#হাবিজাবি_৩৪১
A very interesting case
ও পেশায় চিকিৎসক, বেশ মেধাবী, FCPS trainee. তো হঠাৎ করেই ওর কিছু symptoms শুরু হয় polyuria, polydipsia. ব্লাড গ্লুকোজ করে দেখা যায় বেশি।
বাড়ি রাজশাহী, আম খুব খায়, ওই বছর নাকি আম আবার একটু বেশিই খেয়েছিল। আমার সিজনের শেষ দিকে ওর ওই symptoms গুলোর শুর।
ও endocrine এর ছাত্র। symptoms দেখে তাই ওর জোরালো সন্দেহ হয় diabetes হয়ে গেল কিনা। BIRDEM থেকে OGTT করায়,
FBS: 7.8
1.5 hours after 75gm glucose: 14.1
HbA1c: 7.5%
চিকিৎসকের স্মরণাপন্ন হয়। তিনি ওর Type 2 diabetes mellitus ডায়াগনোসিস করে oral antidiabetic medications শুরু করেন,
Tab. Empagliflozin 5 + Metformin 500, দিনে ২ বার।
মাত্র ২ মাসের মাথায় ওর blood glucose হয়,
FBS: 5.87
2HAB: 7.02
ওজন কমে 66 kg, BMI: 23.4
শুধু তাই না, মাঝে মাঝে ও এখন hypoglycemic হয়ে যায়, dizziness vertigo হয়। বলে রাখা ভাল ওর ওজন ২ মাস আগে ছিল 73 kg, BMI: 25.9
ওর Lipid profile ভালো, কিন্তু USG তে grade 2 fatty liver, SGPT: 94, uric acid: 7.9, অর্থাৎ ওর metabolic syndrome & MAFLD (Metabolic Dysfunction-Associated Fatty Liver Disease)
Fatty liver দেখে ওকে দেয়া হয় Tab. Ursodeoxycholic acid 300, দিনে ২ বার
যদিও MAFLD এর জন্য এটা কোন established treatment না। ইদানিং অহরহ এই ওষুধটি দেয়া হয়, SGPT একটু বেশি দেখলেই দেয়া হয়, Fatty liver দেখলেই দেয়া হয়। এগুলো irrational practice. Ursodeoxycholic acid দেয়ার definite indications আছে।
যাই হোক, ওর hypoglycemic অবস্থা দেখে ২ মাসের মাথায় পূর্বের চিকিৎসক Empagliflozin 5 mg BD বাদ দিয়ে দেন। রাখা হয় শুধু Metformin 500 BD. সাথে vertigo চিকিৎসায় vergon. Triglyceride সামান্য বেশি 122 - শুরু করা হয় statin. আসলে ওর vertigo হচ্ছিলো ওষুধের জন্য, hypo হওয়ার জন্য।
এরপর ও HbA1c করে আরো কয়েক বার।
একবার 6%
আর একবার 4.6%
এতেও ওর dizziness কমে না, hypoglycemic হতে থাকে।
আচ্ছা ও কি diabetic?
ওর blood glucose tests & treatment কি rational?
যাই হোক,
এবার ওর একটা CBC মনযোগ দিয়ে দেখুন!
এক CBC থেকে কত কিছু শেখার আছে!!!
ওর Hb: 11.7
একজন young male রোগীর জন্য এটা কম। ওর blood loss এর কোন হিস্ট্রি নাই।
এবার দেখুন RBC: 6.12, বেশি!
RBC বেশি কিন্তু Hb কম! ব্যাপারটা একটু কেমন না!! এই কেমন বিষয়টা নিয়ে যখন চিন্তা করবেন তখন interesting কিছু খুঁজে পাবেন!
Hb কম, আর সেটা compensate করতে bone marrow বেশি বেশি RBC production করছে।
এখন বলেন তো এই Hb কম কেন? এটা কি iron deficiency হয়ে হয়েছে?
না। iron deficiency হলে CBC production & count ও কমে যেত, কিন্তু ওর কমেনি, উলটো বেড়েছে! তাহলে এটা iron deficiency anaemia না! অন্য কোন anaemia!
এটা যে iron deficiency anaemia না এটা বুঝার জন্য আলাদা করে আপনার PBF (peripheral blood film) বা আরো অর্থ খরচ করে iron profile করার দরকার নেই। বরং আর একটু হিসাব করলেই বুঝতে পারবেন!
Mentzer index
MCV কে ভাগ করবেন RBC count দিয়ে।
তার,
MCV: 60
RBC: 6.12
Mentzer index: 9.8
যদি Mentzer index 13 এর বেশি হতো তবে iron deficiency anaemia বলতাম। কিন্তু তার 9.8, অর্থাৎ এটা অন্য কিছু! কি সেটা?
প্রথমে, Hb কম ও MCV কম, দুটো বিষয় চিন্তা করবেন:
iron deficiency anaemia (IDA)
Thalassemia
এরপর, Mentzer index ক্যালকুলেট করবেন। এটা 13 এর বেশি থাকলে IDA, কম থাকলে Thalassemia!
অর্থাৎ Hb electrophoresis না করেই আপনি বলে দিতে পারবেন ওর probable Thalassemia আছে!
ওর কখনো blood নিতে হয়নি, অর্থাৎ এটা হয়তো thalassemia trait.
এই যখন ঘটনা তখন HbA1c রিপোর্ট দেখে ওর ডায়বেটিসের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ conventional method এ করা HbA1c test report ভুল আসে thalassemia রোগীদের।
তাহলে কি করতে হবে? করতে হবে HbA1c দেখার স্পেশাল টেস্ট High Performance Liquid Chromatography (HPLC)
ওর HPLC রিপোর্ট দেখেন,
HbA1c cannot be detected due to the absence of Hb A
অর্থাৎ ওর শরীরে A অর্থাৎ Adult Hb নাই বা খুব কম! এতদিন ও যে HbA1c করেছে তার পুরোটাই মেশিনের ভুল রিপোর্ট, false positive report! এই ধরনের রোগীর ডায়বেটিস ডায়াগনোসিসে তাই HbA1c না, করতে হয় glycated serum protein (fructosamine).
Hb electrophoresis করার আগেই কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে! CBC করে বুঝা গেলো ওর কোন একটা Thalassemia আছে, আর HPLC করে সেই অনুমান আরো গাঢ় হল! এখন ফাইনালি ওর Hb electrophoresis এ দেখা গেল ওর Hb E disease!
Hb E: 83%
Hb A: মাত্র 11.7%
high sugar containing foods can transiently rise blood sugar. stress can cause stress hyperglycemia. stress anxiety can cause polyuria & polydipsia, এই symptoms গুলো diabetes এও হয়। তাই young রোগী যার BMI 25.9, CBC এই অবস্থা, T2DM ডায়াগনোসিস করার আগে ডিটেইলস ফুড হিস্ট্রি নেয়া খুবই জরুরি, কোন binge eating of sugary foods আছে কিনা জানা জরুরি। অনেক অনেক ওষুধ শুরু করে side effects & hypoglycemia সৃষ্টি না করে dietary & lifestyle modifications এর দিকে গুরুত্ব দিতে হবে বেশি।
যাই হোক, অনেক কথা হলো, শেখা হলো হয়তো কিছু। ফাইনাল মেসেজ হলো, overenthusiastic diagnosis & exaggerated medication prescribe করার আগে আরো অনেক কিছু চিন্তা করতে হবে। রোগী মানেই ওষুধ দিতে হবে এমনটা না, ওষুধ না দেওয়াটাও অনেক বড় একটা এক্সপার্টাইজ। উপদেশ দিয়ে ওর সব ওষুধ বন্ধ করে দিলাম, নির্দিষ্ট সময় পর ফলোআপ রিপোর্ট দেখলাম, সব নর্মাল আলহামদুলিল্লাহ।
কাওসার
কে-৬৫

