Habijabi Logo

হাবিজাবি-২৮৩

endocrinologypsychiatry
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
March 24, 2023 at 4:02 PM
0 comments
No media

#হাবিজাবি_২৮৩

মধ্যবয়সী মহিলা রোগী,

Diabetes & Hypothyroidism আছে।

Hypothyroidism এর জন্য daily Thyroxine 100 mcg খেতেন।

সম্প্রতি lacunar stroke & UTI তে ভুগছেন৷ আর এই অসুস্থতাজনিত সময় থেকে বেশ কিছুদিন Thyroxine খাওয়া বন্ধ রেখেছেন।

এরপর হঠাৎ একদিন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হন।

GCS কম, Fever নাই, Signs of meningism নাই, RBS upper limit থেকে সামান্য বেশি - কিন্তু DKA এর পক্ষে আর কোন evidence নাই, BP pulse কম।

encephalitis, encephalopathy হিসেবে চিকিৎসা পাচ্ছে। সাথে supportive management.

রোগীর TSH করে দেখা গেল 91 mU/L,

Normal level: 0.4-4.0 mU/L,

অর্থাৎ অনেক বেশি!

Encephalitis হিসেবে রোগী শুরু থেকে Steroid পাচ্ছিলো, পরে TSH রিপোর্ট দেখে বন্ধ থাকা Thyroxine শুরু করা হয়। কয়েকদিন পর রোগী symptomatically improved, GCS ভাল।

রোগীর actual Dx হলো Myxoedema coma

Myxoedema coma তে রোগীর সাধারণত hypoglycemia থাকে, কিন্তু রোগী যেহেতু Diabetic তাই তার Hyperglycemia ছিল, যা একটি diagnostic distractor.

Myxoedema coma রোগীর মূল চিকিৎসা thyroid hormone replacement, পাশাপাশি stress dose steroid দিতে হয়, তা না হলে adrenal crisis হতে পারে যদি preexisting adrenal insufficiency থাকে।

শুরুতে তাই Dx হিসেবে Myxoedema coma চিন্তা না করলেও রোগী চিকিৎসা হিসেবে যা পেয়েছেন সেটি তার এই চিকিৎসাকেও কাভার করেছে।

Myxoedema coma খুবই rare presentation. প্রতি ১ কোটি মানুষে মাত্র ২ জনের এটা হয়। কিন্তু mortality rate অনেক বেশি, প্রায় 50%, অর্থাৎ ২ জনে ১ জনই সাধারণত মারা যায়।

এই রোগীর যখন GCS improved করলো তখন দেখা গেল তার নতুন কিছু psychiatric সমস্যা হচ্ছে যা আগে কখনো ছিল না, যেমন তিনি তার মেয়েকে ঠিক মত চেনেন না, পরিচিতদের অন্য কেউ হিসেবে আইডেন্টিফাই করেন, বয়স জিজ্ঞেস করলে ভুল সংখ্যা বলেন। রোগীর delirium, delusion, dementia প্রকাশ পাচ্ছে। এই অবস্থাকে বলে Myxoedema madness.

So, final Dx: Myxoedema coma with Myxoedema madness

কাওসার

কে-৬৫

keywords:Myxedema comaMyxedema madnessHypothyroidismThyroxineAltered consciousness

Comments (0)

No comments available for this post.