Habijabi Logo

হাবিজাবি-৪৮

gastroenterologyinfectious
***************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
23 comments
No media

#হাবিজাবি_৪৮

#Diarrhoea_in_details

★ ১ম অংশ

রোগী ডায়রিয়া নিয়ে আসলে অনেকেই বিশেষ করে গ্রাম্য হাতুড়ে শ্রেণী তাদের মনের মাধুরী মিশিয়ে ট্রিটমেন্ট শুরু করে। তাদের পছন্দের তালিকায় সবার উপরে আছে থার্ড জেনারেশন injectable Cephalosporin Ceftriaxone. ইহা আবার তাদের কাছে সর্বরোগের মহৌষধ! ডায়রিয়া কলেরা, মারামারি কাটাকাটি, জ্বর গায়ে ব্যাথা সব ক্ষেত্রে তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করেন। এ মনে করার কোন কারণ নাই যে এ কাজ শুধু হাতুড়েরাই করে, করে বহুত পাশ করা নন হাতুড়েও! এরপর আছে Azithromycin, তারপর Ciprofloxacin, এরপর Metronidazole, সাথে আরো অনেক কিছু! কেউ কেউ তো আরো এক্সপার্ট, জীবানু থাক বা না থাক, জীবানু তুই পালাবি কোথায় এই নীতিতে গোটা তিন চারেক এন্টিবায়োটিক ককটেল হিসেবে দিয়ে দেয়! তাদের কথা আর নাই বা বলি, এদেশে অনেক ডাক্তার, কেউ পড়ে হয়, না পড়েও হয় অনেকে, আবার কেউ হয় ওষুধ কোম্পানির গালগল্প শুনে!

ভূমিকা অনেক হল, এবার আসল কথায় আসি। ডায়রিয়া কি?

ডেফিনিশন অনেক রকম। তবে আমি যা জানি - 'দিনে ৩ বারের বেশি নরম বা পাতলা পায়খানা হওয়া।' তবে যে সব বাচ্চারা বুকের দুধ খায় তাদের প্রায়শই দিনে ৩ বারের বেশি নরম পায়খানা হয় যা কিন্তু ডায়রিয়া না। ধরুন কেউ দিনে ৩০ বার পায়খানা করে, কিন্তু শক্ত, তাহলে তাও কিন্তু ডায়রিয়া না। তাহলে বলতে পারি ডায়রিয়া বলার প্রথম শর্ত - পায়খানা নরম বা পাতলা হওয়া, আর দ্বিতীয় শর্ত - দিনে ৩ বারের বেশি হওয়া।

আর ডায়রিয়ার এই পায়খানার সাথে যখন রক্ত মিশানো থাকে তখন তাকে বলে ডিসেন্ট্রি (Dysentery). সাথে পিচ্ছিল পিচ্ছিল mucous থাকতে পারে, নাও পারে!

ডায়রিয়া বা ডিসেন্ট্রি যাই হোক, সাথে vomiting থাকতে পারে, নাও পারে।

ডায়রিয়ার রোগীর প্রথম ও প্রধান চিকিৎসা fluid replacement. যতটুকু fluid লস হয়, ঠিক ততটুকু দিতে হবে। fluid কিভাবে লস হয়?

ডায়রিয়া শুরু হওয়ার আগে infective বা non infective কারণে gastroenteritis ডেভেলপ করে। ফলে GIT ঠিকমত কাজ করতে পারে না। একটা কাজ একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর সেটা হল absorption.

তাহলে যদি প্রশ্ন করি ডায়রিয়া কিভাবে হয়, excessive secretion না impaired absorption এ? তাহলে উত্তর হবে impaired absorption এ. কারণ secretion যতই বেশি হোক না কেন, absorption power ভাল থাকলে লস না হয়ে সব আবার রক্তে ফিরে আসবে!

ধরুন আমি ১ লিটার তরল খেলাম, আমার নরম পায়খানা হল ১ লিটার, তাহলে এটা সাধারণ ডায়রিয়া। আর যদি ১ লিটার তরল খেলাম কিন্তু পায়খানা হল ২ লিটার! তাহলে এটা secretory ডায়রিয়া, যেখানে absorption তো হচ্ছেই না উল্টো কিছু তরল secretion হয়ে বের হয়ে যাচ্ছে!

fluid replacement এর আগে কতবার কতটুকু করে পায়খানা হলো সেটা হিসেব করে fluid loss বের করা হয়। তরল লসের ফলে রোগী তারল্য সংকটে ভোগে। সেই সংকট দূর করতে রোগীর শরীরে যথেষ্ট তরল সরবরাহ করতে হয়। কতটুকু fluid replace করবো হবে সেটা শুধু বর্তমান ongoing fluid loss দেখে হিসাব করা হয়না, previous কতটুকু লস হয়েছে সেটাও ধরতে হয়। দুই লসের সাথে নিয়মিত প্রয়োজন (আমরা প্রতিদিন যেটা খাই, ১-২ লিটার) যোগ করে বের করতে হয় মোট প্রয়োজন। এই মোট পরিমাণ রোগীকে সারাদিনে দেওয়া হয়।

পূর্বের লস বের করার একটা সাধারণ থিউরি হল, রোগী যদি দিনে ৬-১০ বার পায়খানা করে তবে তার ২-৪ লিটার ফ্লুইড লস হয়। আর সাথে যদি বমি করে থাকে, ধরুন ১ বার ১ গ্লাস পরিমাণ - তাহলে ২০০মিলি।

মনে করি রোগীর previous loss ৪ লিটার, ongoing loss ৪ লিটার, প্রতিদিন শরীরের দরকার ২লিটার। তাহলে তার সারাদিনে লাগবে মোট ১০ লিটার। এখন এই ১০ লিটার fluid replacement কি সমহারে করবো? না! বরং ১০ লিটার ফ্লুইড এর মধ্যে যে ৪ লিটার pervious loss হয়েছে সেটা তাড়াতাড়ি শরীরে ফিরিয়ে দিতে হবে। তাই দেখা যায় রোগীর dehydration বেশি হলে loading dose হিসেবে ওই ৪ লিটারের অর্ধেক ২ লিটার শুরুতে running দেওয়া হয়, অনেক সময় চার হাত পায়ে একসাথে দেওয়া হয়!

কোন ধরণের ফ্লুইড দিবো?

ডায়রিয়াতে যে ফ্লুইড লস হয়, সেটা isotonic. যেখানে থাকে ECF এর সমান concentration এর water ও electrolyte. তাই তেমন isotonic ফ্লুইড দিতে হবে।

কোন রুটে দিবো?

রোগী যদি মুখে খেতে পারে এবং বমি না করে তবে মুখে ORS দিবো। আর যদি রোগীর vomiting থাকে বা অজ্ঞান রোগী তবে intravenous fluid replacement করবো।

মুখে ORS ও ও শিরায় IV fluid দুটোই সমান কার্যকর। এমনকি সেটা cholera হলেও, যেখানে ১০-২০ লিটার ফ্লুইড লস হয়ে severe dehydration থাকতে পারে!

তাই এটা মনে করার কোন কারণ নেই যে রোগী ডায়রিয়া বা কলেরা নিয়ে হাজির হলেই স্যালাইন ঢুকাও। গ্রামে বাবুডাক্তাররা এটাই করেন, আর অনেক রোগীও নাকি স্যালাইন নিয়ে আরাম বোধ করে, তাদের দূর্বলতা সারে!

এবার আসি ORS প্রসংগে। এখানে শুধু water ও electrolyte ই না, সাথে carbohydrates ও আছে! ডায়রিয়ায় লস তো water ও electrolyte, সাথে carbohydrates কেন?

কারণ দুটো! প্রথমত gut এ electrolyte absorption একটি active process যেখানে শক্তি লাগে। ORS এ carbohydrates যোগ করা হয় এই শক্তি যোগানোর জন্য। এর ফলে প্রথমত বেশি বেশি electrolyte absorption হবে। দ্বিতীয়ত carbohydrate শরীরে শক্তি যোগাবে, কারণ টয়লেটে যেতে যেতে রোগীর অবস্থা হালুয়া টাইট!

আর যদি IV fluid দেওয়া হয় তবে সেখানে carbohydrates থাকাটা জরুরী নয়, আর থাকলেও কোন সমস্যা নাই। আর তাই NS, DNS, Cholera saline সবই দেওয়া যায়। এখানে শুধু DNS এ carbohydrates আছে, বাকি দুটোতে নাই। ওদিকে শুধু Cholera saline এ K থাকে, কিন্তু কেন?

ডায়রিয়া বা বমি যাই হোক না কেন সেখানে প্রধান যে electrolyte গুলো থাকে সেগুলো Na, Cl, K, H, HCO3, etc. আমাদের মূল লক্ষ্য Na, Cl, K এর ঘাটতি পূরণ করা। এই ৩ টার মধ্যে সাধারণ ডায়রিয়াতে K এর ঘাটতি যে খুব বেশি হয় তা কিন্তু না। কারণ K বেশি থাকে ICF এ ECF অপেক্ষা। ICF থেকে K plasma তে তখনই বের হয় যখন acidosis হয়ে plasma তে H বেড়ে যায়। এই অতিরিক্ত H plasma থেকে cell এ ঢোকে, আর তার বিপরীতে K আসে cell থেকে plasma তে। পরে plasma থেকে এই K ডায়রিয়া ফ্লুইডে বের হয়ে যায়। তাহলে একটা বিষয় ক্লিয়ার হল যে K লস একটু পরে হয় যখন তীব্র ডায়রিয়া হয়, আর এর সাথে acidosis এর একটা সম্পর্ক আছে।

এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাকস্থলীতে HCl বের হয়, তাই সেখানে H বেশি। আর তাই বমি হলে পাকস্থলীর খাবারের সাথে H লস হয় বেশি, অর্থাৎ alkalosis. তাই বলতেই পারি vomiting বেশি হলে metabolic alkalosis হয়।

অন্যদিকে ডায়রিয়াতে পায়খানার সাথে পাকস্থলীর নিচের দিকের ফ্লুইড বের হয়, আর আমরা জানি পাকস্থলীর নিচের দিকে ডিওডেনামে HCO3 rich fluid বেশি থাকে। তাই ডায়রিয়ায় HCO3 লস বেশি হয়, অর্থাৎ acidosis হয় এখানে. cholera তে প্রচুর পায়খানা হয়, হয় metabolic acidosis এবং K লস। আর তাই cholera saline এ K থাকে। Cholera saline এর একটা ভাল বিকল্প হল আমাদের দেশের icddr'b এর আবিষ্কার modern ORS, কারণ এখানেও K আছে! cholera saline না দিয়ে রোগীকে NS, DNS দিলে K আছে এমন খাবার বেশি খেতে বলতে হবে, যেমন কলা, কমলা, ডাবের পানি, ইত্যাদি! পাশাপাশি energy source হিসেবে অন্যান্য স্বাভাবিক খাবার তো খাবেই।

fluid দিয়ে শুধু বসে থাকলেই হবে না, fluid overload হচ্ছে কিনা সেটাও মনিটরিং করতে হবে, দেখতে হবে central venous pressure, urine output, তা না হলে hydrostatic pressure বেড়ে গিয়ে pulmonary oedema, cerebral oedema, generalized oedema হতে পারে; cardiac workload বেড়ে হতে পারে heart failure.

অন্যদিকে আবার যদি ফ্লুইড পরিমাণমত না দিই তবে renal perfusion কমে renal failure হতে পারে; severe dehydration এ circulatory failure, shock হয়ে রোগী অক্কাও পেতে পারে। তাই চেক এন্ড ব্যালেন্স!

ডায়রিয়ার চিকিৎসাকে আপাত দৃষ্টিতে জলবৎ তরলং মনে হলেও, আসলে তা বেশ হিসেবের ব্যাপার! এতক্ষণ যা পড়লাম ডায়রিয়ার মূল চিকিৎসা শুধু তাই। যদি এই ডায়রিয়ার কারণ infective gastroenteritis হয় তবে....

থাকবে ২য় অংশে

keywords:DiarrheaFluid replacementOral rehydration saltsSecretory diarrheaDehydration

Comments (23)

আতাউর রহমান রুবেল
7y

বস আপনার কাছে থেকে কিছু দিন তামিল নিতে পারলো ভালো হত।কিছু শিখতে পারতাম। বা গাইডলাইন পেলে।

Munir Islam
7y

Good job! Please remove the word ‘modern ORS’! We don’t use the term rather use only ‘ORS’ instead! Cheers! Kawsar Uddin

Kawsar Uddin
7y

Thanks Sir. Changed it.

Farzana Sultana
7y

এই দেশের গ্রামে বসে নতুন করে সব ডাক্তারি বিদ্যা শিখতেছি। আগের সব বিদ্যা বুদ্ধি ভুলে গিয়ে এলাকার বিজ্ঞ্য জনগণের পছন্দ অনুযায়ী চিকিৎসা না দিলে আবার কিসের ছাতার ডাক্তার! এদের প্রথম পছন্দ প্রথম বার সামান্য পাতলা পায়খানা হইলেই সিপ্রো মেট্রো। স্যালাইন আবার মুখে খায় নাকি। একবার পায়খানা হইলেই আগে ভর্তি করে স্যালাইন ভরতে হইবে ৩ লিটার।

Kawsar Uddin
7y

ঠিক বলেছিস। অনেক সময় বিরক্ত লাগলেও তাল মিলিয়ে চলতে হচ্ছে।

Farzana Sultana
7y

এখান কার মানুষ এর সাথে তাল না মেলালে তারাই আমাদের।অবস্থা বেতাল করে দেয়। এখন সব দেখে শুনে।বুঝে।মনে হচ্ছে এই প্রফেসনে আসা টাই ভুল হইছে এই দেশে। এসব কিছু যদি আর দশ টা বছর আগে বুঝতাম!

Saif Rahman
7y

ডায়রিয়া তে আইসোটনিক ফ্লুইড (নরমাল স্যালাইন)দিলে পেশেণ্ট এর বমি হবার কারন কি??

Kawsar Uddin
7y

প্রয়োজনের অতিরিক্ত দিলে ভাই hyperchloremic metabolic acidosis হতে পারে, তখন বমি হতে পারে। এমনও হতে পারে ডায়রিয়ার late symptom হিসেবে বমি হচ্ছে, নরমাল স্যালাইনের কোন দোষ নাই।

Mohammad Neamat Ripon
7y

কার্বোহাইড্রেট শক্তি যোগাবে (active process এ) এটা ভুল ধারণা। Na+k+ ডায়রিয়ায় absord হয় যে pump দিয়ে সেটা glucose gradient. অর্থাৎ glucose থাকলেই Na এবং K শরীরে absorb হবে। এই glucose সোডিয়াম-পটাশিয়াম pump কে energy দেওয়ার জন্য ব্যবহার হয় না।

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার মূল্যবান মন্তব্যের জন্য। আপনার সাথে পুরোপুরি একমত। Davidson এ লেখা- 'Infected mucosa is capable of very rapid fluid and electrolyte transport if carbohydrate is available as an energy source.'

Mohammad Neamat Ripon
7y

Kawsar Uddin আপনি বরং ORS এ glucose কিভাবে কাজ করে, সেটা দিয়ে বর্ণনা করুন।

Shahed Goni
7y

নাইস প্রেজেন্টেশন,,,

Mesbah Chowdhury
7y

মুখে ORS দিলেও বেশিরভাগই তা খেতে চায় না। তাদের সবার কাছে IV fluid ই একমাত্র চিকিৎসা। আর ডায়রিয়া হলেই ceftriaxone দেয়াটা এই উপজেলা লেভেলে এসেই প্রথম দেখলাম জীবনে।

Masrura Muminu
7y

Amazing

Mostafa Likhon
7y

·   · by Author Reply

Fahim Uddin
7y

সুন্দর প্রেজেন্টেশন ভাই। জাস্ট একটা বিষয়, ডায়ারিয়া তে স্টুলের সাথে কিছু পটাশিয়াম লস হয়, আবার হাইপোভলিউমিয়ার ফলে Renal Blood Flow কমে গিয়ে Renin Angiotensin Aldosterone System এক্টিভেট হয়ে Aldosterone রিলিজ বেড়ে যাওয়ায় পটাশিয়াম এক্সক্রিসন বেড়ে গিয়ে পটাশিয়াম লেভেল কমে যাবে। কিন্তু ডায়ারিয়ায় যেহেতু Metabolic Acidosis ডেভেলপ করে অর্থাৎ ECF এ H+ বেশি থাকে, তাই Acid Base Buffer এর জন্য H+ ECF থেকে ICF এ প্রবেশ করে(in exchange of K+). সুতরাং এর জন্য ব্লাডে পটাশিয়াম লেভেল কিছুটা নরমাল হয় সাময়িক সময়ের জন্য। কিন্তু পরবর্তীতে যখন Bicarbonate(in Cholera Saline) দিয়ে Metabolic Acidosis কারেকশন করা হবে, তখন এই পটাশিয়াম গুলো আবার ICF এ যেতে শুরু করবে এবং হঠাৎ করে Hypokalemia ডেভেলপ করবে। তাই Cholera Saline এ Bicarbonate এর সাথে Potassium ও দেয়া থাকে।কেননা Potassium লেভেলে তারতম্য ঘটলে কার্ডিয়াক এরেস্ট হয়ে যেতে পারে। তবে যদি কোনো ডায়ারিয়া পেশেন্টে ইউরিন আউটপুট খুব কম থাকে/একেবারেই না থাকে, তবে Cholera Saline না দিয়ে Normal Saline দেয়াটাই বেটার। কেননা ইউরিন আউটপুট কম থাকা/না থাকার মানে হল ডায়ারিয়া জনিত হাইপোভলিউমিয়া থেকে Renal Blood Flow কমে গিয়ে Acute Renal Failure ডেভেলপ করেছে। আর এক্ষেত্রে কিডনী দিয়ে পটাশিয়াম এক্সক্রিট হতে না পেরে ব্লাডে পটাশিয়াম লেভেল বাড়ার কারনে Hyperkalemia ডেভেলপ করবে। সুতরাং তখন কলেরা স্যালাইন ব্যবহার করলে এই হাইপারক্যালেমিয়া আরো এগ্রাভেট করতে পারে(যেহেতু কলেরা স্যালাইনে পটাশিয়াম দেয়া থাকে)। তাই এক্ষেত্রে ডায়ারিয়া রোগীকে কলেরা স্যালাইন না দিয়ে নরমাল স্যালাইন দেয়াটাই বেটার। প্রাসঙ্গিক আরেকটা কথা, Orsaline(Oral Saline) এর প্যাকেটে Glucose কেনো দেয়া থাকে? অনেকে মনে করেন শক্তির জন্য গ্লুকোজ দেয়া থাকে। আসলে Glucose দেয়া থাকে যাতে Na-Glucose Cotransporter এর মাধ্যমে ইন্টেস্টাইনে Na এর বেটার এবসর্পসন হতে পারে। (একাডেমিক আলোচনার জন্য এই বিষয়ে আমার পূর্বের একটা পোস্ট থেকে এই অংশটুকু কপি পেস্ট করলাম... plz correct me if there is any wrong!)

Sultana Nurany
7y

লাস্টের প্যারা- ঠিক এই কারনে এক্সামের সময় আমি শুধু গ্লুকোজের পানি খাই না,বোতলে একটু লবনও মিশিয়ে নেই।

Kawsar Uddin
7y

Sultana Nurany লবণ মিশিয়ে খেলে কি গ্লুকোজ absorption বাড়ে!!!

Kawsar Uddin
7y

Fahim Uddin ধন্যবাদ ফাহিম চমৎকার মন্তব্যের জন্য। কিন্তু একটু দ্বিমত পোষণ করছি। প্রথমত - কলেরাতে কলেরা স্যালাইন hyperkalemia aggravate করতে পারে renal failure হলে, কথাটা শুধুই থিওরেটিক্যাল ও পরোপুরি কাল্পনিক। তার কারণ হল hyperkalemia ডেভেলপ করলে প্লাজমাতে যে K concentration থাকে তার থেকে অনেক কম থাকে cholera saline এ। তাই cholera saline এ থাকা K hyperkalemia কে aggravate তো করবেই না, উল্টো বরং সে প্লাজমার K concentration কে কমিয়ে স্যালাইনে থাকা concentration এ নিয়ে আসার চেষ্টা করবে। আর যেটা বলেছো কলেরার এই অবস্থায় cholera saline দেওয়ার চেয়ে normal saline দেওয়াটা বেটার, এটা একদমই না। বেটার তো না ই, বরং দেওয়াই যাবে না। তার কারণ হল NS hyperchloremic metabolic acidosis করতে পারে এই অবস্থায়, যা কলেরার এসিডোসিস কে আরো aggravate করবে, এবং K কে cell থেকে টেনে বাইরে নিয়ে আসবে। তাই NS দিয়ে আগের hyperkalemia তো কমবেই না, উলটো বাড়বে। তাই avoid normal saline! এরকম অবস্থায় প্রয়োজনে ডায়ালাইসিস করতে হবে। দ্বিতীয়ত - 'ORS এ গ্লুকোজ শক্তির জন্য দেওয়া থাকে' বিষয়টা যেমন ঠিক না, আবার 'শক্তির জন্য দেওয়া থাকে না' এ বিষয়টাও ঠিক না! Na better absorption এর জন্য গ্লুকোজ লাগে, কিন্তু Na absorption এর জন্য গ্লুকোজ mandatory না! SGLT 1 co transport এ গ্লুকোজ Na absorption এ হেল্প করে মাত্র, যেমন করে amino acid. কিন্তু electrolyte এর absorption মূলত তার concentration gradient উপর নির্ভর করে। তাই একটা প্রচলিত কথা হল sodium absorption can take place against a steep electrochemical gradient even in the absence of glucose! তাই গ্লুকোজ ছাড়া শুধু লবণ পানি খেলেও শরীরে Na বেড়ে যাবে, এমন হবে না গ্লুকোজ বিহীন Na abosrb না হয়ে stool এ পাস করবে। 'ORS এ গ্লুকোজ থাকার অনেক গুলো সুবিধা আছে - গ্লুকোজ নিজে absob হওয়ার সময় SGLT1 co transport এর মাধ্যমে Na ও absorb হবে, অর্থাৎ Na absorption এ হেল্প করছে। - গ্লুকোজ কলেরা আক্রান্ত gut mucosa তে শক্তি যোগায়।Davidson - 'Absorption of electrolytes from the gut is an active process requiring energy. Infected mucosa is capable of very rapid fluid and electrolyte transport if carbohydrate is available as an energy source. Oral rehydration solutions (ORS) therefore contain sugars, as well as water and electrolytes.' - ORS খাওয়ার পর ব্লাড গ্লুকোজ বাড়ে। আর এই গ্লুকোজ cell এ ঢুকে energy production ও করে! তাই বলা হচ্ছে - ডায়রিয়া কলেরাতে পেশেন্ট এর প্রচুর এনার্জি লস হয়, water electrolyte এর সাথে এনার্জি রিস্টোর করতে পারলে সে তাড়াতাড়ি সুস্থ হয়। 'ORS এ গ্লুকোজ কেন দেওয়া থাকে' এমন প্রশ্নের উত্তরে তাই - শুধুমাত্র Na glucose co transport এ হেল্প করে' এমন বলাটা ভুল!

Fahim Uddin
7y

thanks for the correction vai..

Fahim Shahriar
7y

Bhai etar 2nd Part ta khuje pacchi na. Iktu help koren please

হুমায়রা আনজুমান
7y

amr akta qus cilo apnr kace. can I ask?? lecture ta kubi valo hoice. apnr sob lecture e ami pori kub vallage.