Habijabi Logo

হাবিজাবি-২৫৪-a

infectiouspharmacology
**********************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
January 21, 2022 at 8:22 PM
23 comments
No media

#হাবিজাবি_২৫৪

Molnupiravir এর efficacy ৫০%, কিছু স্টাডিতে ৩০%। আমাদের দেশে তৈরি যেগুলো - সেগুলোর efficacy এর চেয়ে নিশ্চই বেশি হবে না, হয় একই থাকবে বা আরো কম হবে।

তাই COVID positive হলেই Molnupiravir নয়, কারণ অধিকাংশ Omecron এমনিতেই ভাল হয়।

Molnupiravir সম্পর্কে বলা হয়, এটি COVID complications প্রতিরোধ করে এবং hospitalisation rate কমায়। তাই এটি মূলত দেয়া হয় mild to moderate case এ, যেন রোগী severe form এ গিয়ে hospitalised না হতে হয়।

অর্থাৎ, কেউ severe COVID নিয়ে hospitalised, তার symptoms শুরুর আজ ৭ দিন, এমন ক্ষেত্রে এটি দেয়ার যুক্তি নেই। দিলে দিতে হবে symptoms শুরুর ৫ দিনের মধ্যে। কারণ COVID আক্রান্তের ৫ দিন শেষে যথেষ্ট পরিমাণ viral replication অলরেডি হয়ে গেছে। তাই তখন দিয়ে লাভ নাই, কারণ এটি direct virus killer না, বরং viral replication inhibitor.

Molnupiravir ভাইরাল RNA এর সাথে incorporated হয়, এতে viral mutation হয়, virus দূর্বল হয়ে পড়ে, replication কমে যায়। এই হল Molnupiravir এর mechanism of action.

কারো COVID like symptoms, উনি টেস্ট না করিয়েই চিন্তা করলেন এই ওষুধ খাওয়া শুরু করবেন, এটি করা যাবে না।

কেউ ভাবলেন - বাসায় COVID positive রোগী আছে, এবং তিনি তার সংস্পর্শে আসছেন বা আসবেন, বাড়তি সতর্কতা হিসেবে post exposure বা pre exposure prophylaxis হিসেবে Molnupiravir খাওয়া শুরু করলেন, ভুলেও এ কাজ করা যাবে না।

৫ দিনের কোর্সে খরচ যে খুব বেশি তা কিন্তু না, ২ হাজার টাকা। এর মারাত্মক কোন acute adverse effects আছে তেমনটাও না, কিন্তু আগত ও অনাগত শিশুর কথা মাথায় রেখে যত্রতত্র ব্যবহার পরিহার করতে হবে।

যেহেতু এ ওষুধ RNA এর সাথে incorporated হয়, genetic mutation হয়, এসব কারণে pregnancy তে এটি absolutely contraindicated, কারণ growing fetus এর genetic mutation হতে পারে, অর্থাৎ harmful for fetus.

এসব বিবেচনায় বয়স ১৮ এর নিচে কাউকেই এটি দেয়া যাবে না, দিলে growing bone & cartilage damage হতে পারে।

brest milk এ secretion হয়, তাই দুগ্ধপোষ্য শিশুর কথা মাথায় রেখে দেয়া যাবে না breast feeder মাকেও। আর যদি নিতান্তই breast feeder মাকে এটি দিতে হয়, তবে ওষুধ খাওয়ার ৫ দিন ও তারপর আরো ৫ দিন, মোট ১০ দিন তাকে breast feeding থেকে বিরত থাকতে হবে।

বুকের দুধে secretion হয়, secretion হতে পারে পুরুষের sperm এ। তাই ওষুধ খাওয়া শেষে ৩ মাস অন্তত বাচ্চা নেয়ার কথা চিন্তা করা যাবে না, ব্যবহার করতে হবে contraceptive methods.

অর্থাৎ, বয়স ১৮ বা এর বেশি, non-pregnant, non-breast feeder যে কেউ এই ওষুধ খেতে পারবেন। আর খাওয়া শেষে করণীয় একটাই, ৩ মাস বাচ্চা নেয়া থেকে বিরত থাকবেন।

এখন ধরুন, মি. মার্ক, বয়স ৪০।

তার COVID like symptoms আছে, যার আজ ৩য় দিন, তিনি টেস্টে COVID positive, তিনি pregnant না, breast feeder ও না। উপরের যুক্তিতর্ক শেষে তিনি তো Molnupiravir খাওয়ার যোগ্য, তাই না?

না! বয়স ৫০ বা তার বেশি হলে তিনি আর কোন শর্ত পূরণ ছাড়াই Molnupiravir খাওয়ার যোগ্য হতেন।

কিন্তু তার বয়স যেহেতু ৫০ এর কম, তিনি তখনই এই ওষুধ খেতে পারবেন, যদি তিনি এমন কোন রোগে ভোগেন বা খান এমন কোন ওষুধ - যার ফলশ্রুতিতে তিনি immunocompromised, এবং এতে তার দূর্বল শরীর তুলনামূলক দূর্বল Omecron এর বিরুদ্ধেও যুদ্ধ করতে অপারগ, তখনই তিনি Molnupiravir খাওয়ার যোগ্য। ধন্যবাদ।

ডা. কাওসার

keywords:MolnupiravirCOVID-19 treatmentAntiviralPregnancy contraindicationMild to moderate COVID

Comments (23)

Taufiqur Rahman
4y

বরাবরের মতই অসাধারন

Jannatul Ferdous
4y

ধন্যবাদ

Abu Sadek Md Sourav
4y

ধন্যবাদ।

Tareq Mahmud
4y

Which one will the drug of choice? Paxlovid or this one?

Mustafizur Rahman
4y

Great

Md Farhad Uddin Rasel
4y

· Reply

Shamim Mohafiz
4y

আমার মেয়ের বয়স ২৬, এক জন pulmonologist খেতে দিয়েছেন, এক মেডিকেলের মেডিসিনের অধ্যাপক ও একই পরামর্শ দিয়েছেন।

Rashada Jaman
4y

Mariam Naher

Asif Sarwar Haque
4y

Dose?

Sultana Rajia Tani
4y

Thank u, important info for present situation!!

Yeasmin Humda Mishu
4y

Thank you so much. It was a burning topic to know. Thanks a lot.

Sultana Jebunnaher
4y

Informative post

Moumita Paul
4y

Shantonu Roy

Irin Binte Azad Anu
4y

Good post! Thank you

Shahriar Shawon
4y

What is the reference of secretion in sperm/use of contraception after 3 months/to be given only having comorbidities causing immunocompromised state???

Aman Ullah Mehedi
4y

Thanks for the update

Farhana Bushra
4y

Ei medicine to ekhon onekei prescribe kortese.but eta je baby r jonno harmful... 3 month porjono baby try na korte hobe..etar kono reference ase... Eta to onekei janena

Bishwajit Chakrabarty
4y

Thanks

G Rahaman Sohail
4y

Good one

Hossain Tonima Purno
4y

Dipti Tanjeem

তাসনোভা ইসলাম তিথি
4y

Shadman Hassan dekho..

Atiq Muhammad Zaman
4y

অসংখ্য ধন্যবাদ...

Atiq Muhammad Zaman
4y

Paxlovid(nirmatrelvir+ritonavir) এর ক্ষেত্রেও কি একই সাবধানতা/নিয়ম প্রযোজ্য?!