Habijabi Logo

হাবিজাবি-৩১৭

cardiovascularother
*******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
December 23, 2024 at 10:18 PM
23 comments
No media

#হাবিজাবি_৩১৭

শীতে হাসপাতালে রোগী বেড়েছে, বিশেষ করে stroke & myocardial infarction এর রোগী।

ছোটবেলায় physics এ পড়েছি শীতে সবকিছু সংকুচিত হয়, আর গরমে হয় প্রসারিত। শীতে রক্তনালি সংকুচিত হয়, অর্থাৎ রক্ত চলাচলের রাস্তায় রক্তের জ্যাম লাগে - রক্তচাপ বাড়ে - বাড়ে thrombus formation & bleeding risk.

যে নারিকেল তেল গরমে তরল ছিল, খুব ঠান্ডা আসলেই কেমন জানি ঘন ঘোলা হয়ে যায়, জমে যায়, ঠিক একইভাবে শীতে রক্ত comparatively thicker হয়।

গরমে প্রচুর ঘাম হয়, তাই প্রচুর পানি খাই, কিন্তু শীতে হয় বিপরীত। urine output frequency কমাতে কম পানি খাওয়া হয় - আর এতে dehydration হয়ে কমে water content of blood এবং thicker blood.

শীতে ধূমপায়ীদের ধূমপানের পরিমাণ বেড়ে যায়, ধূমপান করলে শীত কমে কিনা জানি না, কিন্তু sympathetic overactivation হয়, রক্তনালি সংকুচিত হয়, প্রেশার বাড়ে, endothelial injury বাড়ে - platelet aggregation & thrombus formation risk বাড়ে। smoking is an independent risk factor for stroke & MI. Tobacco smoking এর পাশাপাশি অনেকে nicotine containing e-cigarette ব্যবহার করে, তাদের রিস্ক আরো বেশি।

শীতে খাওয়া দাওয়া বেড়ে যায়, দাওয়াত বেড়ে যায়, প্রচুর fatty food, meaty food, carbohydrate, soft drinks খাওয়া হয়। এতে Dyslipidemia, HTN, DM এর মত risk factor গুলো poorly controlled হয়ে পড়ে, বাড়ে increased risk of stroke & MI.

শীতে বাতাস খুব dry থাকে, থাকে বেশি polluted, dry & cold air এ একদিকে হয় bronchoconstriction, অন্যদিকে ধূলাবালির আধিক্যে less oxygen supply to circulation - increase cardiac workload.

অনেক চিকিৎসক তাদের study & career নিয়ে এমনিতেই অনেক বেশি stressed থাকে, রিলিজ হয় অনেক বেশি stress hormone cortisol. ফলশ্রুতিতে বাড়ছে metabolic syndrome & complications. চিকিৎসকদের মধ্যে বাড়ছে ধূমপান প্রবণতা। পাশাপাশি তাদের physical exercise ও অনেক কম। doctors are the worst patients একটা কথা প্রচলিত আছে, তাই তাদের স্বাস্থ্যঝুঁকি বেশি।

শীতকাল পার হচ্ছে, তাই চিকিৎসকসহ সবার ও তাদের পরিবারবর্গের বিশেষ করে বয়স্ক সদস্যদের প্রতি বাড়তি সতর্কতা কাম্য - যাদের existing risk factors আছে তারা ওষুধ ঠিকভাবে খাচ্ছে কিনা, খাবার-পানির নিয়মকানুন মানছে কিনা, শীত থেকে শরীরকে সুরক্ষায় রাখছে কিনা খেয়াল রাখতে হবে।

কাওসার

কে-৬৫

keywords:Winter cardiovascular riskStrokeMyocardial infarctionVasoconstrictionBlood viscosity

Comments (23)

Akik Anwar Khan Anik
1y

প্ল্যাটফর্মে এরকম পোস্টের আশায় থাকি। কী সুন্দর সহজ সাবলীল একাডেমিক পোস্ট।

Kawsar Uddin
1y

Akik Anwar Khan Anik Thanks vaia.

সুদীপ্ত চক্রবর্ত্তী
1y

Can I share this post ? (With courtesy)

Kawsar Uddin
1y

সুদীপ্ত চক্রবর্ত্তী sure, you can share with courtesy.

সুদীপ্ত চক্রবর্ত্তী
1y

Kawsar Uddin Thanku

Nazmul Ahsan
1y

Excellent! Thanks.

Papry Rani Kundu
1y

· Reply

Dr-Ismail Hossain
1y

সুন্দর পোস্ট

Sabrina Momin Miti
1y

Excellent

আইরিন জাহান
1y

এরকম পোস্ট অনেক বেশি প্রয়োজন

Md Nurnobi Zahid
1y

Excellent information... Za ja kallohu khoiro

Al Mamun Fmc
1y

সেরা

Wobaidur Rahman Eyamin
1y

Excellent

Shapla Kundu
1y

সুন্দর পরামর্শ

DrMoinul Islam
1y

Excellent and very informative

Lingkon Singha
1y

চেম্বারে রোগী কমে কেনো??

Sumon
1y

Indeed! a gem writing

Shahtina Shams
1y

খুব সুন্দর একটা পোস্ট। লেখককে অনেক ধন্যবাদ।

Linda Siddique
1y

ধন্যবাদ এতো সুন্দর পোস্ট এর জন্য।।

Dr-Srabonti Sen Toma
1y

thik last kichudin dhorei stroke nd MI patients bere giyeche

Mostafa Kamal Arefin
1y

অসাধারণ

Premangshu Biswas
1y

Can we share it?

Kawsar Uddin
1y

Premangshu Biswas sure