#হাবিজাবি_১৭৪
COVID-19, very severe stage. শুরুতে মিনিটে 70L অক্সিজেন লাগতো - একটানা সারাদিন, এখন মিনিটে 2L করে লাগে - দিনে টোটাল ১ থেকে ২ ঘন্টা - যখন বেশি কাশি দেয় বা ওয়াশরুমে যায় বা একটু হাঁটে - কারণ তখন সাময়িক SpO2 fall করে - ৫ থেকে ১০ মিনিট পর আবার স্বাভাবিক হয়।
১ম CXR টি ঠিক ১ মাস আগের।
২য়'টি আজকের।
১ মাস আগে CRP ছিল ১১০।
আজ সেটা ৮।
এর মাঝে several CXR & CRP করা হয়েছে।
যদি কেউ একাধিক CXR না'ও করতে পারেন, সেক্ষেত্রে chest auscultation গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আজ chest auscultate করে right mid and lower zone ও left lower zone এ coarse crepitation পাই। এরপর CXR তে ঠিক সেই জায়গাগুলোতেই চেঞ্জ আসে। আগের CXR গুলোতেও ঠিক এরকম chest examination correlation ছিল।
বাকি বিভিন্ন tests ও তার clinical correlation নিয়ে পরে একদিন লিখবো। আজ যা বলার জন্য এ পোস্ট তা হল, সম্ভব হলে প্রতিদিন ১ বার অন্তত chest auscultation করুন।
পাশাপাশি যদি পারা যায় serial CRP. CRP প্রথমে ছিল 110, তারপর 80>60>31>25>20>12>8, আমার মনে হয় এটা অনেক COVID রোগীর ক্ষেত্রে সাহায্য করবে তার inflammation assessment ও সে অনুযায়ী management steps নিতে।
অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে উঠুক। সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

