Habijabi Logo

হাবিজাবি-১৩৪

infectiouspharmacology
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
May 19, 2020 at 2:05 PM
31 comments
No media

#হাবিজাবি_১৩৪

হাসপাতালে যারা COVID-19 নিয়ে ভর্তি হচ্ছেন তাদের সবাইকে HCQ treatment দেয়া হচ্ছে। তবুও তাদের অনেকের complications ডেভেলপ করছে, প্রতিদিন কিছু রোগী মৃত্যুবরণ করছে। অনেকে সুস্থ হচ্ছে।

হাসপাতালে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের অনেকে HCQ prophylaxis খাচ্ছে। তবুও তাদের অনেকে SARS-CoV-2 পজিটিভ হচ্ছে। অনেকে নেগেটিভ থাকছে।

আবার এমন অনেকে আছে, যারা prophylaxis বা treatment কোনভাবেই এসব খাচ্ছে না। risky area তে কাজ করার পরও পজিটিভ হচ্ছে না, হলেও তেমন symptoms ডেভেলপ করছে না, করলেও শুধু supportive therapy নিচ্ছে, কয়েকদিন পর এমনিতেই asymptomatic ও পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে।

তাই এটা নিশ্চিত করে বলা কঠিন, আসলেই কিসে কি হচ্ছে!

একটি উদাহরণ দিই। আপনি ভ্রমনে বের হলেন। পানি পিপাসা পেয়েছে। পথে একটা কাচের বোতল খুঁজে পেলেন। গায়ে লেভেল নাই। দেখে পানি মনে হচ্ছে, আবার সন্দেহও হচ্ছে - অন্য কোন কেমিকেল হতে পারে। কিন্তু কোনভাবে নিশ্চিত হতে পারছেন না। যেহেতু আপনি এখনই মারা যাচ্ছেন না, আমি নিশ্চিতও না এটা পানি কিনা, তাহলে এটাই ভাল পানি ভেবে এটা না খাওয়া। আর একটু খুঁজুন, পানির নিশ্চিত কোন উৎস পেতে পারেন, আবার নাও পারেন। তাতে কি, আপনার পিপাসার লিমিট হয়তো ভাল।

আর যাদের পিপাসা নাই, কিন্তু সামনের সময়ে পিপাসা নিবারণের ব্যাকআপ হিসেবে এখনই এই অপরিচিত বোতল খাওয়ার চিন্তা করছেন, তারা আর একটু চিন্তা করুন। এত তাড়াহুড়ো কিসের, ভাগ্যে থাকলে পথে পানি পেতে পারেন, বা না পেলেও তার আগেই বাড়ি পৌছে যেতে পারেন।

এতো গেল অপরিচিত বোতলের গল্প। কিন্তু যে পরিচিত ওষুধের বোতল নিয়ে আমাদের এত মাতামাতি, তার কিছু side effects তো আমাদের জানাই আছে। অল্প dose এ, অল্প দিনে এটা খেলে এমন কিছুই হবে না, এ ব্যাপারে অনেকে যেমন নিশ্চিত। তাতে আমি একমত হলে বিস্মিত হই যখন দেখি এই অল্প dose এ অল্প দিনের anti malarial immunomodulator HCQ খেয়ে কেউ SARS-CoV-2 থেকে নিজেকে নিরাপদ ভাবছেন, বা আক্রান্ত হলে এটাতেই সুস্থ হয়ে যাবেন এমন কল্পনা করছেন!

symptomatic ও supportive চিকিৎসার কোন বিকল্প নাই। পজিটিভ যারা মারা যায় তারা হয় মারা যায় তাদের greatly impaired immunological status বা অন্যান্য co-morbidities এর জন্য। পাশাপাশি, যাদের immunity হয়তো ভাল, তবুও মারা যাচ্ছে proper supportive management না পাওয়ার জন্য।

proper supportive management মানে রোগী আসলো আর intubation করে অক্সিজেন দিয়ে দিলাম, ব্যাপারটা একদমই এমন না। আরো অনেক কিছু আছে। proper evaluation একটা বড় কাজ, পাশাপাশি co-morbidities গুলোর proper treatment বেশ জরুরি। কিন্তু করোনা ভীতি, হতাশা, ক্লান্তি, জনবলের অভাব বা জানায় ঘাটতি সে যে কারণেই হোক complete management প্রদান অনেক সময়ই হচ্ছে না। ফলে কিছু রোগীরা proper management পাচ্ছে না, তখন যেটা হচ্ছে তা হল mismanagement বা blind management - যেমন রোগী গেলে অক্সিজেন দিয়ে বা না দিয়ে আগে থেকে ঠিক করা একগাদা polypharmacy দিয়ে মূল দায়িত্ব শেষ করা হচ্ছে।

এসব কারণেও কিছু রোগী মারা যেতে পারে।

কোন অপ্রমাণিত ওষুধ prophylaxis ব্যবহার করে করোনা প্রতিরোধ হবে বা এটা দিয়ে treatment করলে আশানুরূপ কিছু ঘটবে এমনটা হয়তো একদমই না, এতে বরং অনেকের মধ্যে মিথ্যা আশার false sense of security ডেভেলপ করবে, mass population এর অনেকে বিভিন্ন ভাবে এসব জোগাড় করে নিজেরা নিজের মত খাচ্ছে ও খাবে, অসচেতন থাকবে যথাযথ সতর্কতা অবলম্বনে - যা মেনে চলাই ছিল সর্বোত্তম পন্থা।

ওষুধ নিরাপদ হলেও, দীর্ঘদিন বা বেশি ডোজে খেলে কি কি হতে পারে (হবেই এমন না) সেসব একটু জেনে নিই।

এর toxic effects এর প্রধান টার্গেট nervous system. দুটো nerve damage করতে পারে,

★ Optic nerve

★ Auditory nerve

এছাড়া রেটিনাতে যে photoreceptor cell গুলো আছে সেগুলো damage করতে পারে।

রেটিনাকে সাপ্লাই দেয় যে retinal artery arterioles সেগুলো constriction করতে পারে।

এতে retinal oedema হতে পারে। সব মিলিয়ে blurred vision থেকে complete blindness হতে পারে।

কানে tinnitus, deafness হতে পারে।

CNS over stimulated হলে হতে পারে,

Tachycardia

Tachypnoea

Delirium

Headache

Convulaion

Fatigue

Tremor

Ataxia

Heart এ করতে পারে,

Widened QRS complex

QT prolongation

Torsades de pointes

VT, VF

SA nodal and AV nodal block

Hypotension

Cardiac depression

যদি কারো G6PD deficiency থেকে থাকে, তাদের ক্ষেত্রে hemolytic anaemia করতে পারে।

যদি কারো slow acetylator status থাকে তবে তাদের শরীরে এসব drug এর biotransformation delayed হতে পারে, ফলে drug accumulation করবে - সম্ভাবনা বাড়বে side effects এর।

Drugs are not the main modality of management. Rather proper evaluation, counselling, supervision, timely delivery of supportive treatments are playing the best role here.

Stay Safe, Keep Safe. THANKS.

Dr. Kawsar

DMC, K-65

keywords:COVID-19 managementSupportive therapyHydroxychloroquine toxicityQT prolongationEvidence-based medicine

Comments (31)

Noor M Abdal
6y

Very well written and nicely described.

Kawsar Uddin
6y

Thanks Sir. Take care.

Salek Bin Islam
6y

thanx for ur long n informative writing.

Kawsar Uddin
6y

Most welcome Sir

M Monir Hossain
6y

আমি তোমার সাথে সম্পুর্ন একমত!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Aminul Islam Emon
6y

asthmatic patients দের কি করণীয় জানতে চাচ্ছি। স্টেরয়েড ইনহেলার কি চলবে নাকি আপাতত শুধু SABA?

Kawsar Uddin
6y

Aminul Islam Emon ধন্যবাদ। অবশ্যই চলবে, steroid inhaler কোন বাঁধা নাই। এমনকি অনেকের যখন viral croup হয়, অনেক বেশি distressing dry cough হয়, তাদের জন্য এটি একটি ভাল অপশন।

Mursheda Akhter Urmee
6y

Informative.,nicely narrated. Thank u.

Dr-Muhammad Sayed Inam Walid
6y

Heart এ করতে পারে, Widened QRS complex QT prolongation Torsades de pointes VT, VF SA nodal and AV nodal block Hypotension Cardiac depression

Kawsar Uddin
6y

Thanks Sir

S M Mehedi
6y

Informative, very relevent write up

Kawsar Uddin
6y

Thanks Bhai. Take care.

Md Mosleh Uddin
6y

ধন্যবাদ

Abdur Rab Nowraj
6y

প্রথম থেকেই ফার্মেসী চিকিৎসা,হারবাল অপচিকিৎসার ব্যাপারে এত সুন্দর পরিষ্কার ব্যাখ্যা সহ লিখে যাচ্ছেন ফলাফল লকডাউনের মত।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার, ঠিকই বলেছেন। প্রোপার প্রসিডিউর অনুযায়ী অনেক কিছুই হচ্ছে না। হোপ ফর দ্য বেস্ট।

Daanish Arefin Biswas
6y

Good informative writing.

Kawsar Uddin
6y

Thanks Sir

Kamrul Hasan
6y

চিন্তাধারা পরিবর্তনযোগ্য লেখা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ।আরো লিখবেন

Kawsar Uddin
6y

Most welcome. Take care.

Asrar Hoque
6y

Silent hypoxia is fatal for many cases.

Kawsar Uddin
6y

Thanks. It’s true.

Syeda Sharmin Ara
6y

Please write about convalescent plasma .

Ehasan Khan
6y

Apni jei HCQ r side effect gulo bollen...matro 07 day use ai aishob side effects develop Kore !!! Hajar hajar patients kintu year after year khaitese...

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। সাত দিনেই এসব সাইড ইফেক্টস ডেভেলপ করবে এমনটা কোথাও আমি লিখি নি। স্পষ্ট করে লিখেছি - হবেই এমন না, কোন কোন অবস্থায় হতে পারে, দীর্ঘ দিন, বেশি ডোজে, ইত্যাদি।

Ehasan Khan
6y

Prophylaxis r ai dose a side effects develop korar chance almost zero.... question is that, does it works or not. Drug aktar por akta reject hoitese...it's science... betterment of science...hoyto kono akta click korbe...

M K Chy
6y

kawsar uddin আরো একটা ব্যাপার (কাউকে ছোট না করেই) করোনা ট্রিটমেন্ট এ ,মাল্টি ডিসিপ্লিন এর সিনিয়ার সব প্রফেসারদের ( হতে পারে রিমোর্ট কানেকট বা টেলিমেডিসিন) যুক্ত করা।

Kawsar Uddin
6y

M K Chy অনেক ভাল পরামর্শ স্যার। এটা করতে পারলে খুবই ভাল হয়। প্রতিটি সেন্টারে এরকম ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থা থাকলে দূরে থেকেও তারা অডিও ভিজুয়াল ইন্সট্রাকশন প্রোপারলি দিতে পারবেন, সেসব এক্সপার্ট ইন্সট্রাকশন এক্সিকিউট করাটাও তখন সহজ হবে, যারা কাজ করবে তাদেরও কনফিডেন্স বাড়বে।

Mostafa Sharif Mohammad
6y

· Tenor Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Most welcome Sir