Habijabi Logo

miscellaneous-১১

pharmacologycardiovascular
************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
April 1, 2025 at 12:39 AM
0 comments
1 images
Media File (1/1)
Episode illustration

বিশেষজ্ঞ হলেই সব জানবে এমনটা না! সব জানলেই সব মানবে এমনটাও না! কিন্তু জানা উচিৎ, মানা উচিৎ, না হলে ভুল হতেই থাকবে, suffer করবে রোগীরা। Diagnosis ছাড়া এরকম symptomatic ও investigation report dependent এরকম চিকিৎসা দেয়াটা ভুল, বিশেষজ্ঞ থেকে তো প্রত্যাশিত না, সর্বপরি রোগীর সাথেও এটা অন্যায়, না জানা বা না মানার unintentional অন্যায়। ডিএমএফ পল্লী চিকিৎসক হার্বাল হোমিও তারা ভুল চিকিৎসা দিচ্ছে এটা সবাই জানি, তাদের ভুলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, কিন্তু এমন অনেক এমবিবিএস পাশ চিকিৎসক আছে, আছে পোস্টগ্রাড করা বিশেষজ্ঞ চিকিৎসক যারা অনেক রোগী দেখার জন্য কিনা জানিনা, ঠিকভাবে রোগী দেখেন না, একগাদা অপ্রয়োজনীয় ওষুধ লিখে দায় শেষ করেন। এটাতো অন্যায়, তারা বুঝেন কিনা জানিনা, রোগীর কাছে না হোক - স্রষ্টার কাছে জবাবদিহিতা তো করতেই হবে।

২৫ বছর বয়সী রোগী। যে নিজেও একজন চিকিৎসক। যার BP 140/100, কোন end organ damage নাই, তাকে কেন এখনই antihypertensive খেতে হবে, এবং সেটা Amlodipine ই কেন হতে হবে?! Uric acid 7.5, কোন gouty attack নাই, Febus 40 কেন খেতে হবে?!

আমার মূল প্রশ্ন উপরের দুটো। এছাড়া আরো কিছু খটকা।

একদিকে NSAID Reservix SR দেয়া হয়েছে bodyache & joint pain এর জন্য, অন্যদিকে HTN এর জন্য Amlodipine. Hypertensive patient এর জন্য safe NSAID কি এটিই?!

যার OCD আছে তার bodyache অনেক কারণে হতে পারে, অন্যতম একটি কারণ fibromyalgia / chronic fatigue syndrome, তাতে NSAID লাগে না। analgesic বা safe NSAID দেয়া যেতে এই রোগীকে যার HTN level করা হয়েছে?!

এবার ধরুন, এই রোগীর HTN আছে, antihypertensive দিতেই হবে সেক্ষেত্রে কোন antihypertensive তার জন্য indicated? বয়স বিবেচনায় ARB/ACEi, আর ARB Losartan এর uricosuric effect আছে - অর্থাৎ uric acid কমায়। একসাথে দুই কাজ হতো!

একটু সময় দিয়ে চিন্তা করলে proper diagnosis হতো, avoid করা যেত unnecessary polypharmacy. সচেতনতার জন্য এই পোস্ট, ধন্যবাদ।

কাওসার

কে-৬৫

keywords:Irrational prescribingHypertensionAmlodipineFebuxostatAsymptomatic hyperuricemiaLosartan

Comments (0)

No comments available for this post.