#হাবিজাবি_২৪৩
রোগী নিয়মিত Doxophylline খায় শ্বাসের সমস্যার জন্য।
জ্বরের জন্য সম্প্রতি Moxifloxacin শুরু করেছেন।
দু'দিন পর রোগীর শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, pulse বেড়ে 130/min.
কালপ্রিট Doxophylline.
কিন্তু বড় কালপ্রিট Moxifloxacin!
Quinolones (Ciprofloxacin, Levofloxacin, Moxifloxacin) Hepatic microsomal enzyme কে inhibit করে।
আর তাই Doxophylline/Theophylline এর সাথে Quinolones ব্যবহার করলে তাদের metabolism impaired হয় - Doxophylline এর delayed clearance হয় - drug accumulation হয় - বেড়ে যায় Tremor, Tachycardia প্রভৃতি side effects.
অনেক COVID রোগী home ও hospital এ invariably Doxophylline+Quinolone একসাথে পাচ্ছে ও খাচ্ছে - ভুগছে Tachycardia তে।
ছোট্ট একটি অভিজ্ঞতা। hospitalized COVID রোগী। 10L/min O2 পাচ্ছে। তার pulse 140/min.
কারণ হিসেবে চিন্তা করা হলো, Hypoxia, Myocarditis, etc.
রোগীর treatment sheet এ Doxophylline+Moxifloxacin ছিল, hold করতে বললাম। দু'দিন বাদে pulse কমে আসলো, তিন দিন পর নর্মাল। তাই বয়স্ক রোগীদের এই concomitant use এভয়েড করাই উত্তম।
পরিশেষে আরো দুটো বিষয়,
Quinolones গুলো long QT করে Tachycardia করতে পারে।
Quinolones এর neuromuscular blocking activity আছে - ফলে muscle weakness ডেভেলপ করতে পারে। respiratory muscle weak হয়ে কমে যেতে পারে respiratory effort - বিশেষ করে যাদের Myasthenia Gravis আছে!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫