate investigation & management শুরু করা যায়। Anaemia correction করতে হবে, Anaemia evaluate করতে হবে, breathlessness কমাতে দিতে হবে diuretics.
রোগী breathlessness এ কষ্ট পাচ্ছিলো, Montelukast, Doxophyline খাচ্ছে, Nebulization নিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। মাত্র ১টা injection ১ ঘন্টার মধ্যে রোগীকে আরাম দিয়েছে - breathlessness কমিয়েছে, কারণ the clinical diagnosis was perfect.
কাওসার
কে-৬৫
